Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
গাজার ক্যানসার হাসপাতালে হামলা করল ইসরায়েল

আন্তর্জাতিক

আল জাজিরা
31 October, 2023, 01:10 pm
Last modified: 02 November, 2023, 10:58 am

Related News

  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস
  • দুই নারী ইসরায়েলি সেনার আত্মহত্যা, এ নিয়ে চলতি বছর ১৬ জনের প্রাণহানি
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজা যুদ্ধবিরতি: উপত্যকার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, উত্তরাঞ্চলে ফিরছেন ফিলিস্তিনিরা
  • ছবিতে ইসরায়েলি হামলায় মাটির সঙ্গে মিশে যাওয়া গাজা সিটি

গাজার ক্যানসার হাসপাতালে হামলা করল ইসরায়েল

এর আগে গত ১৭ অক্টোবর গাজার আল-আহলি হাসপাতালে হামলা করেছিল ইসরায়েল। তাতে প্রায় ৫ শতাধিক মানুষ নিহত হয়।
আল জাজিরা
31 October, 2023, 01:10 pm
Last modified: 02 November, 2023, 10:58 am
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার একমাত্র ক্যানসার হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় গতকাল (সোমবার) বিকেলে এই হামলার ঘটনাটি ঘটে।

হামলাকৃত তুর্কিশ-প্যালেস্টানিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতালটি গাজা উপত্যকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা তাল আল-হাওয়াতে অবস্থিত। এটি তুরস্ক সরকারের অর্থায়নে পরিচালিত।

হাসপাতালটির শয্যাসংখ্যা মাত্র ১৫০টি। এই সীমিত সুবিধা ও শত প্রতিকূলতার মাঝেই গাজার ১০ হাজার ক্যানসার রোগীকে এখানে চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতালটির পরিচালক সোভি শেখ এটিকে 'মেডিকেল ফ্যাসিলিটির ওপর প্রথম সরাসরি আঘাত' বলে অভিহিত করেছেন। তিনি জানান, অ্যানেস্থেসিয়ার জন্য ব্যবহৃত হাসপাতালের তৃতীয় তলা ইসরায়েলি হামলায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফলে হাসপাতালটির দেয়াল, জানালা, অক্সিজেন ট্যাংকের লাইন, পানির পাইপ এবং বিদ্যুতের লাইন ধ্বংস হয়ে গেছে। তবে হামলার সময় ঐ ফ্লোরে কোনো রোগী কিংবা চিকিৎসক দল ছিল না।

সোভি শেখ বলেন, "স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় এই হামলার ঘটনা ঘটে। তবে গতকাল থেকে হাসপাতালটি বারবার ইসরায়েলি গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।"

সোভি শেখ আরও বলেন, "আমরা উদ্বিগ্ন যে, হাসপাতালটিতে আবার আঘাত করা হবে। এবং এতে করে আমাদের রোগীরা তাদের বিছানায় মারা যাবে। আমরা আমাদের কর্মীদের সুস্থতার বিষয়ে চিন্তিত, তবে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। এটা আমাদের কর্তব্য।"

এর আগে গত ১৭ অক্টোবর গাজার আল-আহলি হাসপাতালে হামলা করেছিল ইসরায়েল। তাতে প্রায় ৫ শতাধিক মানুষ নিহত হয়।

এমনকি গত রবিবার আল-কুদস হাসপাতাল খালি করার নির্দেশ দেয় ইসরায়েল। তবে সেখানে চিকিৎসাধীন মুমূর্ষু রোগীদের সরানো সম্ভব নয় বলে জানান জাতিসংঘের কর্মীরা। তারা বলেছেন, রোগীদের সরানো মানে বিনা অপরাধে আহত ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া।

অন্যদিকে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের মতে, গাজায় ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে প্রতিনিয়তই শিশুমৃত্যু বাড়ছে। গড়ে প্রতি ১০ মিনিটে একজন শিশু নিহতের ঘটনা ঘটছে।

সংস্থাটির এক বিশ্লেষণ অনুযায়ী, গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে সেখানে নিহত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩,১৯৫ জনে; যা ২০১৯ সালের পর থেকে বিশ্বজুড়ে বার্ষিক সংঘাতে নিহত শিশুদের মোট সংখ্যার চেয়ে বেশি।

শুধু বিমান হামলা নয়, বরং গাজায় স্থল অভিযানের মাত্রাও বাড়াচ্ছে ইসরায়েল। এমতাবস্থায় ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়াজুড়ে শহরে শহরে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ ও মিছিল করেছে।

এরমধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের একটি হয়েছে লন্ডনে। সেখানে দেশটির বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকারের কাছে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বিশাল মিছিল করেছে।

লন্ডনে ক্যামিল রেভুয়েলটা নামের এক বিক্ষোভকারী বলেন, "পরাশক্তির দেশগুলো এই মুহূর্তে নিজেদের ভূমিকা কার্যকরীভাবে পালন করছে না। এই কারণেই আমরা এখানে এসেছি। আমরা যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি৷ ফিলিস্তিনিদের অধিকার, তাদের অস্তিত্বের অধিকার, বেঁচে থাকার অধিকার, মানবাধিকারসহ সমস্ত অধিকার যাতে পায়, সে আহ্বান জানাচ্ছি৷"

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / গাজা উপত্যকা / হামাস-ইসরায়েল যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস
  • দুই নারী ইসরায়েলি সেনার আত্মহত্যা, এ নিয়ে চলতি বছর ১৬ জনের প্রাণহানি
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজা যুদ্ধবিরতি: উপত্যকার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, উত্তরাঞ্চলে ফিরছেন ফিলিস্তিনিরা
  • ছবিতে ইসরায়েলি হামলায় মাটির সঙ্গে মিশে যাওয়া গাজা সিটি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net