Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 29, 2026
পুতিনের ওপর ইউক্রেনের ড্রোন হামলাচেষ্টার অভিযোগ ক্রেমলিনের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 May, 2023, 06:35 pm
Last modified: 03 May, 2023, 08:09 pm

Related News

  • উত্তর কোরিয়ার দুই সৈন্যকে দক্ষিণ কোরিয়া পাঠাল ইউক্রেন
  • রাশিয়ার নির্বাচনে রেকর্ড ৩৫৫ আসনে জিতল পুতিনের দল
  • যুদ্ধে ট্রাম্প ও পুতিন অনেকটা একই রকম
  • মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ
  • বৈশ্বিক ডিজেল সংকট উল্লেখ করে ইউক্রেনকে রুশ শোধনাগারে হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

পুতিনের ওপর ইউক্রেনের ড্রোন হামলাচেষ্টার অভিযোগ ক্রেমলিনের

বিবিসি জানিয়েছে, ক্রেমলিন এ ঘটনার প্রতিশোধ নেওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে।
টিবিএস ডেস্ক
03 May, 2023, 06:35 pm
Last modified: 03 May, 2023, 08:09 pm
ছবি: স্পুটনিক/নাটালিয়া সেলিভারস্টোভা

মঙ্গলবার (২ মে) দিবাগত রাতে ক্রেমলিন ভবন লক্ষ্য করে হামলা চালাতে যাওয়া দুটি ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। এ হামলাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করার ইউক্রেনীয় চেষ্টা হিসেবে অভিযোগ করেছে দেশটি। খবর বিবিসি'র।

ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ান প্রতিরক্ষা ব্যবস্থা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করে ওই ড্রোন দুটিকে অকেজো করে দেয়।

ঘটনার সময় পুতিন ক্রেমলিনে ছিলেন না। তার মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমকে জানিয়েছেন, এ হামলাচেষ্টায় ক্রেমলিন ভবনের কোনো ক্ষতি হয়নি।

তবে রাশিয়ার এ অভিযোগ অস্বীকার করে ইউক্রেন বলেছে, ড্রোন হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

বুধবার (৩ মে) সকালের দিকে মস্কোর কেন্দ্র থেকে ধোঁয়া ওড়ার বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে। তবে এসব ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করা যায়নি।

এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, 'গত রাতে আনম্যানড এরিয়াল ভেহিকল ব্যবহার করে রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের ক্রেমলিন বাসভবনে হামলা চালানোর চেষ্টা করেছে কিয়েভ রেজিম।'

ক্রেমলিন এ ঘটনাকে 'পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রম ও রাশিয়ার প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা' হিসেবে দেখছে।

'রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময়ে ও যেকোনো স্থানে এ ঘটনার প্রতিশোধ নেওয়ার অধিকার রাখে' বলেও জানিয়েছে ক্রেমলিন।

পুতিনের দৈনন্দিন কার্যক্রম আগের মতোই থাকবে বলেও জানানো হয় ওই বিবৃতিতে।

রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তরের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম আরটি জানিয়েছে, দু্টি ড্রোনই ক্রেমলিনের ভূমিতে পতিত হয়।

এ ঘটনা '৯ মে ভিক্টরি ডে ও প্যারেডে বিদেশি অতিথিদের আগমনের আগে' ঘটার কথাও উল্লেখ করা হয়েছে রুশ কর্তৃপক্ষের বিবৃতিতে।

ভ্লাদিমির পুতিন বর্তমানে মস্কো রিজিয়নের নভো-ওগারিয়োভো রাষ্ট্রীয় বাসভবনে অবস্থান করছেন বলে জানিয়েছে আরটি।

ড্রোনের ব্যবহার নিষিদ্ধ করল মস্কো

এদিকে ড্রোন হামলার অভিযোগের পর অনুমোদন ছাড়া ড্রোন ব্যবহার নিষিদ্ধ করেছে মস্কো। আরটি'র খবর অনুযায়ী, রুশ রাজধানীর মেয়র সার্গেই সবিয়ানিন বুধবার এ ঘোষণা দিয়েছেন।

ড্রোনের অনুমোদনহীন ব্যবহারের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে বাধা সৃষ্টি হতে পারে বলে টেলিগ্রাম-এ এক পোস্টে ব্যাখ্যা দিয়েছেন মেয়র সার্গেই।

Related Topics

টপ নিউজ

ক্রেমলিন / হত্যাচেষ্টা / পুতিন / ইউক্রেন / ড্রোন হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে
  • ফাইল ছবি: এনডিটিভি
    বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত
  • তৈরি হচ্ছে ডিম ঘোটা
    যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র
  • মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম
    মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম

Related News

  • উত্তর কোরিয়ার দুই সৈন্যকে দক্ষিণ কোরিয়া পাঠাল ইউক্রেন
  • রাশিয়ার নির্বাচনে রেকর্ড ৩৫৫ আসনে জিতল পুতিনের দল
  • যুদ্ধে ট্রাম্প ও পুতিন অনেকটা একই রকম
  • মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ
  • বৈশ্বিক ডিজেল সংকট উল্লেখ করে ইউক্রেনকে রুশ শোধনাগারে হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর কথোপকথনের ভিডিও ছড়াল ফেসবুকে

2
ফাইল ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা কেনার দৌড়ে সম্ভাবনাময় ক্রেতা হিসেবে সামনে এসেছে পূবালী ব্যাংক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘২ কোটি টাকার নিচে নেব না’—ভিডিও ছড়ানোর পর পিডিবির সেই প্রকৌশলী সাময়িক বরখাস্ত

5
তৈরি হচ্ছে ডিম ঘোটা
ফিচার

যেভাবে জনপ্রিয়তা বেড়েছে খুলনার ‘ডিম ঘোটা’র

6
মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম
অর্থনীতি

মধ্যপ্রাচ্য সংকটে চাপে দেশের বাজার, বাড়ছে লুব্রিকেন্টের দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net