Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
টেসলার প্রায় ২ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার দান করেছেন ইলন মাস্ক 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক   
16 February, 2023, 03:05 pm
Last modified: 19 February, 2023, 09:16 pm

Related News

  • অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৫৪ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক
  • গ্রক দিয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগ, মাস্কের এক্সএআই-র বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা

টেসলার প্রায় ২ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার দান করেছেন ইলন মাস্ক 

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) জানিয়েছে, গত বছরের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় ১ কোটি ১৬ লাখ শেয়ার দান করেছেন মাস্ক; যার বাজারমূল্য প্রায় ১.৯৫ বিলিয়ন মার্কিন ডলার।
টিবিএস ডেস্ক   
16 February, 2023, 03:05 pm
Last modified: 19 February, 2023, 09:16 pm
ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক নিজের কর্মকাণ্ডের জন্য বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে এবার ইতিবাচক একটি কাজের জন্য আলোচনায় উঠে এসেছেন এই বিলিয়নিয়ার। সংবাদমাধ্যম বিবিসি সূত্রে খবর, গত বছর প্রায় ১.৯৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের শেয়ার দাতব্য প্রতিষ্ঠানে দান করেছেন তিনি।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এসইসি'র নথিতে বলা হয়েছে, গত বছরের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় ১ কোটি ১৬ লাখ শেয়ার দান করেছেন মাস্ক; যার বাজারমূল্য প্রায় ১.৯৫ বিলিয়ন মার্কিন ডলার।

অনুদানের শেয়ার কিংবা অর্থ এক নাকি একাধিক প্রতিষ্ঠান পেয়েছে তা নথিতে উল্লেখ করা হয়নি। এমনকি প্রাপকদের মধ্যে কারও নামও সেখানে বলা হয়নি। বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ইলন মাস্ক বর্তমানে টেসলার প্রায় ১৩ শতাংশ শেয়ারের মালিক।  

তবে টেসলার এ বিনিয়োগেও ব্যবসা দেখছেন বহু বিশ্লেষক। তাদের মতে, টেসলার শেয়ার দান করার মধ্য দিয়ে বিশেষ কর সুবিধা পেতে পারেন মাস্ক। কেননা, দাতব্য প্রতিষ্ঠানকে দান করা শেয়ারগুলো থেকে যে মূলধন লাভ হয়েছে, তার ওপর কর দিতে হয় না। অন্যদিকে মাস্ক যদি তা বিক্রি করে দিতেন সেক্ষেত্রে এসব শেয়ার থেকে আয়ের উপর তাকে কর দিতে হতো।

নিজের কোম্পানি থেকে দাতব্য সংস্থায় দানের ঘটনা মাস্কের ক্ষেত্রে এই প্রথম নয়। ২০২১ সালেও তিনি প্রায় ৫.৭৪ বিলিয়ন মার্কিন ডলার দান করেছিলেন। ২০০১ সালে মার্কিন স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা 'মাস্ক ফাউন্ডেশন' প্রতিষ্ঠা করেন। ২০১৬ সালে মাস্ক তার ফাউন্ডেশনে ১.২ মিলিয়ন ডলার মূল্যের টেসলার শেয়ার দান করেছিলেন।

বর্তমানে টুইটারের সিইও হিসেবেও দায়িত্ব পালন করছেন মাস্ক। চলতি বছরের শেষ নাগাদ টুইটারের নতুন সিইও নিয়োগ দিতে চাচ্ছেন তিনি। তবে নতুন সিইও নিয়োগ দেয়ার আগে টুইটারকে আর্থিকভাবে আরও স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছেন ১৯৯ বিলিয়ন ডলারের মালিক এ ধনকুবের। 

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / টেসলা / শেয়ার / দান / দাতব্য সংস্থা / বিলিয়নিয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১৫৪ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক
  • গ্রক দিয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগ, মাস্কের এক্সএআই-র বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net