Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
রাশিয়ার কেএইচ-২২ মিসাইল, থামানোর অস্ত্র নেই কিয়েভের কাছে!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 January, 2023, 08:15 pm
Last modified: 17 January, 2023, 08:22 pm

Related News

  • কুয়েতে ইরানের মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী যুবকের মৃত্যু
  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে
  • এপির অনুসন্ধান: কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে

রাশিয়ার কেএইচ-২২ মিসাইল, থামানোর অস্ত্র নেই কিয়েভের কাছে!

ইউক্রেনযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ ধরনের ২১০টির অধিক মিসাইল ইউক্রেনে নিক্ষেপ করেছে রাশিয়া। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত একটিও ভূপাতিত করতে পারেনি।
টিবিএস ডেস্ক
17 January, 2023, 08:15 pm
Last modified: 17 January, 2023, 08:22 pm
কেএইচ-২২ মিসাইল। ফাইল ছবি। সূত্র: দ্য ইউরেশিয়ান টাইমস

১৪ জানুয়ারি কেএইচ-২২ মিসাইল নিক্ষেপ করে ইউক্রেনের নিপ্রোতে একটি নয়তলা ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, এ মিসাইল হামলা ঠেকানোর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই তাদের কাছে। খবর দ্য ইউরেশিয়ান টাইমস-এর।

রাশিয়ার তৈরি কেএইচ-২২ জাহাজ-বিধ্বংসী মিসাইলটি সময়ের সাথে সাথে 'বিমানবাহী রণতরী ঘাতক' তকমা পেয়েছে।

ইউক্রেনের সশস্ত্রবাহিনীর একজন মুখপাত্র ইউরি ইহনাত বলেছেন, '৯৫০ কেজি ওজনের এ মিসাইলটির নকশা করা হয়েছে সমুদ্রের এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ ধ্বংস করার জন্য।'

'এ মিসাইলে পারমাণবিক ওয়্যারহেড যুক্ত করাও সম্ভব। এ ধরনের একটি মিসাইল ঘনবসতিপূর্ণ এলাকায় নিক্ষেপ করা হয়েছে। এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো ব্যাখা বা ন্যায্যতা নেই,' ইহনাত আরও বলেন।

ওই হামলার সময় প্রাথমিকভাবে পাঁচটি টিইউ-২২এম৩ দূরপাল্লার বোমারু বিমান থেকে মোট পাঁচটি কেএইচ-২২ ক্রুজ মিসাইল নিক্ষেপ করে রাশিয়া। এরপর আজভ সাগর ও কার্স্ক অবলাস্ট থেকে আরও মিসাইল ছোঁড়ে দেশটি। সেগুলোর একটিতেই ধ্বংস হয় নিপ্রোর ওই ভবনটি।

'এ ধরনের মিসাইল ভূপাতিত করার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কোনো সক্ষমতা নেই,' জানায় দেশটির বিমানবাহিনী।

ইউক্রেনযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ ধরনের ২১০টির অধিক মিসাইল ইউক্রেনে নিক্ষেপ করেছে রাশিয়া। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত একটিও ভূপাতিত করতে পারেনি।

প্যাট্রিয়ট পিএসি-৩ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি। সূত্র: দ্য ইউরেশিয়ান টাইমস

কেএইচ-২২ মিসাইলের সর্বোচ্চ পাল্লা ৬০০ কিলোমিটার। কেবল বিমান-বিধ্বংসী মিসাইল ব্যবস্থা দিয়ে কেএইচ-২২ মিসাইলকে প্রতিহত করা সম্ভব বলে ইউক্রেনের বিমানবাহিনীর কমান্ডার জানিয়েছেন।

প্যাট্রিয়ট পিএসি-৩ ও এসএএমপি-টি ইত্যাদি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কেএইচ-২২ মিসাইল ধ্বংস করা সম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি উভয় দেশই ইউক্রেনকে প্যাট্রিয়ট পিএসি-৩ দেওয়ার কথা জানিয়েছে।

এ উদ্দেশ্যে এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওকলাহোমার ফোর্ট স্টিল-এ প্রায় ১০০ ইউক্রেনীয় সেনা প্যাট্রিয়ট পরিচালনার প্রশিক্ষণ নিতে শুরু করবেন বলে জানা গেছে।

এর পাশাপাশি ইউক্রেনের গণমাধ্যম সম্প্রতি জানিয়েছে, কিয়েভের আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করার জন্য ইতালি অবশেষে কাটিং-এজ প্রযুক্তির এসএএমপি-টি ইউক্রেনকে সরবরাহ করতে রাজি হয়েছে।

সোভিয়েত আমলে কেএইচ-২২ বুরিয়া (ঝড়) মিসাইল তৈরি করা হয়। এটিকে তখন দূরপাল্লার মিসাইল হিসেবে বিবেচনা করা হয়েছিল। মার্কিন বিমানবাহী রণতরী ও নৌবহরকে ধ্বংস করার উদ্দেশ্যে এটি তৈরি করেছিল সোভিয়েতরা।

এর পর অল্প সময়ের মধ্যে এ মিসাইলের বিভিন্ন সংস্করণ তৈরি করা হয়। কিছু সংস্করণ ভূমিতে অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য নকশা করা হয়েছিল।

ইউক্রেনযুদ্ধে বোমারু বিমান থেকে নিয়মিত বিভিন্ন ইউক্রেনীয় লক্ষ্যবস্তুতে কেএইচ-২২ মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া।

সাধারণত নিক্ষেপের সময় মাক ১.৫ গতিতে ছুটে এ মিসাইল। এরপর লক্ষ্যবস্তুর দিকে তির্যকভাবে পতনের সময় এটির গতি মাক ৩-এ পৌঁছে। ঘণ্টায় ১২২৫.০৪ কিলোমিটার গতিকে এক মাক হিসেবে ধরা হয়।

আঘাত হানার চূড়ান্ত মুহূর্তে মিসাইলটির গতি মাক ৪-এ পরিণত হয়। রাশিয়া ইউক্রেনে এ পর্যন্ত কেএইচ-২২এন সংস্করণের মিসাইল বেশি ব্যবহার করেছে।

এখন পর্যন্ত এ যুদ্ধে মিসাইলগুলো খুব একটা নিখুঁত হিসেবে প্রমাণিত হয়নি। বিশেষত ঘনবসতিপূর্ণ এলাকায় এগুলো লক্ষ্যবস্তু থেকে কয়েকশ মিটার দূরে বেসামরিক স্থাপনায় আঘাত হানার অনেকগুলো নজির রয়েছে।

নিখুঁতভাবে লক্ষ্যে হামলা চালাতে সক্ষম এমন মিসাইলের মজুত দ্রুত কমে আসায় রাশিয়া কেএইচ-২২ মিসাইল বেশি ব্যবহার করছে। আর এর দাম চোকাতে হচ্ছে ইউক্রেনের সাধারণ মানুষদের।

Related Topics

টপ নিউজ

ইউক্রেন যুদ্ধ / কেএইচ-৫৫ / রুশ মিসাইল / আকাশ প্রতিরক্ষা / মিসাইল হামলা / প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • কুয়েতে ইরানের মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী যুবকের মৃত্যু
  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে
  • এপির অনুসন্ধান: কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net