Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
ফিলিপাইনে পেঁয়াজের বাজারে আগুন! কেজি ১১০০ টাকা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 January, 2023, 06:45 pm
Last modified: 11 January, 2023, 06:49 pm

Related News

  • জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিক্ষোভে উত্তাল ফিলিপাইন
  • ইরান যুদ্ধ: বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করল ফিলিপাইন
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে

ফিলিপাইনে পেঁয়াজের বাজারে আগুন! কেজি ১১০০ টাকা

ফিলিপাইনে গতবছর সুপার টাইফুন আঘাত হানার ফলে সৃষ্ট বন্যায় কয়েক বিলিয়ন পেসোর সমমূল্যের ফসল নষ্ট হয়। এর ফলেই পেঁয়াজের দাম এমন লাগামছাড়া হয়েছে।
টিবিএস ডেস্ক
11 January, 2023, 06:45 pm
Last modified: 11 January, 2023, 06:49 pm
ফিলিপিনোরা মাসে প্রায় ২০,০০০ মেট্রিক টন পেঁয়াজ খায়। ফাইল ছবি। সূত্র: বিজয় বিল্লাফ্রাংকা/ব্লুমবার্গ/গেটি ইমেজেস

ফিলিপাইনের খাবারদাবারে পেঁয়াজ একটি অপরিহার্য উপাদান। কিন্তু সেই পেঁয়াজের দাম এখন দেশটিতে আকাশ ছুঁয়েছে। খবর মার্কিন গণামাধ্যম সিএনএন-এর।

দেশটিতে এখন মুরগির চেয়ে তিনগুণ বেশি দামি পেঁয়াজ। এমনকি গরুর মাংসও পেঁয়াজের চেয়ে কম দামে পাওয়া যাচ্ছে সেখানে।

ফিলিপাইনে গত সোমবার লাল ও সাদা পেঁয়াজ প্রতি কেজি ৬০০ ফিলিপাইন পেসোতে বিক্রি হয়েছে যা বাংলাদেশি টাকায় প্রায় ১১০০ টাকার সমান।

দেশটির কৃষি বিভাগের তথ্যমতে সেখানে মুরগির কেজি ২২০ পেসো বা প্রায় ৪০০ টাকা। অন্যদিকে গোমাংসের দাম পেঁয়াজের চেয়ে ৩০ শতাংশ সস্তা।

ফিলিপাইনে গতবছর সুপার টাইফুন আঘাত হানার ফলে সৃষ্ট বন্যায় কয়েক বিলিয়ন পেসোর সমমূল্যের ফসল নষ্ট হয়। এর ফলেই পেঁয়াজের দাম এমন লাগামছাড়া হয়েছে।

সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে মুদ্রাস্ফীতিও বেড়েছে। নিত্যপণ্যের দাম ৮.১ শতাংশ বেড়ে দাঁড়ায় গত ডিসেম্বরে।

চোরাচালান করে আনা হচ্ছে পেঁয়াজ

পেঁয়াজের এ অগ্নিমূল্যের কারণে ফিলিপাইনে এখন এ ফসলটি পাচারের মাধ্যমে বাইরে থেকে আনা হচ্ছে।

গত ২৩ ডিসেম্বর দেশটির কাস্টমস কর্মকর্তারা কাপড়ের নাম দিয়ে আনা প্রায় ৩১০,০০০ ডলার মূল্যের সাদা পেঁয়াজ জব্দ করেছেন।

তার দুইদিন আগে চীন থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৩৬৪,০০০ হাজার ডলার সমমূল্যের লাল পেঁয়াজের চালান জব্দ করা হয়।

চোরাচালান রোধে ফিলিপাইনের একজন সিনেটর শেরউইন 'উইন' গ্যাটচালিয়ান একটি টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন।

দেশটির কৃষি বিভাগের সহকারী সচিব রেক্স এস্তোপেরেজ জানিয়েছেন, সরকার পেঁয়াজের চোরাচালান ঠেকাতে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সমস্যাটি এখনো প্রকট।

আমদানি করা হচ্ছে পেঁয়াজ

ফিলিপাইনের প্রেসিডেন্ট ও কৃষিসচিব ফার্দিন্যান্ড মার্কোস জুনিয়র এ সপ্তাহে ২১,০৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছেন। আগামী ২৭ জানুয়ারি নাগাদ এ পেঁয়াজ দেশটিতে পৌঁছাতে পারে বলে আশা করা যাচ্ছে।

ফিলিপিনোরা মাসে প্রায় ২০,০০০ মেট্রিক টন পেঁয়াজ খায় বলেও জানান তিনি। 'সাময়িক সমাধান' হিসেবে এ পেঁয়াজ আমদানি করা হচ্ছে।

আগামী ফেব্রুয়ারি মাস থেকেই নতুন পেঁয়াজের ফসল তুলতে শুরু করবেন দেশটির কৃষকেরা। তখন এ সবজিটির দাম কমবে বলে আশা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

ফিলিপাইন / পেঁয়াজের দাম / পেঁয়াজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • জ্বালানি তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি, বিক্ষোভে উত্তাল ফিলিপাইন
  • ইরান যুদ্ধ: বিশ্বের প্রথম দেশ হিসেবে ‘জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা করল ফিলিপাইন
  • অতিরিক্ত সরবরাহে ‘উৎপাদন ব্যয়ের চেয়েও কম দামে’ বিক্রি, ব্যাপক লোকসানে পেঁয়াজ চাষিরা
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়িকাটা পেঁয়াজে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net