Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
স্পেসএক্স-এ চাকরি পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান লিংকডইন ব্যবহারে ‘অনুপযুক্ত’

আন্তর্জাতিক

ফরচুন
15 June, 2023, 09:40 pm
Last modified: 15 June, 2023, 09:53 pm

Related News

  • প্রত্যন্ত অঞ্চলের মানুষের অন্তর্ভুক্তিমূলক ও ডিজিটাল স্বাস্থ্যসেবার আহ্বান প্রধান উপদেষ্টার
  • মাস্কের সঙ্গে বিরোধ বাড়ল ট্রাম্পের; টেসলা, স্পেসএক্সের ভর্তুকি বন্ধের হুমকি
  • বাংলাদেশে মে মাসেই চালু হবে স্পেসএক্সের সেবা
  • স্পেসএক্সের রকেটে করে পৃথিবীতে ফিরছেন ৯ মাস মহাকাশে ‘আটকে পড়া’ ২ নভোচারী
  • দীর্ঘ ৯ মাস পর স্পেসএক্স ক্যাপসুলে পৃথিবীতে ফিরছেন নাসার দুই মহাকাশচারী

স্পেসএক্স-এ চাকরি পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান লিংকডইন ব্যবহারে ‘অনুপযুক্ত’

‘এটা অযৌক্তিক, সেকেলে ননসেন্স। বিশ্বের অন্যতম ঈপ্সিত ইঞ্জিনিয়ারিং চাকরিটি পাওয়ার জন্য আমি যথেষ্ট যোগ্যতাসম্পন্ন, অথচ একটা পেশাদার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার জন্য আমি উপযুক্ত নই?’ ইনস্টাগ্রাম-এ ক্ষোভ প্রকাশ করে লেখে কাইরান।
ফরচুন
15 June, 2023, 09:40 pm
Last modified: 15 June, 2023, 09:53 pm
কাইরান কাজী। ছবি: শে হ্যামন্ড/ডিজিটাল ফার্স্ট মিডিয়া/দ্য মার্কারি নিউজ ভিয়া গেটি ইমেজেস

লিংকডইনকে 'সেকেলে' হিসেবে অভিহিত করে উষ্মা প্রকাশ করেছে সম্প্রতি স্পেসএক্স-এ যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ১৪ বছর বয়সী কিশোর কাইরান কাজী।

স্পেসএক্স-এ পূর্ণকালীন চাকরি পেলেও কিশোর এ প্রজিডি লিংকডইন ব্যবহারের অনুমতি পাচ্ছে না।

পেশাদার মানুষদের সামাজিক যোগাযোগের এ প্ল্যাটফর্মটি কাইরানকে এটি ব্যবহারের জন্য অল্পবয়সী হিসেবে বিবেচনা করে তার লিংকডইন অ্যাকাউন্টে রেস্ট্রিকশন আরোপ করেছে।

স্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দানকারী প্রতিষ্ঠান স্টারলিংক-এ কাজ করার জন্য আগামী মাসে মাকে নিয়ে ওয়াশিংটনে যাচ্ছে কাইরান।

বয়সের তুলনায় জীবনের বেশকিছু দিকে কাইরান এগিয়ে থাকলেও, বয়সের ওই সংখ্যাটা একেবারে মূল্যহীন হয়ে পড়েনি তার জন্য।

সম্প্রতি স্থানীয় একটি সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে কাইরানের এক সহপাঠী জানিয়েছেন, যদিও কাইরানকে তাদের কাছে একজন সাধারণ সহপাঠীর মতোই মনে হয়, তবুও তার সামনে কেউ কলেজ পার্টি বা মদ খাওয়ার আলাপ তোলেন না।

মঙ্গলবার (১৩ জুন) ইনস্টাগ্রাম-এ লিংকডইন থেকে তাকে পাঠানো একটি বার্তার স্ক্রিনশট শেয়ার করেছে কাইরান। ওই বার্তায় কাইরানের অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করার কথা জানায় লিংকডইন।

লিংকডইন-এর নিয়ম অনুযায়ী এ প্ল্যাটফর্মটিতে অ্যাকাউন্ট খোলার জন্য কাউকে ন্যূনতম ১৬ বছর হতে হয়। এ জন্যই কাইরানকে আপাতত লিংকডইন ব্যবহার করতে দিচ্ছে না প্রতিষ্ঠানটি।

তবে বয়স ১৬ বা তার বেশি হওয়ার পর কাইরান পুনরায় লিংকডইন-এ ফিরতে পারবে বলে নিশ্চিত করেছে এটি। লিংকডইন-এর একজন মুখপাত্র বিষয়টি ফরচুনকে নিশ্চিত করেছেন।

তবে ইনস্টাগ্রাম-এর পোস্টে কাইরান লিখেছে, তাকে লিংকডইন ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যতিক্রমী কাজটি করতেই পারে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

'এটা অযৌক্তিক, সেকেলে ননসেন্স। বিশ্বের অন্যতম ঈপ্সিত ইঞ্জিনিয়ারিং চাকরিটি পাওয়ার জন্য আমি যথেষ্ট যোগ্যতাসম্পন্ন, অথচ একটা পেশাদার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করার জন্য আমি উপযুক্ত নই?' লেখে কাইরান।

ফ্রেশারস লাইভ সূত্রে জানা গেছে, কাইরান কাজীর জন্ম ২০০৯ সালের ২৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়াতে। কাইরান জন্মসূত্রে একজন বাংলাদেশি-আমেরিকান। তার বাবার নাম মুস্তাহিদ কাজী এবং মা জুলিয়া কাজী।

Related Topics

টপ নিউজ

কাইরান কাজী / স্পেসএক্স / লিংকডইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • প্রত্যন্ত অঞ্চলের মানুষের অন্তর্ভুক্তিমূলক ও ডিজিটাল স্বাস্থ্যসেবার আহ্বান প্রধান উপদেষ্টার
  • মাস্কের সঙ্গে বিরোধ বাড়ল ট্রাম্পের; টেসলা, স্পেসএক্সের ভর্তুকি বন্ধের হুমকি
  • বাংলাদেশে মে মাসেই চালু হবে স্পেসএক্সের সেবা
  • স্পেসএক্সের রকেটে করে পৃথিবীতে ফিরছেন ৯ মাস মহাকাশে ‘আটকে পড়া’ ২ নভোচারী
  • দীর্ঘ ৯ মাস পর স্পেসএক্স ক্যাপসুলে পৃথিবীতে ফিরছেন নাসার দুই মহাকাশচারী

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net