Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
এবার ২০ শতাংশের বেশি কর্মী ছাঁটাই করবে ইয়াহু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 February, 2023, 12:25 pm
Last modified: 10 February, 2023, 02:35 pm

Related News

  • ওয়াশিংটন পোস্টে বড় ধরনের কর্মী ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩০০-র বেশি সাংবাদিক
  • ইউরোপ যেভাবে উদ্ভাবনের পথ আটকে দেয়
  • এআইয়ে বিনিয়োগ বাড়াতে ২০২৮ সালের মধ্যে ৬ হাজার কর্মী ছাঁটাই করবে এইচপি
  • ভারতে বিনামূল্যে প্রিমিয়াম এআই: টেক জায়ান্টদের এই ‘উদারতার’ পেছনে আসল উদ্দেশ্য কী?
  • ৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব

এবার ২০ শতাংশের বেশি কর্মী ছাঁটাই করবে ইয়াহু

প্রতিষ্ঠানটি ২০ শতাংশেরও বেশি কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে। নিজেদের বিজ্ঞাপন প্রযুক্তি বিভাগ পুনর্গঠন করতে গতকাল (বৃহস্পতিবার) কোম্পানিটি এ পরিকল্পনার কথা জানায়।
টিবিএস ডেস্ক
10 February, 2023, 12:25 pm
Last modified: 10 February, 2023, 02:35 pm
ছবি: মারটেক

বিখ্যাত সব প্রযুক্তি জায়ান্ট কোম্পানির কর্মী ছাঁটাইয়ের প্রবণতা যেন কমছেই না। এবার কর্মী ছাঁটাইয়ে নেমেছে আরেক তথ্যপ্রযুক্তি কোম্পানি ইয়াহু ইনকর্পোরেশন। প্রতিষ্ঠানটি ২০ শতাংশেরও বেশি কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে। নিজেদের বিজ্ঞাপন প্রযুক্তি বিভাগ পুনর্গঠন করতে গতকাল (বৃহস্পতিবার) কোম্পানিটি এ পরিকল্পনার কথা জানায়। খবর সিবিএস নিউজের। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াহু ইনকর্পোরেশন বিজ্ঞাপন শাখার ৫০ শতাংশের বেশি কর্মী চাকরিচ্যুত হতে যাচ্ছেন। সংখ্যায় তা এক হাজার ৬০০ জনেরও বেশি। এ ছাটাই প্রক্রিয়া চলতি বছরের শেষ নাগাদ প্রায় ৫০ শতাংশ কর্মীকে প্রভাবিত করবে। এর মধ্যে এ সপ্তাহে প্রায় এক হাজার কর্মী ছাঁটাই হতে পারে। 

রেকর্ড পরিমাণ মুদ্রাস্ফীতি ও মন্দা সম্পর্কে অবিরত অনিশ্চয়তার প্রতিক্রিয়া হিসাবে অনেক বিজ্ঞাপনদাতা তাদের বিপণন বাজেট কমিয়ে দিয়েছে। ফলে এমন কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি। তবে কর্মী ছাটাইয়ের এ পদক্ষেপ ইয়াহুর বিজ্ঞাপন ব্যবসা ও বিনিয়োগকে অনেকটা সংকুচিত করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

২০০৫ সালের দিকে ইয়াহু ছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটগুলোর মাঝে অন্যতম। আজকে যেমন জিমেইল ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যায়, সেসময় ঠিক তেমনি প্রায় অধিকাংশ মানুষই ইয়াহু মেইল ব্যবহার করতো। কিন্তু ধীরে ধীরে ইয়াহু প্রযুক্তি জগতে নিজের অবস্থান অনেকটা হারিয়ে ফেলে। সর্বশেষ ২০২১ সালে ৫ বিলিয়ন ডলারে ইয়াহু কিনে নেয় প্রাইভেট ইক্যুইটি ফার্ম অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট (এপিও ডট এন)। 

সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে গোল্ডম্যান স্যাকস, অ্যালফাবেট, মেটা, জুম, মাইক্রোসফট, গুগল ও ডিজনীসহ বহু কোম্পানি। এমনকি গত সপ্তাহে বিশ্বের জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম ১৩০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। 

এরও আগে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এক সঙ্গে প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্তের কথা জানায়। বিশ্লেষকেরা বলছেন, ব্যবসা কমে যাওয়ায় এবং আসন্ন অর্থনৈতিক সংকট মোকাবিলায় আগাম সতর্ক হিসেবে এমনটি করছে প্রতিষ্ঠানগুলো।
 

Related Topics

টপ নিউজ

কর্মী ছাঁটাই / ইয়াহু / টেক জায়ান্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • ওয়াশিংটন পোস্টে বড় ধরনের কর্মী ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩০০-র বেশি সাংবাদিক
  • ইউরোপ যেভাবে উদ্ভাবনের পথ আটকে দেয়
  • এআইয়ে বিনিয়োগ বাড়াতে ২০২৮ সালের মধ্যে ৬ হাজার কর্মী ছাঁটাই করবে এইচপি
  • ভারতে বিনামূল্যে প্রিমিয়াম এআই: টেক জায়ান্টদের এই ‘উদারতার’ পেছনে আসল উদ্দেশ্য কী?
  • ৫ হাজার কর্মীকে ছাঁটাই: ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও গভর্নরকে আদালতে তলব

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net