Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার ধারণা, ইনসমনিয়ায় ভুগছেন কিম জং উন  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক   
01 June, 2023, 10:50 am
Last modified: 01 June, 2023, 10:55 am

Related News

  • কাজের চাপ এড়াতে তদন্ত ছাড়াই নিখোঁজ ব্যক্তিদের মামলা বন্ধ করে দিতেন দক্ষিণ কোরিয়ার পুলিশ কর্মকর্তা
  • ১৫ দিনের ভিসায় জাপানে প্রবেশ, ৩৩ বছর পর গ্রেপ্তার ৭২ বছর বয়সী দক্ষিণ কোরীয় নাগরিক  
  • জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • দক্ষিণ কোরিয়া ও যুুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার 
  • শরণার্থী থেকে সিআইএ-র গোয়েন্দা হয়েও এখন আইসের কবলে পড়ে মার্কিন জেলে

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার ধারণা, ইনসমনিয়ায় ভুগছেন কিম জং উন  

ইয়ু সাং-বাম আরও জানান, এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বিশ্লেষণের মাধ্যমে দেখা গেছে, কিম জং উনের ওজন বর্তমানে ১৪০ কেজি (৩০০ পাউন্ড)।
টিবিএস ডেস্ক   
01 June, 2023, 10:50 am
Last modified: 01 June, 2023, 10:55 am
একটি টিভি শো-তে কিম জং উন ও তার মেয়েকে দেখানো হচ্ছে। ছবি: জুং ইয়ুন-জে/এএফপি/গেটি ইমেজেস

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা বলেছে, উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন সম্ভবত ঘুমের সমস্যায় ভুগছেন। ৩৯ বছর বয়সী এই নেতার ইনসমনিয়া বা নিদ্রাহীনতা থাকতে পারে বলে ধারণা করছে সংস্থাটি। এছাড়াও, কিম জং উনের অ্যালকোহল ও নিকোটিনের ওপর নির্ভরতা আগের চেয়ে খারাপ পর্যায়ে যাচ্ছে কিনা তা বোঝার জন্য তাকে পর্যবেক্ষণে রেখেছে তারা। খবর ব্লুমবার্গের।

বুধবার (৩১ মে) ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) আইনপ্রণেতাদের জানিয়েছে, উত্তর কোরিয়া কর্তৃপক্ষ ইনসমনিয়ার সমস্যায় ভুগছেন এমন শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বিদেশি চিকিৎসা সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে। ইনসমনিয়ার চিকিৎসায় জোলপিডেম-এর মতো বিভিন্ন ওষুধ ব্যবহারের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে তারা। 

পরবর্তীতে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল পিপল পাওয়ার পার্টির একজন আইনপ্রণেতা এবং সংসদীয় গোয়েন্দা কমিটির নির্বাহী সচিব ইয়ু সাং-বাম সাংবাদিকদের সাথে এনআইএস ব্রিফিংয়ের বিস্তারিত তথ্য শেয়ার করেন। আইনপ্রণেতারা সাধারণত বড় ধরনের নিরাপত্তা ইস্যুতে এনআইএস'কে ডাকেন প্রশ্ন করতে।

সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া মার্লবোরো ও ডানহিলসহ প্রচুর পরিমাণ বিদেশি ব্র্যান্ডের সিগারেট আমদানি করেছে। সেইসঙ্গে তারা উচ্চমানের ও দামী স্ন্যাকসও আমদানি করেছে, যেগুলো সাধারণত অ্যালকোহলের সঙ্গে পরিবেশন করা হয় বলে জানিয়েছেন ইয়ু। তিনি আরও জানান, এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বিশ্লেষণের মাধ্যমে দেখা গেছে, কিম জং উনের ওজন বর্তমানে ১৪০ কেজি (৩০০ পাউন্ড)।

এদিকে, কিম জং উন ক্ষমতায় আসার পর থেকে খাদ্যের ঘাটতি এবং শস্যের দাম সর্বোচ্চ পর্যায়ে বৃদ্ধি পেয়েছে এবং উত্তর কোরিয়ানদের দুর্দশা আরও বেড়েছে বলে মন্তব্য করেন ইয়ু। একইসঙ্গে অপরাধ, আত্মহত্যা এবং অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে তার ভাষ্য।

বুধবার সকালে কক্ষপথে একটি উপগ্রহ উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়া; তবে শীঘ্রই পুনরায় চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এ ঘটনার প্রেক্ষিতে সিউল সরকারের একটি ভুল জরুরী সতর্কতা জারির ফলে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা আইনপ্রণেতাদের বলেছে যে, কিম জং উন এই উপগ্রহ উৎক্ষেপণের ঘটনা পর্যবেক্ষণ করেছেন এবং স্যাটেলাইটটি শুধুমাত্র প্রাথমিক তথ্য উদ্ধার মিশনে সক্ষম।   
 
Related Topics

টপ নিউজ

কিম জং উন / উত্তর কোরিয়া / দক্ষিণ কোরিয়া / ইনসমনিয়া / গোয়েন্দা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • কাজের চাপ এড়াতে তদন্ত ছাড়াই নিখোঁজ ব্যক্তিদের মামলা বন্ধ করে দিতেন দক্ষিণ কোরিয়ার পুলিশ কর্মকর্তা
  • ১৫ দিনের ভিসায় জাপানে প্রবেশ, ৩৩ বছর পর গ্রেপ্তার ৭২ বছর বয়সী দক্ষিণ কোরীয় নাগরিক  
  • জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • দক্ষিণ কোরিয়া ও যুুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার 
  • শরণার্থী থেকে সিআইএ-র গোয়েন্দা হয়েও এখন আইসের কবলে পড়ে মার্কিন জেলে

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net