Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
ক্ষেপণাস্ত্র হামলায় ৮৯ জন সেনা নিহতের ঘটনায় সেনাদের মোবাইল ফোন ব্যবহারকে দায়ী করেছে রাশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 January, 2023, 01:05 pm
Last modified: 04 January, 2023, 01:09 pm

Related News

  • ইসরায়েলের আরাদে ইরানের মিসাইল হামলায় আহত শতাধিক, আশঙ্কাজনক ১১ জন
  • কুয়েতে ইরানের মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী যুবকের মৃত্যু
  • নববর্ষের ভাষণে ইউক্রেন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রুশ প্রেসিডেন্ট পুতিন
  • দক্ষিণ ইউক্রেন দখলে অভিযান জোরদারের নির্দেশ পুতিনের
  • রুশ আক্রমণে ব্যাপক ক্ষতি, যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছে রেকর্ড সংখ্যক ইউক্রেনীয় সৈন্য

ক্ষেপণাস্ত্র হামলায় ৮৯ জন সেনা নিহতের ঘটনায় সেনাদের মোবাইল ফোন ব্যবহারকে দায়ী করেছে রাশিয়া

যদিও নিহত মানুষের সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি, তারপরও এটি ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রুশ স্বীকৃত সবচেয়ে বড় হতাহতের ঘটনা।
টিবিএস ডেস্ক
04 January, 2023, 01:05 pm
Last modified: 04 January, 2023, 01:09 pm
মিসাইল আক্রমণে নিহতদের স্মরণে শোকাহতদের ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন; ছবি: বিবিসি

রাশিয়া জানিয়েছে নতুন বছরের শুরুতেই ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৮৯ জন রুশ সেনা নিহত হয়েছে,  কারণ সৈন্যরা তাদের মোবাইল ফোন ব্যবহার করছিল। খবর বিবিসির। 

ইউক্রেন ১ জানুয়ারি মধ্যরাতের কিছু পরেই, রুশ অধিকৃত দোনেৎস্ক এলাকার মাকিয়েভকার একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সৈন্যদের নিষেধ করা সত্ত্বেও তাদের ফোনের ব্যবহার শত্রুদেরকে তাদের লক্ষ্য শনাক্ত করতে সাহায্য করে বলে জানিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী।

যদিও নিহত মানুষের সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি, তারপরও এটি ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রুশ স্বীকৃত সবচেয়ে বড় হতাহতের ঘটনা।

যদিও ইউক্রেন এই সংখ্যাকে আরো অনেক বেশি বলে দাবি করেছে। আদের দাবি অনুযায়ী, এই হামলায় ৪০০ রুশ সেনা নিহত হয়েছে এবং আরও ৩০০ জন আহত হয়েছে।

মিসাইলে বিধ্বস্ত ভবনটি' ছবি: বিবিসি

রাশিয়া জানিয়েছে যে, নববর্ষের দিন স্থানীয় সময় ১২:০১-এ, একটি ভোকেশনাল কলেজে মার্কিন-নির্মিত হিমারস রকেট সিস্টেম থেকে ছয়টি রকেট নিক্ষেপ করা হয়, যার মধ্যে দুটিকে ধ্বংস করা হয়েছিল।

নিহতদের মধ্যে রেজিমেন্টের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বাচুরিনও ছিলেন বলে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। একই বিবৃতিতে বলা হয়, "একটি কমিশন ঘটনার পরিস্থিতি তদন্ত করছে।"

রুশ বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল সের্গেই সেভ্রিউকোভ এক ভিডিও বার্তায় জানান, মোবাইল ব্যবহার নিষেধ হওয়া সত্ত্বেও ইউক্রেনীয় অস্রের সীমানার মধ্যে সৈন্যদের মোবাইল ফোনের ব্যাপক ব্যবহার এই আক্রমণের কারণ। "এর ফলে সামরিক কর্মকর্তাদের অবস্থান শণাক্ত করতে সক্ষম হয় শত্রুরা, যার ফলে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।"

বিবৃতিতে আরো যোগ করা হয়, তদন্তের পর দোষী সাব্যস্ত হওয়া কর্মকর্তাদেরকে বিচারের আওতায় আনা হবে, এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনা রোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মিসাইল হামলায় বিধ্বস্ত ভোকেশনাল কলেজটি সে সময়ে সদ্য নিয়োগপ্রাপ্তদের দ্বারা পূর্ণ ছিল, যারা সেপ্টেম্বরে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের আংশিক সংহতিতে ডাকা ৩ লক্ষ ব্যক্তির মধ্যে ছিলেন। এর আশেপাশে গোলাবারুদও সংরক্ষণ করা হয়েছিল, যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

মিসাইল হামলার আগে ও পরে এলাকার মানচিত্র; ছবি: প্লানেট ল্যাবস পিবিসি/বিবিসি

কিছু রাশিয়ান মন্তব্যকারী এবং রাজনীতিবিদ সামরিক বাহিনীকে অযোগ্যতাকে এই হতাহতের কারণ হিসেবে অভিযুক্ত করেছেন। তারা বলেছেন যে, সৈন্যদের কখনই এমন ঝুঁকিপূর্ণ জায়গায় একসাথে রাখা উচিৎ ছিল না।

দোনেৎস্কে রাশিয়ার প্রক্সি কর্তৃপক্ষের প্রাক্তন শীর্ষস্থানীয় কর্মকর্তা পাভেল গুবারেভ বলেছেন, একটি ভবনে এরকম বিপুল সংখ্যক সৈন্য রাখার সিদ্ধান্ত 'অপরাধমূলক অবহেলা'। তিনি সতর্ক করে বলেছেন, "যদি এর জন্য কাউকে শাস্তি না দেওয়া হয়, তবে এটি আরও খারাপ হবে।"

মস্কোর স্থানীয় পার্লামেন্টের ডেপুটি স্পিকার আন্দ্রেই মেদভেদেভ বলেছেন, "এটা অনুমান করা যায় যে, যে সেনাপতি তাদেরকে একজায়গায় রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের পরিবর্তে সৈন্যদের দোষ দেওয়া হবে।"

প্রেসিডেন্ট পুতিন মঙ্গলবার একটি নিহতদের পরিবারকে ৫ মিলিয়ন রুবল বা ৬৯ হাজার মার্কিন ডলার প্রদান করার নির্দেশ দিয়েছেন। 
 
Related Topics

টপ নিউজ

রাশিয়া ইউক্রেন যুদ্ধ / ইউক্রেনের পূর্বাঞ্চল / মিসাইল হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • ইসরায়েলের আরাদে ইরানের মিসাইল হামলায় আহত শতাধিক, আশঙ্কাজনক ১১ জন
  • কুয়েতে ইরানের মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী যুবকের মৃত্যু
  • নববর্ষের ভাষণে ইউক্রেন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রুশ প্রেসিডেন্ট পুতিন
  • দক্ষিণ ইউক্রেন দখলে অভিযান জোরদারের নির্দেশ পুতিনের
  • রুশ আক্রমণে ব্যাপক ক্ষতি, যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছে রেকর্ড সংখ্যক ইউক্রেনীয় সৈন্য

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net