Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 09, 2026
মার্কিন নাগরিকদের অবিলম্বে বেলারুশ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক

দ্য হিল
22 August, 2023, 11:05 am
Last modified: 22 August, 2023, 01:18 pm

Related News

  • বেলারুশ থেকে উড়ে আসছে ‘স্মাগলার’ বেলুন, লিথুয়ানিয়ায় জরুরি অবস্থা জারি
  • জেনেটিক পরীক্ষায় প্রিগোজিনের মৃত্যু নিশ্চিত করল মস্কো
  • ওয়াগনারকে অবশ্যই রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নিতে হবে: পুতিন
  • কী ক্ষমা করা অসম্ভব? ২০১৮ সালে পুতিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, কী জবাব ছিল তার...
  • প্রিগোজিনকে বহনকারী বিমানে মিসাইল নিক্ষেপের প্রমাণ পায়নি যুক্তরাষ্ট্র

মার্কিন নাগরিকদের অবিলম্বে বেলারুশ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বেলারুশকে 'লেভেল ৪' এর ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করেছে। ষ্টেট ডিপার্টমেন্টের ক্ষেত্রে ঝুঁকি মাত্রা বিবেচনায় যা সর্বোচ্চ। 
দ্য হিল
22 August, 2023, 11:05 am
Last modified: 22 August, 2023, 01:18 pm
ছবি: ফক্স নিউজ

বেলারুশে অবস্থানকৃত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসাথে বেলারুশ ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা জারি করেছে বাইডেন প্রশাসন। 

মূলত গত জুনে পুতিনের বিরুদ্ধে বিদ্রোহে ব্যর্থ হয়ে উল্লেখযোগ্য সংখ্যক ওয়াগনার সেনা বেলারুশে অবস্থান করছে। তারই ধারাবাহিকতায় পার্শ্ববর্তী দেশ লিথুয়ানিয়া, লাটভিয়া ও পোল্যান্ডের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করে দেশগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গতকাল (সোমবার) প্রকাশিত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বেলারুশকে 'লেভেল ৪' এর ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করেছে। স্টেট ডিপার্টমেন্টের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা বিবেচনায় যা সর্বোচ্চ। 

দীর্ঘদিন ধরে বেলারুশ শাসক হিসেবে থাকা আলেকজান্ডার লুকাশেঙ্কোকে অনেকে বর্তমানে ইউরোপের একমাত্র স্বৈরশাসক হিসেবে অভিহিত করে থাকেন। তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পুতিনের বেশ বিশ্বস্ত মিত্র। 

বেলারুশের জনগণের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক নিপীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে লুকাশেঙ্কোর ওপর ইতোমধ্যেই নিষেধাজ্ঞা জারি রয়েছে। ২০২০ সালেও একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে শাসন ক্ষমতায় টিকে থাকার অভিযোগ রয়েছে তার বিরদ্ধে।

তারই ধারাবাহিকতায় বেলারুশে মার্কিন মিশন ছোট করে আনা হয়েছে। বর্তমানে দেশটিতে মার্কিন নাগরিকদের জন্য শুধু জরুরি পরিষেবাগুলি চালু রয়েছে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়, "বেলারুশ ভ্রমণ করবেন না। কেননা দেশটির কর্তৃপক্ষ ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে সহায়তা করছে। দেশটিতে রাশিয়ান সামরিক বাহিনী গড়ে তুলছে। স্থানীয় আইনকে অন্যায়ভাবে প্রয়োগ করেছে। তাই বেলারুশে অস্থিরতা তৈরির সম্ভাবনা ও আটকের ঝুঁকি রয়েছে। একইসাথে দেশটিতে মার্কিন দূতাবাসের কার্যক্রম সীমিত করার কারণে সেখানে অবস্থানকৃত মার্কিন নাগরিকদের সহায়তা করার ক্ষমতাও সীমিত রয়েছে।"

গত সপ্তাহে বেলারুশের সাথে থাকা লিথুয়ানিয়ার ছয়টি সীমান্তের মধ্যে দুটি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে দেশটির সাথে পোল্যান্ড ও লাটভিয়ারও যথাক্রমে মাত্র একটি ও দুটি সীমান্ত চালু রয়েছে।  

স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে চালু থাকা এই সীমান্তগুলো দিয়ে মার্কিন নাগরিকদের বেলারুশ ত্যাগের জন্য বলা হয়েছে। একইসাথে সতর্ক করা হয়েছে যে, পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়া সরকার নিরাপত্তার কথা চিন্তা করে চালু থাকা সীমান্তগুলোও যেকোনো সময় বন্ধ করে দিতে পারে।  

বেলারুশ অংশের সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে পোল্যান্ড ও লাটভিয়া সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছে। একইসাথে লুকাশেঙ্কোর বিরুদ্ধে দেশ দুটি মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসা অভিবাসীদের বেলারুশ দিয়ে সীমান্তের ওপারে পাঠানোর অভিযোগও এনেছে।

Related Topics

টপ নিউজ

লুকাশেঙ্কো / প্রিগোজিন / ওয়াগনার বিদ্রোহ / লিথুনিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
    জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • ছবি: টিবিএস
    এই সপ্তাহেই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১,২১০ মেগাওয়াট বিদ্যুৎ: সংসদে প্রতিমন্ত্রী
  • ১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ
    ১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ
  • উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
    গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট
  • ছবি: মুমিত এম
    ১০–৩০ কাউন্টের সুতায় বন্ডেড সুবিধা বাতিল: এনবিআরের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিটিএমএ
  • ছবি: গেটি ইমেজেস
    বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতার বেতন বাড়ছে আরও ১ মিলিয়ন ডলার

Related News

  • বেলারুশ থেকে উড়ে আসছে ‘স্মাগলার’ বেলুন, লিথুয়ানিয়ায় জরুরি অবস্থা জারি
  • জেনেটিক পরীক্ষায় প্রিগোজিনের মৃত্যু নিশ্চিত করল মস্কো
  • ওয়াগনারকে অবশ্যই রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নিতে হবে: পুতিন
  • কী ক্ষমা করা অসম্ভব? ২০১৮ সালে পুতিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, কী জবাব ছিল তার...
  • প্রিগোজিনকে বহনকারী বিমানে মিসাইল নিক্ষেপের প্রমাণ পায়নি যুক্তরাষ্ট্র

Most Read

1
জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
অর্থনীতি

জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এই সপ্তাহেই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে ১,২১০ মেগাওয়াট বিদ্যুৎ: সংসদে প্রতিমন্ত্রী

3
১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ
ফিচার

১০ হাজার থেকে ৭০ হাজার: টাকা দিলেই ফেসবুকে মিলছে কিউ-১ জার্নালে গবেষণাপত্র প্রকাশের সুযোগ

4
উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
আন্তর্জাতিক

গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট

5
ছবি: মুমিত এম
অর্থনীতি

১০–৩০ কাউন্টের সুতায় বন্ডেড সুবিধা বাতিল: এনবিআরের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিটিএমএ

6
ছবি: গেটি ইমেজেস
আন্তর্জাতিক

বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী রাজনৈতিক নেতার বেতন বাড়ছে আরও ১ মিলিয়ন ডলার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net