Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
স্বল্প পরিচিত এক সিনেটর যেভাবে পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

ডন
13 August, 2023, 12:50 pm
Last modified: 13 August, 2023, 01:34 pm

Related News

  • শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প
  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান
  • পাকিস্তানের উদ্দেশে রওনা হননি ভ্যান্স: সূত্র
  • ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেবে ইরান: পাকিস্তানি সূত্র
  • শান্তি আলোচনা আয়োজনে জোর প্রস্তুতি পাকিস্তানের: প্রতিনিধি পাঠাচ্ছে ওয়াশিংটন, এখনও সিদ্ধান্ত নেয়নি ইরান

স্বল্প পরিচিত এক সিনেটর যেভাবে পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী

বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) সিনেটর আনোয়ারুল হক কাকার পাকিস্তানের অষ্টম তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
ডন
13 August, 2023, 12:50 pm
Last modified: 13 August, 2023, 01:34 pm
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। ছবি: ডন

বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) সিনেটর আনোয়ারুল হক কাকারকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করতে একমত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ। কয়েক সপ্তাহ আলোচনার পর তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন।

বেলুচিস্তানের বাসিন্দা কাকার দেশটির অষ্টম তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। রাজা রিয়াজের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের পর প্রেসিডেন্ট ড. আরিফ আলভি কাকারের নিয়োগ সংক্রান্ত বিদায়ী প্রধানমন্ত্রী শরিফের পাঠানো সারসংক্ষেপে স্বাক্ষর করেন।

এ ঘটনার পরপরই আলোচনায় উঠে এসেছেন কাকার। কীভাবে একজন স্বল্প পরিচিত সিনেটর ক্ষমতাসীন সরকার এবং একইসঙ্গে বিরোধী দলের আস্থা অর্জন করলেন, তা আলোচনার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এর মাধ্যমে এটিই প্রতীয়মান হলো যে, বেলুচিস্তানের বিএপির দেশ চালানোর সক্ষমতা রয়েছে।

বিদায়ী ক্ষমতাসীন জোটের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যম ডনকে বলেছেন, "কাকারকে মনোনীত করা ক্ষমতাসীন জোটের অনেকের জন্যই ছিল একটি 'বিস্ময়কর' ব্যাপার। এমনকি যারা কাকারের মনোনয়নের সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন, তারাও তার (কাকারের) নাম সম্পর্কে অবগত ছিলেন না।"

তত্ত্বাবধায়কের আসনে ক্ষমতাসীনদের লোক বসানোর ক্ষেত্রে শরিফ সরকারের ব্যর্থতার প্রসঙ্গে তিনি বলেন, "কাকারের নাম অন্য কোথাও থেকে এসেছে; আর এটি জোটের সব শরিকদের কাছেই গ্রহণযোগ্য হয়েছে।"

একই রকম মন্তব্য করেছেন পিপিপি নেতা সৈয়দ খুরশীদ শাহ। তিনি বলেছেন, কাকার যে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হবেন, তা কেউই জানতো না। 

"পিপিপি তিনটি নাম প্রস্তাব করেছিল; সেগুলোও ছিল ভালো বিকল্প। তবে তার (কাকারের) নাম যেখান থেকেই আসুক না কেন, ভালো কিছুই হবে- আমাদের এখন এমনটিই আশা করা উচিত," বলেন তিনি।

এদিকে কাকার আজ রোববার (১৩ আগস্ট) শপথ নেবেন দাবি করে বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ সাংবাদিকদের বলেছেন, "আমি এই নাম দিয়েছিলাম এবং প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন... প্রধানমন্ত্রী এবং আমি সারসংক্ষেপে স্বাক্ষর করেছি।" 

যদিও প্রেসিডেন্টের একটি সূত্র ডনকে জানিয়েছে, দু-একদিনের মধ্যেই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী শপথ নেবেন।

রাজা রিয়াজ বলেছেন, প্রধানমন্ত্রী শরিফের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে যে, তারা বিবেচনাধীন থাকা অন্য নামগুলো প্রকাশ করবেন না। উভয় পক্ষই ইতোমধ্যে তাদের ইচ্ছা জানিয়েছে- তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কোনো ছোট প্রদেশ থেকেই নির্ধারিত হবেন। 

সারসংক্ষেপে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরপরই কাকারকে প্রধানমন্ত্রীর জন্য সংরক্ষিত সমস্ত নিরাপত্তা ও প্রোটোকল প্রদান করা হয়।

শুক্রবার রাতে প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত বিদায়ী সংবর্ধনায়, জোটের শরিকরা যে কারও নাম নির্ধারণের জন্য প্রধানমন্ত্রী শরিফকে সম্পূর্ণ কর্তৃত্ব দিয়েছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিস থেকে জারি করা এক বিবৃতি অনুসারে, প্রধানমন্ত্রী শরিফ সারসংক্ষেপে স্বাক্ষর করার পরে পরামর্শমূলক এই প্রক্রিয়ায় সহযোগিতার জন্য বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে বিএপি সিনেটর আব্দুল কাদির বলেন, তার দল তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর পদে কাকারকে মনোনীত করার জন্য গত কয়েকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

তিনি বলেন, সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানি কাকারের পক্ষে লবিংও করেছেন এবং গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী শরিফসহ বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজ, পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের প্রধান মাওলানা ফজলুর রহমান এবং পিএমএল-এন-এর অন্যান্য সিনিয়র নেতাদের সঙ্গে দেখা করেছেন।

পাকিস্তানে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম নির্ধারণ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। রাজা রিয়াজ ক্ষমতাসীন জোটের মনোনীত নামে একমত হতে পারছিলেন না বিধায় তত্ত্বাবধায়কের নাম নির্ধারণে বিলম্ব হতে থাকে। অবশেষে, শনিবার (১২ আগস্ট) সব জল্পনা পেরিয়ে আনোয়ারুল হক কাকারকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিল পাকিস্তান।
 

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / পাকিস্তানের রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প
  • দ্বিতীয় দফার আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরানের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় পাকিস্তান
  • পাকিস্তানের উদ্দেশে রওনা হননি ভ্যান্স: সূত্র
  • ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নেবে ইরান: পাকিস্তানি সূত্র
  • শান্তি আলোচনা আয়োজনে জোর প্রস্তুতি পাকিস্তানের: প্রতিনিধি পাঠাচ্ছে ওয়াশিংটন, এখনও সিদ্ধান্ত নেয়নি ইরান

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা, আজ থেকে কার্যকর

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net