Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
নাসা’র ইউএফও প্রতিবেদন: এলিয়েনের অস্তিত্বের প্রমাণ নেই, তবে তারা থাকতেও পারে

আন্তর্জাতিক

ব্র্যান্ডন লিভসে, বিবিসি
16 September, 2023, 05:00 pm
Last modified: 20 November, 2023, 05:48 pm

Related News

  • নাসা গ্রুপের নজরুল ও তার স্ত্রীর বিদেশে থাকা সম্পদ-ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা
  • অন্য গ্রহের প্রাণ: সাহিত্য আর চলচ্চিত্রে
  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • চাঁদে আলোর ঝলকানি, আকাশে ভাসমান বস্তু: কী আছে পেন্টাগনের প্রকাশ করা নতুন ইউএফও নথিতে?

নাসা’র ইউএফও প্রতিবেদন: এলিয়েনের অস্তিত্বের প্রমাণ নেই, তবে তারা থাকতেও পারে

নাসা প্রশাসক বিল নেলসন জানিয়েছেন, মার্কিন মহাকাশ সংস্থাটি এখন থেকে এলিয়েন বিষয়ক তথ্য আরও স্বচ্ছভাবে প্রকাশ করবে। ভবিষ্যতে আরও উন্নত প্রযু্ক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অজ্ঞাত অস্বাভাবিক প্রপঞ্চ বা ইউএপি (আনআইডেন্টিফায়েড অ্যানোমেলাস ফেনোমেনা)-এর তদন্ত করবে এটি।
ব্র্যান্ডন লিভসে, বিবিসি
16 September, 2023, 05:00 pm
Last modified: 20 November, 2023, 05:48 pm
মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান থেকে ‘অজ্ঞাত আন্তরিক্ষ প্রপঞ্চ’-এর একটি ভিডিও ধারণ করা হয়। তার থেকে নেওয়া স্ক্রিনশট। মার্কিন প্রতিরক্ষা বিভাগ ২০২০ সালে ভিডিওটি প্রকাশ করে। ছবি: মার্কিন নৌবাহিনী ভিয়া নেচার

কয়েকশ অজ্ঞাত উড়ন্ত বস্তু তথা ইউএফও (আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট) দেখার ঘটনা নিয়ে তদন্ত করার পর মার্কিন মহাকাশ সংস্থা সিদ্ধান্তে পৌঁছেছে, এসব ব্যাখ্যাহীন ঘটনার পেছনে এলিয়েনের 'হাত' থাকার কোনো প্রমাণ নেই। তবে এমনিতে এলিয়েনের অস্তিত্ব থাকার সম্ভাবনাও উড়িয়ে দেয়নি নাসা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত ইউএফওসংক্রান্ত নাসার ৩৬ পৃষ্ঠার নতুন প্রতিবেদনে এ বিতর্কের সমাপ্তি আনতে পারে এমন কোনো প্রমাণের উল্লেখ ছিল না।

নাসা ইউএফওকে বর্তমানে অজ্ঞাত অস্বাভাবিক প্রপঞ্চ বা ইউএপি (আনআইডেন্টিফায়েড অ্যানোমেলাস ফেনোমেনা) হিসেবে অভিহিত করে। এটি জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও উন্নত প্রযু্ক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তদন্ত করবে এটি।

নাসা প্রশাসক বিল নেলসন জানিয়েছেন, মার্কিন মহাকাশ সংস্থাটি এখন থেকে এলিয়েন বিষয়ক তথ্য আরও স্বচ্ছভাবে প্রকাশ করবে।

এলিয়েনের অস্তিত্বের প্রমাণ নেই, তবে তারা থাকতেও পারে

প্রতিবেদনের একদম শেষপৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, 'এ সিদ্ধান্তে আসার কোনো কারণ নেই' যে, নাসার তদন্ত করা কয়েকশ ইউএপি দেখার ঘটনার পেছনে মহাজাগতিক কোনো উৎস ছিল।

'তবে সেটাকে যদি আমরা একটি সম্ভাবনা হিসেবে স্বীকার করি, তাহলে হতে পারে ওই বস্তুসমূহ এখানে আসার জন্য আমাদের সোলার সিস্টেমের মধ্য দিয়ে ভ্রমণ করেছে,' প্রতিবেদনে বলা হয়।

যদিও নাসার প্রতিবেদনে মহাজাগতিক প্রাণ তথা এলিয়েন থাকার বিষয়ে কোনো হ্যাঁ-বাচক সিদ্ধান্ত উল্লেখ করা হয়নি, তবে নাসা 'পৃথিবীর নভোমণ্ডলে সম্ভাব্য অজ্ঞাত এলিয়েন প্রযুক্তি সক্রিয় থাকার' সম্ভাবনাকে প্রত্যাখ্যান করেনি।

সীমাবদ্ধ ইউএপি তথ্য

নাসা'র সায়েন্স মিশন ডিরেক্টরেট-এর সহযোগী প্রশাসক নিকোলা ফক্স বলেন: 'ইউএপি আমাদের গ্রহের অন্যতম বড় রহস্য' এবং সেটার মূল কারণ এ বিষয়ে উচ্চমানের তেমন তথ্য-উপাত্ত নেই।

ইউএপি দেখার অসংখ্য ঘটনার কথা জানা থাকলেও ফক্স জানান, এসব ঘটনার প্রকৃতি ও উৎস নিয়ে কোনো সুনির্দিষ্ট বৈজ্ঞানিক সিদ্ধান্তে আসার জন্য পর্যাপ্ত ডেটা সচরাচর পাওয়া যায় না।

তিনি আরও ঘোষণা করেন, ইউএপি নিয়ে গবেষণার জন্য নাসা নতুন একজন পরিচালক নিয়োগ দিয়েছে। ডেটা সংগ্রহ ও বিশ্লেষণের জন্য এ পরিচালক কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করবেন।

তবে নতুন এ পরিচালকের কোনো পরিচয় প্রকাশ করেনি নাসা। এর কারণ খুব সম্ভবত সংস্থাটি চায় না তাদের একজন কর্মকর্তা এলিয়েন বিষয়ে গবেষণা করার জন্য জনসাধারণের হয়রানির মুখে পড়ুক।

মেক্সিকোর ভাইরাল 'এলিয়েন' ছবির বিষয়ে নাসা

ইউএপি প্রতিবেদনটি নিয়ে নাসা একটি সংবাদ সম্মেলন করেছে। সেখানে নাসার কর্তাব্যক্তিদের একটি প্যানেল উপস্থিত ছিল।

গত সপ্তাহে মেক্সিকোর আইনসভা কংগ্রেসের সামনে তথাকথিত মহাজাগতিক প্রাণীর ছবি উপস্থাপন করার বিষয়ে নাসার প্যানেলের কাছে প্রশ্ন করেন বিবিসি'র সাংবাদিক স্যাম ক্যাব্রাল।

মেক্সিকোর আইনপ্রণেতাদের দুটি মমি দেখিয়ে স্বঘোষিত ইউএফও গবেষক জেইমি মসান দাবি করেছেন, মমি করা নমুনা দুটি এলিয়েন বা ভিনগ্রহবাসীর মৃতদেহ।

মসানের দাবি, নমুনা দুটি ২০১৭ সালে পেরুতে পাওয়া গেছে। ছোট আকারের মমিগুলোর গায়ের রং চকের মতো। এদের প্রত্যেক হাতে তিনটি করে আঙুল রয়েছে। আর রয়েছে শুকিয়ে কুঁচকে যাওয়া মাথার মতো আকৃতি।

তিনি আরও দাবি করেন, মেক্সিকোর ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটির গবেষকদের কার্বন পরীক্ষায় জানা গেছে এ মৃতদেহগুলো অন্তত এক হাজার বছরের পুরনো।

এসব নমুনার সত্যতা ঘিরে বৈজ্ঞানিক মহলে ব্যাপক সংশয় দেখা দিয়েছে। মসান এর আগেও এলিয়েন থাকার দাবি করেছিলেন, কিন্তু তার সেসব দাবি ভুয়া বলে প্রমাণিত হয়।

এ বিষয়ে নাসার বিজ্ঞানী ড. ডেভিড স্পার্জেল বলেন, 'আগে বিশ্বের বিজ্ঞানী মহলকে এসব নমুনা পরীক্ষা করতে দিন। তারপর আমরা দেখব বিষয়টা কী।'

এআই প্রযুক্তি ব্যবহারের পক্ষে নাসা

প্রতিবেদনে বলা হয়েছে, ইউএপি চিহ্ণিতকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং 'অত্যাবশ্যক হাতিয়ার'।

এছাড়া ইউএপি গবেষণায় 'সারাবিশ্বের একাধিক বেসামরিক পর্যবেক্ষকের' স্মার্টফোন মেটাডেটা এবং 'স্মার্টফোনভিত্তিক ওপেন-সোর্স অ্যাপ্লিকেশন' ব্যবহার করবে নাসা।

Related Topics

টপ নিউজ

নাসা / এলিয়েনের অস্তিত্ব / এলিয়েন / ইউএফও / ইউএপি / অজ্ঞাত অস্বাভাবিক প্রপঞ্চ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • নাসা গ্রুপের নজরুল ও তার স্ত্রীর বিদেশে থাকা সম্পদ-ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
  • যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা
  • অন্য গ্রহের প্রাণ: সাহিত্য আর চলচ্চিত্রে
  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • চাঁদে আলোর ঝলকানি, আকাশে ভাসমান বস্তু: কী আছে পেন্টাগনের প্রকাশ করা নতুন ইউএফও নথিতে?

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net