Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
গাজায় গড়ে প্রতি ১০ মিনিটে নিহত হচ্ছে একজন শিশু: সেভ দ্য চিলড্রেন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
31 October, 2023, 11:25 am
Last modified: 02 November, 2023, 10:58 am

Related News

  • ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নেতানিয়াহুর ৬ বার যুক্তরাষ্ট্র সফর: এক নজরে নেপথ্য কাহিনী ও ফলাফল
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজায় যুদ্ধ অবসানের নিশ্চয়তা পেল হামাস, যুদ্ধবিরতিতে ইসরায়েলের অনুমোদন
  • যুক্তরাষ্ট্র যেভাবে অর্থ দিয়ে ইসরায়েলের গাজা, লেবানন ও ইরান যুদ্ধ জিইয়ে রেখেছে

গাজায় গড়ে প্রতি ১০ মিনিটে নিহত হচ্ছে একজন শিশু: সেভ দ্য চিলড্রেন

"গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় প্রায় ২০ হাজার বেসামরিক নাগরিক আহত হয়েছে। এদের মধ্যে গড়ে তিনজনের একজন শিশু।"
টিবিএস ডেস্ক
31 October, 2023, 11:25 am
Last modified: 02 November, 2023, 10:58 am
ছবি: সংগৃহীত

গাজায় প্রতিনিয়ত বিমান হামলায় নিহত হচ্ছে শত শত বেসামরিক নাগরিক। এমনকি প্রতি ১০ মিনিটে গড়ে একজন শিশু নিহত হচ্ছে। খবর বিবিসির।

এমনটাই জানিয়েছে শিশুদের নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা সেইভ দ্য চিলড্রেনের ফিলিস্তিনের শাখা। ঐ শাখার একজন কর্মকর্তা জ্যাসন লি।

জেরুজালেম থেকে সাক্ষাৎকার প্রদানকালে লি বলেন, "গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় প্রায় ২০ হাজার বেসামরিক নাগরিক আহত হয়েছে। এদের মধ্যে গড়ে তিনজনের একজন শিশু।"

এছাড়াও লি বলেন, "জনাকীর্ণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে না চলতে পারার কারণে সংক্রামক রোগ বাড়ছে। এমতাবস্থায় তিনি গুটিবসন্ত ও ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বলে জানান।

একইসাথে গাজায় পাঠানো ত্রানবাহী ট্রাকগুলোতে পর্যাপ্ত খাবার ছিল না বলে জানান লি। তিনি বরং এই পরিমাণকে 'সমুদ্রের মধ্যে একটি বিন্দু' বলে অভিহিত করেন।

এদিকে বর্তমানে যুদ্ধবিরতির সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, "পার্ল হারবার কিংবা ৯/১১-এর সন্ত্রাসী হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু যুদ্ধবিরতিতে রাজি হয়নি। একইভাবে ৭ অক্টোবরের ভয়াবহ হামলার পর ইসরায়েলও হামাসের সঙ্গে শত্রুতা বন্ধ করতে রাজি হবে না।"

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আচমকা হামলায় প্রায় ১৪০০ জন ইসরায়েলি নিহত হয়। একইসাথে জিম্মি করা হয় ২০০ এরও বেশি মানুষকে। জবাবে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তেল আবিব।

নেতানিয়াহু মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধবিরতির আহ্বানের মানে হচ্ছে ইসরায়েলকে হামাসের কাছে আত্মসমর্পণের আহ্বান করা৷ সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ করা।

এদিকে, ইসরায়েলের নিষেধাজ্ঞার ফলে গাজায় তৈরী হয়েছে তীব্র মানবিক সংকট। ২০ লাখেরও বেশি মানুষের এই অঞ্চলটিতে চলছে খাদ্য, পানি ও যোগাযোগ সুবিধা প্রাপ্তির জন্য তীব্র হাহাকার।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে অবরুদ্ধ এলাকাটিতে যুদ্ধাপরাধসহ নানান ধরনের অপরাধের প্রবণতা আরও বাড়বে এবং সেগুলোর কোনো রেকর্ড রাখাও সম্ভব হবে না।

তবে নেতানিয়াহু এক্ষেত্রে গাজায় যুদ্ধের প্রাসঙ্গিকতা উল্লেখ করে বাইবেলের একটি লাইনও উল্লেখ করেন। তিনি বলেন, "বাইবেলেও বলা হয়েছে, 'শান্তির জন্যও সময় রয়েছে, যুদ্ধের জন্য সময় রয়েছে।' এখন সময় যুদ্ধের।"

সেভ দ্য চিলড্রেনের মতে, গাজায় ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে প্রতিনিয়তই শিশুমৃত্যু বাড়ছে। সংস্থাটির এক বিশ্লেষণ অনুযায়ী, গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে সেখানে নিহত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩,১৯৫ জনে; যা ২০১৯ সালের পর থেকে বিশ্বজুড়ে বার্ষিক সংঘাতে নিহত শিশুদের মোট সংখ্যার চেয়ে বেশি।

শুধু বিমান হামলা নয়, বরং গাজায় স্থল অভিযানের মাত্রাও বাড়াচ্ছে ইসরায়েল। এমতাবস্থায় ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়াজুড়ে শহরে শহরে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ ও মিছিল করেছে।

এরমধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের একটি হয়েছে লন্ডনে। সেখানে দেশটির বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকারের কাছে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বিশাল মিছিল করেছে।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন / গাজায় হামলা / হামাস-ইসরায়েল যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নেতানিয়াহুর ৬ বার যুক্তরাষ্ট্র সফর: এক নজরে নেপথ্য কাহিনী ও ফলাফল
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজায় যুদ্ধ অবসানের নিশ্চয়তা পেল হামাস, যুদ্ধবিরতিতে ইসরায়েলের অনুমোদন
  • যুক্তরাষ্ট্র যেভাবে অর্থ দিয়ে ইসরায়েলের গাজা, লেবানন ও ইরান যুদ্ধ জিইয়ে রেখেছে

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net