Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
দেশীয় উৎপাদন বাড়াতে ল্যাপটপ ও কম্পিউটার সরঞ্জাম আমদানি সীমাবদ্ধ করেছে ভারত

আন্তর্জাতিক

সিএনএন
05 August, 2023, 03:10 pm
Last modified: 05 August, 2023, 03:19 pm

Related News

  • ফ্রি ট্রেড জোনে আমদানি বাণিজ্যের জন্য নতুন নীতি-কাঠামো জারি বাংলাদেশ ব্যাংকের
  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত
  • প্রত্যর্পণ চুক্তিতে ফিরলে হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, যেতে হবে কারাগারে: চিফ প্রসিকিউটর
  • ভারতে ‘গোরক্ষকদের’ সাজা দিয়ে প্রাণনাশের হুমকির মুখে মুসলিম বিচারক

দেশীয় উৎপাদন বাড়াতে ল্যাপটপ ও কম্পিউটার সরঞ্জাম আমদানি সীমাবদ্ধ করেছে ভারত

ল্যাপটপ, ট্যাব, ব্যক্তিগত কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস আমদানিতে এখন থেকে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।
সিএনএন
05 August, 2023, 03:10 pm
Last modified: 05 August, 2023, 03:19 pm
ছবি: সিএনএন

প্রযুক্তি খাতে দেশীয় উৎপাদন উৎসাহিত করতে কম্পিউটার এবং ল্যাপটপ আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে ভারত সরকার।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, ল্যাপটপ, ট্যাব, ব্যক্তিগত কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস আমদানিতে এখন থেকে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।  পূর্বে, এই ধরনের পণ্য আমদানি সীমাবদ্ধ ছিল না।

নিয়ম পরিবর্তনের জন্য কোনো কারণ জানায়নি মন্ত্রণালয়। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার 'মেইক ইন ইন্ডিয়া' প্রচারাভিযানে গতি আনছেন। এই প্রকল্প আরো কর্মসংস্থান তৈরিতে স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করে। এর আগে স্মার্ট টিভি আমদানিতে অনুরূপ বিধিনিষেধ আরোপ হয়েছিল। 
 
রয়টার্সের মতে, এপ্রিল-জুন এই তিন মাসে ভারতের ইলেকট্রনিক আমদানি দাঁড়িয়েছে ১৯.৭ বিলিয়ন ডলার। যা ২০২২ সালের একই সময়ের চেয়ে ৬.২৫ শতাংশ বেশি। 

অ্যাপল, স্যামসাংসহ ভারতে শীর্ষ ল্যাপটপ বিক্রেতাদের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চেয়েছে সিএনএন। তবে তাদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। 

বৈশ্বিক কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ সাপ্লাই চেইন সুরক্ষিত করতে চীন ছাড়া অন্যান্য দেশে নজর দিচ্ছে। এমন গুরুত্বপূর্ণ সময়ে অভ্যন্তরীণভাবে উৎপাদন বৃদ্ধিতে জোর দিয়েছে ভারত।  

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অনুসারে, আগামী দশকে ভারতের কর্মক্ষম জনসংখ্যা ১০০ কোটি হবে বলে আশা করা হচ্ছে। বৃহৎ এবং তরুণ এই শ্রমশক্তি  চীনের বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে ভারতকে বৈশ্বিক কোম্পানিগুলোর কাছে একটি শক্তিশালী জায়গায় নিয়ে যাবে। 

গত জানুয়ারিতে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল বলেছিলেন, অ্যাপল ইতিমধ্যেই ভারতে তাদের ৫ থেকে ৭ শতাংশ পণ্য উৎপাদন করছে। 
এক অনুষ্ঠানে তিনি বলেন, যদি আমি ভুল না করি, তারা (অ্যাপল) ভারত থেকে ২৫ শতাংশ পণ্য উৎপাদনের লক্ষ্য নিয়েছে। 

জুন মাসে, যুক্তরাষ্ট্রের চিপ প্রস্তুতকার মাইক্রোন পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি নতুন কারখানা স্থাপনের ঘোষণা করে।

মাইক্রোন জানায়, কোম্পানি ৮২৫ মিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করবে এবং পরবর্তী কয়েক বছরে মাইক্রোনে ৫,০০০ নতুন চাকরি এবং এটি কেন্দ্র করে আরো ১৫ হাজার চাকরি তৈরি হবে।  
 
বিশ্বের বৃহত্তম কাস্টমাইজড ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা ফক্সকন, যারা অ্যাপলের প্রধান সরবরাহকারী,এই প্রতিষ্ঠানও ভারতে উৎপাদন কার্যক্রম প্রসারিত করতে চাইছে। 

গত মাসে ভারতের ভেদান্ত গ্রুপের সাথে বড় বিনিয়োগের উদ্যোগ থেকে সরে আসার ঘোষণা দিলেও ফক্সকন এখনো বিনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে। ভারতে সেমিকন্ডাকটর বা ইলেকট্রনিক ডিসপ্লে উৎপাদন কেন্দ্র স্থাপনে প্রণোদনা দেওয়া সরকারি প্রকল্পে আবেদনও করেছে। 

Related Topics

টপ নিউজ

ভারত / ল্যাপটপ / ভারতের বাণিজ্য / বাণিজ্য / আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • ফ্রি ট্রেড জোনে আমদানি বাণিজ্যের জন্য নতুন নীতি-কাঠামো জারি বাংলাদেশ ব্যাংকের
  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত
  • প্রত্যর্পণ চুক্তিতে ফিরলে হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, যেতে হবে কারাগারে: চিফ প্রসিকিউটর
  • ভারতে ‘গোরক্ষকদের’ সাজা দিয়ে প্রাণনাশের হুমকির মুখে মুসলিম বিচারক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net