Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
'খুব শীঘ্রই জ্বালানি, ওষুধ, খাবার থাকবে না গাজায়’: ইসরায়েল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 October, 2023, 12:40 pm
Last modified: 10 October, 2023, 12:48 pm

Related News

  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস
  • দুই নারী ইসরায়েলি সেনার আত্মহত্যা, এ নিয়ে চলতি বছর ১৬ জনের প্রাণহানি
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজা যুদ্ধবিরতি: উপত্যকার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, উত্তরাঞ্চলে ফিরছেন ফিলিস্তিনিরা

'খুব শীঘ্রই জ্বালানি, ওষুধ, খাবার থাকবে না গাজায়’: ইসরায়েল

সোমবার (৯ অক্টোবর) গাজা উপত্যকায় 'সর্বাত্মক অবরোধের' ঘোষণা দিয়েছে ইসরায়েল।
টিবিএস ডেস্ক
10 October, 2023, 12:40 pm
Last modified: 10 October, 2023, 12:48 pm
ছবি- আল জাজিরা

হামাসের হামলার জবাবে ফিলিস্তিনের গাজায় জ্বালানি, খাদ্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দ্রব্য সরবরাহ বন্ধ করে দিলে গাজা নতুন মানবিক সংকটের দ্বারপ্রান্তে চলে যেতে পারে বলে জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। খবর বিবিসির।

সোমবার (৯ অক্টোবর) গাজা উপত্যকায় 'সর্বাত্মক অবরোধের' ঘোষণা দিয়েছে ইসরায়েল।  

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন, খাদ্য ও জ্বালানিতে নিষেধাজ্ঞাসহ গাজা সর্বাত্মক অবরোধের আওতায় থাকবে। গাজায় খাদ্য ও জ্বালানি ঢুকতে দেওয়া হবে না।

তিনি বলেন, 'আমি গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিয়েছি। বিদ্যুৎ, খাবার, গ্যাস—সেখানে সবকিছুই বন্ধ থাকবে। আমরা মানবপশুদের সঙ্গে লড়াই করছি এবং আমাদের সেভাবেই পদক্ষেপ নিতে হবে।'

গাজার বাসিন্দারা জানান, গত শনিবার থেকেই তাদের কাছে ত্রাণ পৌঁছায়নি।

গাজা উপত্যকায় এখন আকাশ, স্থল ও সমুদ্রপথে অবরোধ জারি রয়েছে। ২০০৭ সালে এ অবরোধ আরোপ করা হয়।

মিসর ও ইসরায়েল ইতোমধ্যে গাজা উপত্যকার বিরুদ্ধে নানা মাত্রার অবরোধ আরোপ করেছে। ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়। এর পর থেকেই ধারাবাহিকভাবে এসব অবরোধ আরোপ করা হয়েছে।

২.২ মিলিয়ন জনসংখ্যার গাজা গত ১৫ বছর ধরে ইসরায়েলের হাতে স্থল, সমুদ্র ও আকাশপথে অবরুদ্ধ হয়ে আছে।

গাজায় বেকারত্বের হার ৪৫ শতাংশের বেশি। ইউনিসেফের তথ্যানুসারে, গাজায় সরবরাহ করা ৯৬ শতাংশ পানিই পানের অযোগ্য।

জাতিসংঘের তথ্যমতে, ২০২৩ সালে গাজার অধিবাসীরা মাত্র ১৩ ঘণ্টা করে বিদ্যুৎ পেয়েছে।

২০০১ সালে ইসরায়েলের বোমা বর্ষণে ইয়াসির আরাফাত বিমানবন্দর ধ্বংস হয়ে যাওয়ার পর গাজায় কোনো বিমানবন্দরও চালু নেই।

শনিবার (৭ অক্টোবর) সকালে গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় হামাস। কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে পড়েন হামাসের যোদ্ধারা। পরে পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।

আল জাজিরার তথ্যমতে, গাজায় এ পর্যন্ত ৭০৪ জনের মৃত্যু হয়েছে; অন্যদিকে ইসরায়েলে মারা গেছেন প্রায় ৯০০ জন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ১২ জনেরও স্বাস্থ্যকর্মী নিহত বা আহত হয়েছেন; অন্তত সাতটি চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজার বেশিরভাগ মানুষ বর্তমানে বিদ্যুৎ এবং ইন্টারনেটের বাইরে রয়েছেন; শীঘ্রই শেষ হয়ে যেতে পারে প্রয়োজনীয় খাবার এবং পানীয় জল।

ডুজারিক আরও বলেন, "গাজা পাওয়ার প্ল্যান্ট এখন বিদ্যুতের একমাত্র উৎস। কয়েকদিনের মধ্যে এখানেও জ্বালানি শেষ হয়ে যেতে পারে।"

Related Topics

টপ নিউজ

গাজা উপত্যকা / ইসরায়েল-ফিলিস্তিন / ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস
  • দুই নারী ইসরায়েলি সেনার আত্মহত্যা, এ নিয়ে চলতি বছর ১৬ জনের প্রাণহানি
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল
  • দুই বছর পর ‘ঘরে ফেরা’—ঘর কোথায়, কেবলই ধ্বংসস্তূপ আর হাহাকার, তবু খুশির ঝিলিক
  • গাজা যুদ্ধবিরতি: উপত্যকার কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, উত্তরাঞ্চলে ফিরছেন ফিলিস্তিনিরা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net