Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
হামাসকে নির্মূল পরবর্তী গাজার ভবিষ্যৎ ‘নির্ধারণে’ আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
21 October, 2023, 08:30 pm
Last modified: 21 October, 2023, 08:30 pm

Related News

  • ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের
  • গাজার 'পুরনো ছকেই' ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল
  • পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ করার প্রস্তাবে ইসরায়েলের অনুমোদন
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
  • সীমিত পরিসরে আবারও খুললো গাজার রাফাহ সীমান্ত  

হামাসকে নির্মূল পরবর্তী গাজার ভবিষ্যৎ ‘নির্ধারণে’ আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

ব্লুমবার্গ
21 October, 2023, 08:30 pm
Last modified: 21 October, 2023, 08:30 pm

মিসরের কায়রোতে ফিলিস্তিনের সমর্থনে ফিলিস্তিনের পতাকা হাতে রাস্তায় বিক্ষোভকারীরা। ছবি: ব্লুমবার্গ

হামাসকে নির্মূল করার করার পর গাজা উপত্যকার ভবিষ্যৎ কী হতে পারে, তা নিয়ে আলোচনা শুরু করেছেন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা। গাজায় জাতিসংঘ সমর্থিত ও আরব সরকারগুলোকে যুক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারও বসানোর সম্ভাবনা নিয়েও আলোচনা করছেন তারা। 

এ আলোচনা অবশ্য এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সামনে ঘটনাপ্রবাহ কোন দিকে মোড় নেয়, তার ওপর নির্ভর করছে আলোচনার সিদ্ধান্ত। এছাড়া এরকম ঘটনা ঘটাতে হলে এ অঞ্চলের আরব দেশগুলোকে পক্ষে টানতে হবে—এবং এ কাজে সাফল্য পাওয়ার শতভাগ নিশ্চয়তা নেই।

ইসরায়েলি কর্মকর্তারা বারবার বলেছেন, তাদের গাজা দখল করার ইচ্ছা নেই। তবে তারা একই সঙ্গে এ-ও বলেছেন যে ৭ অক্টোবরের হামলার পর গাজায় আর হামাসের শাসন অব্যাহত থাকাটা গ্রহণযোগ্য নয়। 

স্থল আক্রমণ শেষ করার পর কী ঘটবে, তা নিয়ে ইসরায়েল যথাযথ চিন্তা করেনি বলে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। হামাসকে উৎখাত করার বাইরে আর কোনো স্পষ্ট উদ্দেশ্য নিয়ে গাজায় আক্রমণ চালানোর ফলে আঞ্চলিক যুদ্ধ বেধে যেতে পারে বলেও যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করতে আহ্বান জানিয়েছেন। এছাড়া ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর যুক্তরাষ্ট্র যে ভুল করেছিল, সেই একই ভুল ইসরায়েলও করতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। 

হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন, এই মুহূর্তে তাদের মনোযোগ বিশ্বকে সন্ত্রাসীদের বিরুদ্ধে এক করা এবং গাজায় যত দ্রুত সম্ভব মানবিক সহায়তা পাঠানো। হামাসকে যুক্তরাষ্ট্র ও ইইউ সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়েছে।

স্থল আক্রমণের পর গাজার পরিণতি কী হবে, সেটিও মার্কিন কর্মকর্তাদের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। চলমান সংঘাতে বাইডেনের দল ইসরায়েলকে সমর্থন দেওয়ার পাশাপাশি গাজায় মানবিক সংকট দেখা দেওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখন ইসরায়েলের আক্রমণের গতি ধীর করতে চাইছে, যাতে উত্তর গাজার মানুষ পালানোর সময় পায় এবং কাতারের মধ্যস্থতায় হামাসের সঙ্গে জিম্মিদের নিয়ে আলোচনার জন্যও সময় বের করতে পারে। শুক্রবার দুজন মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে হামাস।

সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সির সাবেক সিনিয়র মধ্যপ্রাচ্য বিশ্লেষক উইলিয়াম আশার বলেন, গাজায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা ভীষণ কঠিন হবে। আরব সরকারগুলোর সমর্থন পাওয়া হবে আরও কঠিন।

শুক্রবার ইসরায়েলে প্রতিরক্ষামন্ত্রী দিয়েছেন, সামরিক অভিযান শেষ করার পর গাজা শাসন করার ইচ্ছা নেই দেশটির। ইসরায়েলের লক্ষ্য এ অঞ্চলে 'নতুন নিরাপত্তা বাস্তবতা' তৈরি করা। 

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা গাজার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, ২০০৬ সালের নির্বাচনে গাজায় হামাসের কাছে পরাজিত হয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

তবে মধ্যপ্রাচ্য বিশারদ টেড সিঙ্গারের মতে, বর্তমানে পশ্চিম তীর ও জর্ডান, লেবাননের মতো দেশগুলোতে ফিলিস্তিনি নাগরিকদের শাসনকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে গাজার নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া টেকসই হবে না। 

সিঙ্গার বলেন, ২০০৬ সালে গাজা থেকে উৎখাত ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে। 

Related Topics

টপ নিউজ

গাজা / ফিলিস্তিন-ইসরায়েল / হামাস / ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের
  • গাজার 'পুরনো ছকেই' ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল
  • পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ করার প্রস্তাবে ইসরায়েলের অনুমোদন
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
  • সীমিত পরিসরে আবারও খুললো গাজার রাফাহ সীমান্ত  

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net