Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
'দ্য ক্রোকোডাইল' খ্যাত নানগাগওয়া আবারও জিম্বাবুয়ের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 August, 2023, 03:05 pm
Last modified: 27 August, 2023, 03:09 pm

Related News

  • থেম্বা গোরিম্বো: একসময় ছিলেন হীরা পাচারকারী; দীর্ঘ সংগ্রামের পর যেভাবে হয়ে ওঠেন ইউএফসি তারকা
  • ২০২৮ সালে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে না, তবে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থিতার ইঙ্গিত ট্রাম্পের
  • দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লি জে-মিয়ং
  • ‘তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা নেই’: ট্রাম্প
  • আমেরিকাতে এখনও কেন নারী প্রেসিডেন্ট নেই

'দ্য ক্রোকোডাইল' খ্যাত নানগাগওয়া আবারও জিম্বাবুয়ের প্রেসিডেন্ট

যদিও বিরোধী দলগুলোর দাবি, নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির মাধ্যমে আবারও ক্ষমতায় বসছেন নানগাগওয়া।
টিবিএস ডেস্ক
27 August, 2023, 03:05 pm
Last modified: 27 August, 2023, 03:09 pm
ছবি: রয়টার্স

আবারও জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এমারসন নানগাগওয়া। ৫২.৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন 'দ্য ক্রোকোডাইল' খ্যাত এই নেতা। খবর বিবিসির।

যদিও বিরোধী দলগুলোর দাবি, নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির মাধ্যমে আবারও ক্ষমতায় বসছেন নানগাগওয়া। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও অনেকটা একইরকম মত প্রকাশ করে নির্বাচনের ফলাফলকে প্রশ্নবিদ্ধ করেছেন।

এদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেলসন চামিসা পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। দেশটির নির্বাচন কমিশন শনিবার নানগাগওয়াকে প্রেসিডেন্ট ঘোষণা করে।

জিম্বাবুয়েতে ২০১৭ সালে এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট মুগাবের পতনের পর ক্ষমতায় আসেন নানগাগওয়া।

কঠোরতার জন্য নিজ দেশে তিনি 'দ্য ক্রোকোডাইল' হিসেবে পরিচিত। প্রথমবার ক্ষমতায় আসার আগে তিনি অনেক প্রতিশ্রুতির কথা শোনালেও এখন পর্যন্ত উচ্চ মুদ্রাস্ফীতি এবং দরিদ্রতার মাঝে দিন কাটছে জিম্বাবুয়েনদের।

গতমাসে বিশ্বে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির রেকর্ড গড়েছিল জিম্বাবুয়ে; জুলাইয়ে দেশটিতে মূল্যস্ফীতির হার ১০১.৩ শতাংশে পৌঁছায়। এছাড়া, সেদেশে বেকারত্বের হারও অনেক বেশি। দেশটিতে আনুষ্ঠানিক চাকরি রয়েছে মাত্র ২৫ শতাংশ।

১৯৮০'র দশকে মুগাবের জানু পার্টি এবং জোশুয়া এনকোমোর জাপু পার্টির মধ্যে গৃহযুদ্ধ চলাকালে জাতীয় নিরাপত্তা মন্ত্রীর দায়িত্বে ছিলেন নানগাগওয়া। সেই সুবাদে দেশটির সেন্ট্রাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন (সিআইও) এর দায়িত্বেও তিনি ছিলেন। গৃহযুদ্ধকালীন জাপু পার্টিকে দমন করতে সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়েছিল সিআইও। 

জানু-পিএফ গঠনের জন্য দুই দল এক হওয়ার আগে গুকুরাহুন্ডি অভিযানে হাজার হাজার বেসামরিক লোককে হত্যা করা হয়। বিশেষ করে যারা জাপু সমর্থ ছিলেন, তাদের মধ্যেই হতাহতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। মূলত সে সময় থেকেই নানগাগওয়াওকে 'দ্য ক্রোকোডাইল' হিসেবে চেনে জিম্বাবুয়ের নাগরিক।

যদিও ওই হত্যাযজ্ঞে নানগাগওয়া তার কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি শান্তি আনতে সমঝোতার চেষ্টা করেছেন বলেও দাবি করেন।
 
Related Topics

টপ নিউজ

জিম্বাবুয়ে / প্রেসিডেন্ট নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • থেম্বা গোরিম্বো: একসময় ছিলেন হীরা পাচারকারী; দীর্ঘ সংগ্রামের পর যেভাবে হয়ে ওঠেন ইউএফসি তারকা
  • ২০২৮ সালে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে না, তবে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থিতার ইঙ্গিত ট্রাম্পের
  • দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লি জে-মিয়ং
  • ‘তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা নেই’: ট্রাম্প
  • আমেরিকাতে এখনও কেন নারী প্রেসিডেন্ট নেই

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net