Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
থাকসিনের সাজার মেয়াদ কমিয়ে ১ বছর করলেন থাই রাজা  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 September, 2023, 11:10 am
Last modified: 02 September, 2023, 11:49 am

Related News

  • তিন বছর কোমায় থাকার পর থাই রাজকন্যা বজ্রকিয়াতিয়াভার প্রয়াণ  
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা
  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড
  • থাইল্যান্ডে জীবাশ্ম থেকে নতুন প্রজাতির বিশাল আকৃতির ডায়নোসর আবিষ্কার

থাকসিনের সাজার মেয়াদ কমিয়ে ১ বছর করলেন থাই রাজা  

রাজকীয় ক্ষমার অনুরোধের জবাবে শুক্রবার রাজকীয় গ্যাজেটে বলা হয়েছে, সাজার মেয়াদ কমানোর ক্ষেত্রে থাকসিনের বয়স ও 'অসুস্থতার' কথা বিবেচনা করা হয়েছে।
টিবিএস ডেস্ক
02 September, 2023, 11:10 am
Last modified: 02 September, 2023, 11:49 am
১৫ বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর গত আগস্টে দেশে ফিরে আসেন থাকসিন সিনাওয়াত্রা। ছবি: রয়টার্স

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সাজার মেয়াদ আট বছর থেকে কমিয়ে এক বছর করা হয়েছে। থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন থাকসিনের সাজা কমিয়েছেন। খবর বিবিসির।

১৫ বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর গত মাসে দেশে ফিরে আসেন থাকসিন সিনাওয়াত্রা। থাইল্যান্ডে ফেরার পর বিমানবন্দরেই তাকে গ্রেপ্তার করা হয়, তারপর হৃদযন্ত্রের অসুখের কথা জানানোয় তাকে রাষ্ট্রীয় হাসপাতালের বিলাসবহুল একটি শাখায় স্থানান্তর করা হয়।

থাকসিন এর আগে দাবি করেছিলেন, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে যে সাজা দেওয়া হয়েছিল তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

২০০৬ সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে থাইল্যান্ডের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং কারাগারে যাওয়া এড়াতে এর দুই বছর পরে তিনি দেশত্যাগ করেন।

গত ২২ আগস্ট থাকসিনের প্রত্যাবর্তনকে একটি বড় রাজনৈতিক চুক্তির অংশ বলে মনে করা হচ্ছে। থাকসিনের দল ফেউ থাই পার্টির থাইল্যান্ডে বিপুল জনপ্রিয়তা রয়েছে। দলটিকে এক করার উদ্দেশ্যে সরকারের সঙ্গে সমঝোতা করার অভিপ্রায়ে তিনি দেশে ফিরে এসেছিলেন।

আর হয়েছেও তাই। থাকসিন দেশে ফেরার কয়েক ঘণ্টা পরেই ফেউ থাইয়ের নেতৃত্বে একটি নতুন জোট সরকার তাদের প্রার্থী স্রেথা থাভিসিনকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে ভোট দেয়। এই জোটে থাকসিনের সাবেক সামরিক প্রতিদ্বন্দ্বীরাও রয়েছেন, যারা কিনা ২০১৪ সালে একটি সামরিক অভ্যুত্থানে তার দলকে ক্ষমতাচ্যুত করেছিল।

থাকসিন স্পষ্টতই সেই চুক্তির একটি অংশ হিসেবে ক্ষমার আশা করেছিলেন। আর রাজা ভাজিরালংকর্নও তার আবেদনে দ্রুত সাড়া দিয়েছেন এবং তার আট বছরের সাজা কমিয়ে মাত্র এক বছর করেছেন। এই মুহুর্তে থাকসিনের হাসপাতালেই থাকার সম্ভাবনা রয়েছে।

রাজকীয় ক্ষমার অনুরোধের জবাবে শুক্রবার রাজকীয় গ্যাজেটে বলা হয়েছে, সাজার মেয়াদ কমানোর ক্ষেত্রে তার বয়স ও 'অসুস্থতার' কথা বিবেচনা করা হয়েছে। সেখানে আরও বলা হয়, থাকসিন দেশ ও জনগণের কল্যাণ করেছেন এবং রাজতন্ত্রের প্রতি তিনি অনুগত।

তবে থাকসিন হয়তো আশা করেছিলেন তার সাজা পুরোপুরি বাতিল করা হবে, শুধু সাজা কমানো নয়।

থাকসিন এই সাজাভোগ করলে তা তার নিজের দলকে প্রভাবিত করার ক্ষমতাকে সীমাবদ্ধ করে দিবে। কেননা তার দল এখন জোট পরিচালনার চেষ্টা করছে এবং সংসদীয় আসনে প্রায় অর্ধেক তাদের দখলে।

এছাড়াও, বর্তমানে ফেউ থাই পার্টির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে থাইল্যান্ডের মুভ ফরোয়ার্ড পার্টি, যারা সর্বশেষ সাধারণ নির্বাচনে ফেউ থাইকে হারিয়ে দিয়েছে। কিন্তু ফেউ থাইয়ের সঙ্গে জোটবদ্ধ হওয়ার পরেও মুভ ফরোয়ার্ড পার্টি সরকার গঠন করতে পারেনি।

তবে দেশে ফিরে সাজা মেনে নেওয়ার মাধ্যমে রক্ষণশীল রয়্যালিস্টদের সঙ্গে ২০ বছরের তিক্ত প্রতিদ্বন্দ্বীতা মিটিয়েছেন থাকসিন। কিন্তু বিনিময়ে, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার মর্যাদা অনেকটা খর্ব হয়েছে।

Related Topics

টপ নিউজ

থাইল্যান্ড / থাকসিন সিনাওয়াত্রা / সাজা / কমানো / থাই রাজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
    বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • ছবি: সংগৃহীত
    এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

Related News

  • তিন বছর কোমায় থাকার পর থাই রাজকন্যা বজ্রকিয়াতিয়াভার প্রয়াণ  
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • ৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা
  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড
  • থাইল্যান্ডে জীবাশ্ম থেকে নতুন প্রজাতির বিশাল আকৃতির ডায়নোসর আবিষ্কার

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
খেলা

বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়

3
ছবি: সংগৃহীত
খেলা

এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?

4
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net