Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
ইতালিতে চ্যাটজিপিটি নিষিদ্ধ ঘোষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 April, 2023, 12:30 pm
Last modified: 01 April, 2023, 12:36 pm

Related News

  • পোপের সঙ্গে দ্বন্দ্ব, ‘যিশুর’ বেশে ছবি পোস্টের পর এবার প্রকাশ্যে বাইবেল পাঠের ঘোষণা ট্রাম্পের
  • সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ

ইতালিতে চ্যাটজিপিটি নিষিদ্ধ ঘোষণা

প্ল্যাটফর্মটি তথ্য ব্যবহারের ক্ষেত্রে ‘জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন’ (জিডিপিআর) এর নিয়ম মানছে কি-না সে বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে ইতালির ডেটা প্রোটেকশন অথরিটি।
টিবিএস ডেস্ক
01 April, 2023, 12:30 pm
Last modified: 01 April, 2023, 12:36 pm

ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের কারণ দেখিয়ে প্রথম পশ্চিমা দেশ হিসেবে চ্যাটজিপিটির ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে ইতালি। 

দেশটির ডেটা প্রোটেকশন অথরিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক স্টার্টআপ ওপেনএআইয়ের তৈরি ও মাইক্রোসফটের পৃষ্ঠপোষকতায় চালিত অত্যাধুনিক এই প্ল্যাটফর্মটি ব্যবহারের ক্ষেত্রে প্রাইভেসি সংক্রান্ত অনেক বিষয়েই ধোঁয়াশা রয়েছে। তাই অবিলম্বে দেশটিতে এটি নিষিদ্ধ ঘোষণা করে, এ বিষয়ে তদন্ত শুরু করা হবে। খবর বিবিসির।  

গত বছরের নভেম্বরে চালুর কয়েকদিনের মধ্যেই চ্যাটজিপিটির ব্যবহারকারী কয়েক মিলিয়নে পৌঁছায়। ইতালিয়ান ডেটা প্রোটেকশন অথরিটির পক্ষ থেকে বলা হয়েছে, প্ল্যাটফর্মটির তথ্য ব্যবহারের ক্ষেত্রে 'জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন' (জিডিপিআর) এর নিয়ম মানছে কি-না সে বিষয়ে তদন্ত করা হবে। 

জিডিপিআর মূলত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত দেশগুলোতে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও সঠিক ব্যবহারের বিষয়টি তদারকি করে থাকে। গত ২০ মার্চ ওয়াচডগ গ্রুপটি চ্যাটজিপিটি প্ল্যাটফর্মকর্তৃক ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন ও আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্যে প্রবেশের অভিযোগ করে। 

সংস্থাটি বলছে, চ্যাটজিপিটি নিজেদের প্ল্যাটফর্মের ট্রেনিং এর নামে মানুষের যে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে, সেটির আইনগত কোনো ভিত্তি নেই। এছাড়াও প্ল্যাটফর্মটি ব্যবহারের ক্ষেত্রে বয়সের ব্যাপারটি বিবেচনা না করায় চ্যাটবটটি অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর জন্য সামঞ্জস্যপূর্ণ নয় এমন তথ্যও আউটপুট হিসেবে প্রদান করে। 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট প্রযুক্তি চ্যাটজিপিটি কবিতা থেকে শুরু করে গল্প লেখা, বিজ্ঞানের জটিল সব বিষয়ের সহজ ব্যাখ্যা প্রদানসহ নির্দিষ্ট বিষয়ে সুসজ্জিত অনুচ্ছেদ তৈরি করতে পারে। এছাড়াও প্ল্যাটফর্মটির নতুন ভার্সন জিপিটি-৪ কোডিং, ওয়েবসাইট তৈরি কিংবা গ্রাফিক্স ডিজাইনের মতো জটিল সব কাজ সহজে করতে সক্ষম। 

প্ল্যাটফর্মটি সক্ষমতা আন্দাজ করতে পেরে ইতোমধ্যেই প্রযুক্তি জায়ান্ট কোম্পানি মাইক্রোসফট এতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। একইসঙ্গে গতমাসে কোম্পানিটির সার্চ ইঞ্জিন 'বিং' এ ওপেনএআইয়ের চ্যাটবট সুবিধা যুক্ত করা হয়েছে। খুব শীঘ্রই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও আউটলুকে এই চ্যাটবট সুবিধা যুক্ত করা হবে। 

তবে চ্যাটজিপিটি মূলত একচেটিয়াভাবে ওয়েবে থাকা তথ্যগুলোকে সন্নিবেশিত করে নির্দিষ্ট বিষয়ে ফলাফল দিয়ে থাকে। এক্ষেত্রে ভুল কিংবা পক্ষপাতদুষ্ট তথ্য প্রদানের সম্ভবনা অনেক বেড়ে যায়। 

এছাড়া, সাম্প্রতিক সময়ে এআইয়ে অভূতপূর্ব উন্নতির ফলে বহু মানুষের চাকরি হারানোর শঙ্কাও দেক্লহা দিয়েছে। ওপেনএআইয়ের করা গবেষণা অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে গড়ে প্রায় ৮০ ভাগ চাকরিজীবীর অন্তত ১০ ভাগ কাজ জিপিটি দখল করতে পারে। এমনকি, ক্ষেত্রবিশেষে ১৯ ভাগ চাকরিজীবীর প্রায় ৫০ ভাগ কাজ প্রযুক্তিটির আয়ত্তে চলে যেতে পারে।  

তবে মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করা গুগলের প্ল্যাটফর্ম 'বার্ড' এ ব্যবহারকারীর বয়সের ব্যাপারটিকে বিবেচনায় আনা হয়েছে। আপাতত শুধু প্রাপ্তবয়স্করাই গুগলের এ চ্যাটবটটি ব্যবহার করতে পারছেন। 

ইতালিয়ান ডেটা প্রোটেকশন অথরিটি আগামী ২০ দিনের মধ্যে ওপেন এআইয়ের কাছে ওয়াচডগ গ্রুপের করা অভিযোগগুলোর জবাব চেয়েছে। এক্ষেত্রে উপযুক্ত জবাব না পেলে প্লাটফর্মটিকে ২০ মিলিয়ন ডলার অথবা মোট আয়ের ৪ শতাংশ পরিমাণ জরিমানা করার কথাও বলা হয়েছে।   

অন্যদিকে, আইরিশ ডেটা প্রোটেকশন কমিশন বিবিসিকে জানায়, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তায় ইতালিয়ান ডেটা প্রোটেকশন অথরিটির গৃহীত পদক্ষেপগুলো তারাও গভীরভাবে পর্যবেক্ষণ করছে। একইসঙ্গে চ্যাটজিপিটির ব্যাপারে সিদ্ধান্ত নিতে তারা ইইউয়ের অন্য ডেটা প্রোটেকশন অথরিটির সঙ্গেও সমন্বয় করবে বলে জানান গেছে।  

এ সম্পর্কে যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশনারের অফিস বিবিসিকে বলে, "আমরা এআইয়ের সাম্প্রতিক অগ্রগতিকে সমর্থন জানাই। কিন্তু ডেটা প্রোটেকশন আইন লঙ্ঘনের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবেনা।" 

ইন্টারনেটে তথ্যের নিরাপত্তা নিয়ে কাজ করা কোম্পানি সিকিউরিটি স্কোরকার্ডের বিশেষজ্ঞ ড্যান মরগ্যান বলেন, "প্রযুক্তি কোম্পানিগুলোর ইউরোপে ব্যবসা করার ক্ষেত্রে অবশ্যই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। এটি না মেনে ব্যবসা পরিচালনা করার কোনো সুযোগ নেই।"

এদিকে, ইতালির আগেই নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষাকে কারণ হিসেবে দেখিয়ে চীন, ইরান, উত্তর কোরিয়া ও রাশিয়া চ্যাটজিপিটির ব্যবহার নিষিদ্ধ করেছে। ইতালির এ নিষিদ্ধের ব্যাপারে বিবিসির পক্ষ থেকে ওপেনএআইয়ের কাছে জানতে চাওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।   

Related Topics

টপ নিউজ

চ্যাটজিপিটি / এআই / কৃত্রিম বুদ্ধিমত্তা / ইতালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • পোপের সঙ্গে দ্বন্দ্ব, ‘যিশুর’ বেশে ছবি পোস্টের পর এবার প্রকাশ্যে বাইবেল পাঠের ঘোষণা ট্রাম্পের
  • সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • এআই যেভাবে ইরান যুদ্ধে প্রভাব ফেলছে—কোন পথে আগামীর সমরকৌশল?
  • ইরান যুদ্ধ: ‘চিন্তার গতির’ চেয়েও দ্রুত এআই-নির্ভর বোমাবর্ষণের নতুন যুগ

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net