Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
কিম উপহার দিলেন রাইফেল, আর পুতিন রাইফেলের সঙ্গে স্পেস গ্লাভস

আন্তর্জাতিক

আলজাজিরা
15 September, 2023, 05:35 pm
Last modified: 15 September, 2023, 05:37 pm

Related News

  • কিম জং উনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
  • জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের চেষ্টা: ছয় দিন আগেই যৌথ মহড়া শেষ করছে যুক্তরাষ্ট্র ও দ.কোরিয়া
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • বিদেশি শক্তির আঘাতে কিম জং উনের ক্ষতি হলেই পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া

কিম উপহার দিলেন রাইফেল, আর পুতিন রাইফেলের সঙ্গে স্পেস গ্লাভস

আলজাজিরা
15 September, 2023, 05:35 pm
Last modified: 15 September, 2023, 05:37 pm

ছবি: এএফপি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা জিম জং উন পরস্পরকে রাইফেল উপহার দিয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন। রাশিয়ার এক স্পেস সেন্টারে এ উপহার দেওয়া-নেওয়া হয়। 

তাছাড়া কিমকে নভোচারীদের স্পেসসুটের একটি গ্লাভসও উপহার দিয়েছেন পুতিন।

নিজের বুলেটপ্রুফ সাঁজোয়া ট্রেনে চেপে বুধবার পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়া পৌঁছেন কিম জং উন। রাশিয়ার দূর প্রাচ্যের আমুর এলাকায় ভস্তোকনি কসমোড্রোমে দেখা করেন দুই নেতা।

দুই রাষ্ট্রনেতা কোনো উপহার বিনিময় করেছেন কি না, জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, কিমকে রাশিয়ায় তৈরি একটি উচ্চমানের রাইফেল ও একটি স্পেসসুটের গ্লাভস উপহার দিয়েছেন। ওই স্পেসসুটটি 'কয়েকবার মহাকাশ ভ্রমণ করেছে' বলে জানান পেসকভ।

পেসকভ জানান, পুতিনকে অন্যান্য উপহারের সঙ্গে উত্তর কোরিয়ায় তৈরি একটি বন্দুক উপহার দিয়েছেন কিম।

তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট '[কিমকে] আমাদের তৈরি করা সেরা মানের একটি রাইফেল দিয়েছেন। বিনিময়ে তিনিও একটি উত্তর কোরিয়ান রাইফেল পেয়েছেন।'

রাইফেল হাতে দক্ষিণ সাইবেরিয়া অঞ্চলে পুতিন। ছবি: রয়টার্স

ভ্রমণ ও শিকারের শখ রয়েছে পুতিনের। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ঘুরতে যাওয়ার অনেক ছবি বিভিন্ন সময় প্রকাশ করেছেন তিনি।

মস্কো বৃহস্পতিবার আরও নিশ্চিত করেছে যে, কিমের উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ 'কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করেছেন' পুতিন। 

পেসকভ জানিয়েছেন, মস্কো প্রথমে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে পিয়ংইয়ংয়ে পাঠানোর জন্য 'দ্রুত প্রস্তুতি' নেবে। তারপর পুতিনের উত্তর কোরিয়া সফরের আয়োজন করা হবে। লাভরভকে অক্টোবরে পিয়ংইয়ংয়ে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।

উত্তর কোরিয়ায় এটি পুতিনের দ্বিতীয় সফর হবে। সর্বশেষ ২০২০ সালের জুলাইয়ে তিনি কিমের প্রয়াত পিতা কিম জন-ইলের সঙ্গে দেখা করেছিলেন। কিম সর্বশেষ রাশিয়া সফর করেছিলেন ২০১৯ সালে।

বুধবার কিমের সঙ্গে দেখা করে মস্কো ফিরে এসেছেন পুতিন। তবে কিম আরও কয়েকদিন রাশিয়া সফর করবেন বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস এজেন্সি জানায়, শুক্রবার কিম রাশিয়ার দূরপ্রাচ্যের শহর কমসোমলস্ক-অন-আমুরে পৌঁছেন কিম। এ শহরে রুশ যুদ্ধবিমান উৎপাদনের কারখানা রয়েছে।

আমুরে কিমকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। তারপর তাকে কমসোমলস্ক-অন-আমুর এয়ারক্রাফট প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়। এখানে সু-৩৫ ও সু-৫৭-সহ রাশিয়ার সর্বাধুনিক যুদ্ধবিমান উৎপাদন হয়।

পুতিন এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে বলেছিলেন, কিম ভ্লাদিভস্তকেও যাবেন। 

উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পুতিনের সঙ্গে কিমের সাক্ষাৎকে 'ঐতিহাসিক' আখ্যা দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

কিম জং উন / ভ্লাদিমি র পুতিন / উত্তর কোরিয়া-রাশিয়া / কিম জং উনের রাশিয়া সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • কিম জং উনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
  • জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের চেষ্টা: ছয় দিন আগেই যৌথ মহড়া শেষ করছে যুক্তরাষ্ট্র ও দ.কোরিয়া
  • উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব চীন; তবে কি জিতলেন কিম জং উন?
  • কেন এই সময়ে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি জিনপিং?
  • বিদেশি শক্তির আঘাতে কিম জং উনের ক্ষতি হলেই পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net