Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
চীনের প্রতিরক্ষামন্ত্রীকে কি সরিয়ে দেওয়া হচ্ছে?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 September, 2023, 10:30 pm
Last modified: 15 September, 2023, 10:35 pm

Related News

  • ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের
  • ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • নিষেধাজ্ঞা মোকাবিলা ও যুদ্ধের খরচ জোগাতে ইরানকে যেভাবে সাহায্য করছে চীন
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

চীনের প্রতিরক্ষামন্ত্রীকে কি সরিয়ে দেওয়া হচ্ছে?

পশ্চিমা গণমাধ্যমগুলোতে দাবি করা হচ্ছে, চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শোংফুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। তাকে অপসারণ করা হচ্ছে বলে দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। তার অধীনে কাজ করা আট কর্মকর্তাকে জেরা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
টিবিএস ডেস্ক
15 September, 2023, 10:30 pm
Last modified: 15 September, 2023, 10:35 pm
চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। ছবি: গেটি ইমেজেস ভিয়া বিবিসি

চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু-কে দুই সপ্তাহ ধরে জনসম্মুখে দেখা যায়নি। তিনি বেশ কয়েকটি বৈঠকেও উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। সম্প্রতি এক মার্কিন কূটনীতিক তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। চীন সরকারের 'শুদ্ধি অভিযান' এর অংশ হিসেবে প্রতিরক্ষামন্ত্রীকে সরানো হয়েছে বলে দাবি করছে পশ্চিমা অনেক গণমাধ্যম।  

জাপানে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত রাহম ইমানুয়েল লি শাংফুর অনুপস্থিতির প্রতি ইঙ্গিত করে টুইটে লেখেন, চীন সরকারে 'বেকারত্বের হার' এখন খুব বেশি।

চীনের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাকে অপসারণের ঘটনার মধ্যে শাংফুর অনুপস্থিতির বিষয়টি সামনে এসেছে। 

চীনের সামরিক বিভাগের কয়েকজন কর্মকর্তার সূত্রে রয়টার্স জানিয়েছে, লি শাংফুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। তাকে অপসারণ করা হয়েছে। শাংফু প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব থাকাকালীন তার অধীনে কাজ করা আট কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র এবং চীনের সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার জানিয়েছে, লি শাংফুকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। 

এর আগে জুলাইতে পররাষ্ট্রমন্ত্রী কিং গ্যাং দীর্ঘদিন জনসম্মুখ থেকে এমন অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেয় চীন। এই ঘটনার পেছনের কারণ এখনো স্পষ্ট নয়। 

প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি সম্পর্কে সরকারের তরফ থেকেও অনেকটা নীরবতা পালন করা হচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, তিনি পরিস্থিতি সম্পর্কে অবগত নন। 

সর্বশেষ ২৯ আগস্ট বেইজিং-এ আফ্রিকান দেশগুলোর সাথে একটি নিরাপত্তা ফোরামে প্রতিরক্ষামন্ত্রী শাংফুকে জনসম্মুখে দেখা গেছে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন এর মতো শাংফুও প্রেসিডেন্ট শি জিনপিং এর পছন্দের লোক বলে কথিত আছে। কিনের পর তিনিই দ্বিতীয় মন্ত্রী ও স্টেট কাউন্সিলর যিনি দীর্ঘদিন জনসম্মুখ থেকে অনুপস্থিত আছেন। 

সামরিক খাতে 'শুদ্ধি অভিযান' নিয়ে জল্পনা শুরু হয় আগস্টের শুরুর দিকে, যখন চীনের রকেট ফোর্সের শীর্ষ দুই জেনারেলকে পদ থেকে অপসারণ করা হয়। এছাড়া সামরিক আদালতের প্রেসিডেন্টকেও নিয়োগের কয়েকমাসের মধ্যে বরখাস্ত করা হয়।

ভিয়েতনামের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, তাদের সঙ্গে একটি বৈঠকে অনুপস্থিত ছিলেন শাংফু। তাদেরকে শাংফুর 'শারিরীক সমস্যা' আছে বলে জানানো হয়। 

গত সপ্তাহে সিঙ্গাপুরের নৌবাহিনী প্রধান সেন ওয়াট চীন সফর করেন এবং সেখানের সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। লি শাংফুর বিষয়ে তার কাছেও জানতে চেয়েছে বিবিসি। 

সাবের পররাষ্ট্রমন্ত্রী কিনকে জনসম্মুখে গত তিন মাস দেখা যায়নি। তাকেও প্রশাসনকে দুর্নীতি মুক্ত করার প্রচেষ্টার অংশ সরানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

পর্যবেক্ষকরা বলছেন, জেনারেল লি শাংফুর অনুপস্থিতি আবারও চীনা রাজনৈতিক নেতৃত্বের অস্বচ্ছতা প্রকাশ্যে এনেছে, পাশাপাশি প্রেসিডেন্টের কিছু সিদ্ধান্তের নড়বড়তাও তুলে ধরে।

এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের চীনা রাজনীতির বিশেষজ্ঞ নীল থমাস বলেন, উচ্চ পর্যায়ের নেতাদের এভাবে 'অদৃশ্য হয়ে যাওয়া' এবং সম্ভাব্য দুর্নীতির তদন্ত শির জন্য ভালো কিছু নয়; কারণ তিনি বর্তমান নেতৃত্ব নির্বাচন করেছেন। তবে এখনোই জিনপিংয়ের নেতৃত্ব ও সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে কোন হুমকি দেখছেন না তিনি। 

বিশ্লেষক বিল বিশপ বলেন, উল্লেখযোগ্য বিষয় হলো, জিনপিং এক দশকেরও বেশি ক্ষমতায় থাকার পরে এখনও [সেনাবাহিনীতে] উচ্চ পর্যায়ের দুর্নীতি রয়েছে । কিন এবং রকেট ফোর্সে নেতাদের পদোন্নতি হয়েছে তার আমলেই। এবং জড়িত নেতাদের অপসারণই সম্ভাব্য সমাধান হিসেবে দেখা হবে। 

কার্নেগি চীন-এর বিশেষজ্ঞ ইয়ান চং বলেন, তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর ঘিরে উত্তেজনার মধ্যে সামরিক কার্যক্রম জোরদার হয়েছে। এরমধ্যেই লি শাংফুর অনুপস্থিতির কথা জানা গেছে। 

এদিকে রাহম ইমানুয়েলের টুইটটি একজন মার্কিন কূটনীকিতের অস্বাভাবিক হলেও বিশেষজ্ঞরা মনে করছেন, হোয়াইট হাউস থেকে সবুজ সংকেত পেয়ে তিনি এই টু্ইট করেছেন। 

প্যাসিফিক ফোরাম রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র উপদেষ্টা ব্র্যাড গ্লসারম্যান বলেন, যুক্তরাষ্ট্র হয়তো টুইটের মাধ্যমে শাংফুল অনুপস্থিতি নিয়ে চীনের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছে। 

Related Topics

টপ নিউজ

চীন / চীন প্রেসিডেন্ট / চীনের প্রতিরক্ষামন্ত্রী / লি শাংফু / চীনের রাজনীতি / চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের
  • ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • নিষেধাজ্ঞা মোকাবিলা ও যুদ্ধের খরচ জোগাতে ইরানকে যেভাবে সাহায্য করছে চীন
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net