Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
টরন্টোর মেয়র পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা কে এই মলি?

আন্তর্জাতিক

টরন্টো অবজারভার, দ্য স্টার
27 June, 2023, 06:20 pm
Last modified: 27 June, 2023, 06:21 pm

Related News

  • যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট
  • কেন ১০১ জন প্রার্থী ও একটি কুকুর টরন্টোর মেয়র হতে চায়?
  • ঢাকা থেকে টরন্টো: সুদূর প্রবাসে প্রতিভার স্বাক্ষর রাখছেন যারা
  • টরন্টোতে গানে-কবিতায় লুটেরাদের বিরুদ্ধে প্রতিবাদ

টরন্টোর মেয়র পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা কে এই মলি?

টরন্টো অবজারভার, দ্য স্টার
27 June, 2023, 06:20 pm
Last modified: 27 June, 2023, 06:21 pm
মেয়রপ্রার্থী কুকুর মলি। ছবি: টরন্টো অবজারভার

কানাডার টরন্টোতে মেয়র বাছাইয়ের জন্য উপনির্বাচন হয়ে গেল সোমবার। নির্বাচনে জিতে মেয়র পদ নিশ্চিত করেছেন অলিভিয়া চাউ। 

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে টরন্টোর মেয়র নির্বাচন দৃষ্টি আকর্ষণ করেছে অন্য একটি কারণে। এ নির্বাচনে মেয়র হওয়ার দৌড়ে শামিল হয়েছিল মলি নামের একটি কুকুরসহ মোট ১০২ জন প্রার্থী।

আসলে মেয়রপ্রার্থী হয়েছিলেন মলির মালিক টবি হিপস। তিনি বলেছিলেন, জয়লাভ করলে মলিকে তিনি প্রথম কুকুর হিসেবে টরন্টোর 'অনারারি মেয়র' নিযুক্ত করবেন।

কে এই মেয়রপ্রার্থী কুকুর টবি

মেয়র নির্বাচনে মলির মালিক টবি হিপস ভোট পেয়েছেন মাত্র ৬০০-র মতো। তাই আপাতত মলির মেয়র হওয়ার 'স্বপ্ন' স্বপ্নই থেকে যাচ্ছে। তবে জয়-পরাজয়ের চেয়েও বড় কথা হচ্ছে, এই নির্বাচন দেখিয়ে দিয়েছে যে গণতান্ত্রিক অধিকার শুধু মানুষ নয়, পশুর জন্যও বটে।

ছয় বছর বয়সী কুকুর নাম মলিকে মেয়র পদে বসানো প্রসঙ্গে টবি বলেছিলেন, 'আমি মনে করি, সিটি হলে যদি প্রতিনিধিদের পাশাপাশি একটি প্রাণী থাকে, তবে ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।'

মলিকে সঙ্গে নিয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রচারণা চালিয়েছেন টবি। তহবিলও তুলেছেন। এর মধ্যে ২০ হাজার ডলার অনুদান খোদ টবিই দিয়েছেন। 

মলি আসলে রুশ রেসকিউ ডগ। রাশিয়ার সোচি শহর থেকে তাকে কানাডায় নিয়ে আসা হয়। তার প্রথম মালিক ছিলেন টবির প্রয়াত মা। ২০২১ সালে তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।

টবি ও মলির লক্ষ্য ছিল টরন্টোকে আরও বেশি কুকুরবান্ধব শহর বানানো। টবি বলেছিলেন, শীতকালে টরন্টোর রাস্তায় লবণের অত্যধিক ব্যবহারের ফলে মলির মতো কোমল পায়ের কুকুরের পাঞ্জা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তিনি মেয়র নির্বাচিত হলে রাস্তায় লবণের ব্যবহার বন্ধ করবেন। 

মলির সঙ্গে টবি হিপস ও তার দুই সন্তান। ছবি: টরন্টো অবজারভার

এক শীতে লেক লেক অন্টারিওর রাস্তায় হাঁটতে গিয়ে টবি লক্ষ করেন রাস্তার অতিরিক্ত লবণে মলির খুব অসুবিধা হচ্ছে। এরপরই তিনি ও মলি রাজনীতিতে নামতে উদ্বুদ্ধ হন।

এছাড়া টবির পরিকল্পনা ছিল, মেয়র নির্বাচিত হলে আবাসন খাতের অত্যাধিক খরচ কমাবেন, বিলিয়ন ডলারের ব্যবসার ওপর কর বাড়াবেন। এছাড়া নির্বাচিত হলে নতুন বাড়ি ও বাণিজ্যিক ভবনগুলোর হিটিং সিস্টেমে জীবাশ্ম-জ্বালানির ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

টবির পরিবারের রাজনীতি করার ইতিহাস আছে। তার বাবা অ্যাড্রিয়ান হিপস ছিলেন স্কারবারো শহরের কাউন্সিলর। তার তার পরদাদা এ.এ. হিপস ছিলেন কো-অপারেটিভ কমনওয়েলথ ফেডারেশন নামক একটি সংগঠনের সহপ্রতিষ্ঠাতা। টবি নিজেও রালফ নাদেরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণা চালানোসহ নানা সময় রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত ছিলেন।

এবার জিততে না পারলেও মলির নির্বাচনে অংশগ্রহণই বড় সাড়া ফেলেছে। কে জানে, অদূর ভবিষ্যতে হয়তো মলির মতো কোনো পশু ঠিকই নির্বাচনে জিতে মেয়র হয়ে যাবে কোনো শহরের!
 

Related Topics

টপ নিউজ

টরন্টো / মলি / মেয়র নির্বাচনে কুকুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
    ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
    ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related News

  • যান্ত্রিক ত্রুটির কারণে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ইতালিতে আটকা বিমানের টরন্টো-ঢাকা ফ্লাইট
  • কেন ১০১ জন প্রার্থী ও একটি কুকুর টরন্টোর মেয়র হতে চায়?
  • ঢাকা থেকে টরন্টো: সুদূর প্রবাসে প্রতিভার স্বাক্ষর রাখছেন যারা
  • টরন্টোতে গানে-কবিতায় লুটেরাদের বিরুদ্ধে প্রতিবাদ

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
অর্থনীতি

ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 

6
বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net