Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
পাকিস্তানের গণমাধ্যম থেকে হঠাৎ উধাও ইমরান খান 

আন্তর্জাতিক

রয়টার্স
06 June, 2023, 02:50 pm
Last modified: 06 June, 2023, 03:00 pm

Related News

  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • পাকিস্তানে তৈরি হচ্ছে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’, তবে রয়েছে মজুরি নিয়ে বিতর্ক
  • যারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানের গণমাধ্যম থেকে হঠাৎ উধাও ইমরান খান 

টেলিভিশন লাইসেন্সধারীদের দাঙ্গাকারী, দাঙ্গা থেকে সুবিধাভোগকারী, ষড়যন্ত্রকারী ব্যক্তিদের টেলিভিশনের পর্দা থেকে অদৃশ্য করে দিতে নির্দেশনা দিয়েছে পাকিস্তানের মিডিয়া নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (পিইএমআরএ)। এরপর থেকে ইমরান খানের নাম ও ছবি পর্যন্ত সম্প্রচারিত হচ্ছে না।
রয়টার্স
06 June, 2023, 02:50 pm
Last modified: 06 June, 2023, 03:00 pm
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরনা খান। ছবি: রয়টার্স/মোহাম্মদ ইসমাইল

পাকিস্তানের মূলধারার গণমাধ্যমগুলো দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আর কোনো সংবাদ প্রকাশ করছে না। গত মাসে পাকিস্তানে একটি 'দাঙ্গায়' জড়িতদের সম্পর্কে কোনো সংবাদ প্রকাশ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা। সোমবার রয়টার্সের এক জরিপে দেখা গেছে, এর পর থেকে ইমরান খান সম্পর্কে আর কোনো সংবাদ গণমাধ্যমে আসছে না।

গত মাসে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এর প্রধান নেতা ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয় এবং ইমরান খানের সমর্থকরা সেনাবাহিনীর স্থাপনায় ভাঙচুর চালান। এই সহিংস বিক্ষোভের দিকে ইঙ্গিত করেই গত সপ্তাহে গণমাধ্যমে খবর সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তানের মিডিয়া নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (পিইএমআরএ)।

টেলিভিশন লাইসেন্সধারীদের দাঙ্গাকারী, দাঙ্গা থেকে সুবিধাভোগকারী, ষড়যন্ত্রকারী ব্যক্তিদের টেলিভিশনের পর্দা থেকে অদৃশ্য করে দিতে নির্দেশনা দিয়েছে পিইএমআরএ। যদিও তারা সরাসরি ইমরান খানের নাম উল্লেখ করেনি।

কিন্তু এরপর থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পোলের বিচারে দেশটির সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খানের নাম ও ছবি পর্যন্ত সম্প্রচারিত হচ্ছে না। সংবাদভিত্তিক ওয়েবসাইটগুলো থেকেও অদৃশ্য হয়ে গেছে তার নাম।

সম্প্রচার মাধ্যমের জন্য দেওয়া নির্দেশনা ইমরান খানের সঙ্গে সম্পর্কিত কিনা সেই প্রশ্নের কোনো প্রতিক্রিয়া জানাননি পিইএমআরএ'র কর্মকর্তারা।

পাকিস্তানের সম্প্রচার মাধ্যমে ইমরান খান অতি পরিচিত মুখ। তার বিভিন্ন সভা-সমাবেশ থেকে শুরু করে বক্তৃতা, সবকিছুই টিভিতে ব্যাপকভাবে সম্প্রচার করা হতো এবং প্রচুর দর্শক সেগুলো দেখতো।

পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা

ইমরান খান ও তার দলের নেতাকর্মীদের ওপর ব্যাপক ধরপাকড় চলাকালীনই নতুন করে এই নিষেধাজ্ঞা এলো। দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য ইমরান খান পাকিস্তানের সেনাবাহিনীকে দায়ী করেছেন। তবে ইমরান খানের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করেনি দেশটির সেনাবাহিনী।

গত বছর অনাস্থা ভোটে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে সেনাবাহিনীর হাত রয়েছে- ইতোপূর্বে এমন অভিযোগ অস্বীকার করেছিল সেনাবাহিনী।

গত মাসে ইমরান খান নিজেই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু গ্রেপ্তারের দুই দিন পর পাকিস্তানের সুপ্রিম কোর্ট তার গ্রেপ্তারকে বেআইনি ঘোষণা করেন এবং অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। কিন্তু জামিনে মুক্তি পেলেও, এখনও কয়েক ডজন মামলা রয়েছে পাকিস্তানের এই সাবেক ক্রিকেটারের নামে।

এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, তার উপর 'পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা' আরোপের 'ছুতা' হিসেবে সহিংসতার ঘটনাগুলো ব্যবহার করা হচ্ছে।

নিজের পার্টির ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়মিত কথা বলে থাকেন ইমরান খান। তিনি বলেন, টেলিভিশনে আমাদের নাম নেওয়া যাবে না।"

এ বিষয়ে পাকিস্তানের চারটি প্রধান নিউজ চ্যানেলের সিনিয়র কর্মকর্তাদের মন্তব্য জানতে চাইলে কোনো সাড়া দেননি তারা।

এমনকি ইমরান খানের দলের সমর্থিত হিসেবে পরিচিত এআরওয়াই নিউজেও গতকাল সোমবার তাকে নিয়ে কোনো খবর প্রকাশিত হয়নি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অঞ্চলের ডেপুটি পরিচালক দীনুশিকা দিসানায়েক বলেছেন, "বিরোধীদের একের পর এক দমনের অংশ হিসেবে ইমরান খান সংশ্লিষ্ট খবর প্রকাশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।" 

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / গণমাধ্যম / ইমরান খান / উধাও / নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • পশ্চিম তীরে সহিংসতায় জড়িত ইসরায়েলি নেটওয়ার্কের বিরুদ্ধে ফ্রান্স, যুক্তরাজ্যসহ ৬ দেশের নিষেধাজ্ঞা
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • পাকিস্তানে তৈরি হচ্ছে বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’, তবে রয়েছে মজুরি নিয়ে বিতর্ক
  • যারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net