Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক মাওবাদী গেরিলা-প্রধান  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
25 December, 2022, 08:10 pm
Last modified: 25 December, 2022, 08:41 pm

Related News

  • জেন জি বিক্ষোভে নিহতের ঘটনায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার
  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক মাওবাদী গেরিলা-প্রধান  

নেপালের সাবেক রাজতন্ত্রের বিরুদ্ধে এক দশকব্যাপী গেরিলা যুদ্ধে নেতৃত্ব দেন দহল। এজন্য তিনি ‘প্রচণ্ড’ নামেও পরিচিত দেশবাসীর কাছে।  বিরোধী দল- কম্যুনিস্ট ইউনিফায়েড মার্ক্সিস্ট অ্যান্ড লেনিনিস্ট পার্টি (ইউএমএল) এবং অন্য কয়েকটি ছোট দলকে সাথে নিয়ে- তিনি এই জোট সরকার গঠন করতে চলেছেন। নতুন সরকারে আড়াই বছর প্রধানমন্ত্রী থাকবেন তিনি।
টিবিএস ডেস্ক 
25 December, 2022, 08:10 pm
Last modified: 25 December, 2022, 08:41 pm
পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ড। ছবি: নাভেশ চিত্রকর/ রয়টার্স

গতমাসের নির্বাচনের ফলাফলে নেপালে তৈরি হয়েছে ঝুলন্ত পার্লামেন্টের পরিস্থিতি। অর্থাৎ, কোনো দলই লাভ করেনি একক সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা। এই বাস্তবতায়, দেশটির প্রধান বিরোধী দলের সাথে জোট গড়ে প্রধানমন্ত্রী হতে চলেছেন সাবেক মাওবাদী গেরিলা নেতা পুষ্প কমল দহল।  খবর রয়টার্সের 

নেপালের সাবেক রাজতন্ত্রের বিরুদ্ধে এক দশকব্যাপী গেরিলা যুদ্ধে নেতৃত্ব দেন দহল। এজন্য তিনি 'প্রচণ্ড' নামেও পরিচিত দেশবাসীর কাছে।  বিরোধী দল- কম্যুনিস্ট ইউনিফায়েড মার্ক্সিস্ট অ্যান্ড লেনিনিস্ট পার্টি (ইউএমএল) এবং অন্য কয়েকটি ছোট দলকে সাথে নিয়ে- তিনি এই জোট সরকার গঠন করতে চলেছেন। নতুন সরকারে প্রথম আড়াই বছর প্রধানমন্ত্রী থাকবেন তিনি।

এরপর ২০২৫ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন পুষ্প কমল দহল। তখন ইউএমএল দলের নির্বাচিত প্রার্থী প্রধানমন্ত্রী হবেন বলে স্থানীয় গণমাধ্যমের সূত্রে রয়টার্স জানিয়েছে।

নতুন জোটের বৈঠকের পর সাবেক এই গেরিলা নেতার দল– মাওইস্ট সেন্টার পার্টির মহাসচিব দেব গুরুং রয়টার্সকে জানান, 'আলোচনায় এবিষয়ে সম্মতি দিয়েছে সকলে। খুব শিগগিরই অন্যান্য মন্ত্রণালয় ও পদ ভাগাভাগির বিষয়টি নির্ধারিত হবে'। 

তিনি আরো জানান, খুব শিগগিরই নেপালের প্রধানমন্ত্রী বিদ্যা দেবি ভাণ্ডারীর কাছে গিয়ে তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের দাবি জানাবেন প্রচণ্ড।

ইউএমএল এর মহাসচিব শঙ্কর পোখরেল বলেছেন, নির্বাচনের এক মাসাধিককাল পর নতুন এই চুক্তির মাধ্যমে সরকার গঠনের পথ তৈরি হয়েছে। 
 
Related Topics

টপ নিউজ

নেপাল / দক্ষিণ এশিয়া / পুষ্প কমল দহল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • জেন জি বিক্ষোভে নিহতের ঘটনায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার
  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net