Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
ইংল্যান্ডের বিমানবন্দরে ১০০ মিলি তরল বহনের নিয়ম বাতিল হচ্ছে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 December, 2022, 12:45 pm
Last modified: 16 December, 2022, 01:45 pm

Related News

  • ক্ষেপণাস্ত্রের গোপন নকশা ইউক্রেনকে দেয়ার ঘোষণা, রাশিয়া বলল যুক্তরাজ্য আগুনে ঘি ঢালছে
  • দক্ষিণ কোরিয়া ও যুুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার 
  • কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন অক্টোবরে: বিমানমন্ত্রী
  • কয়েক হাজার যৌন অপরাধীকে যৌনাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের ওষুধ দেওয়ার পরিকল্পনা ইংল্যান্ড ও ওয়েলসের
  • মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

ইংল্যান্ডের বিমানবন্দরে ১০০ মিলি তরল বহনের নিয়ম বাতিল হচ্ছে

বিমানবন্দরগুলোতে থ্রিডি স্ক্যানার স্থাপন করা হলে যাত্রীরা প্রায় ২ লিটারের মতো তরল পদার্থ পরিবহন করতে পারবে। 
টিবিএস ডেস্ক
16 December, 2022, 12:45 pm
Last modified: 16 December, 2022, 01:45 pm

যুক্তরাজ্য সরকার নিরাপত্তার বিষয়টিকে সামনে রেখে এতদিন হ্যান্ড লাগেজে তরল পদার্থ ও ইলেকট্রনিক ডিভাইস পরিবহনে কড়াকড়ি আরোপ করেছিল। কিন্তু দেশটির সরকার ২০২৪ সালের মধ্যে বিমানবন্দরগুলোতে থ্রিডি স্ক্যানার স্থাপনের মাধ্যমে হ্যান্ড লাগেজে তরল পদার্থ ও ইলেকট্রনিক ডিভাইস পরিবহনে কড়াকড়ি শিথিল করতে যাচ্ছে। 

২০০৬ সাল থেকে বিদ্যমান নিয়ম অনুযায়ী যুক্তরাজ্যের একজন যাত্রী নিজের হ্যান্ড লাগেজে সানস্ক্রিন, শ্যাম্পু ও টুথপেস্টের মতো তরল পদার্থ ১০০ মিলিলিটারের বেশি বহন করতে পারেন না। একইসাথে যাত্রীকে তরল পদার্থগুলো অবশ্যই স্বচ্ছ প্লাস্টিক ব্যাগের মধ্যে নিতে হয়। কিন্তু বিমানবন্দরগুলোতে থ্রিডি স্ক্যানার স্থাপন করা হলে যাত্রীরা প্রায় ২ লিটারের মতো তরল পদার্থ পরিবহণ করতে পারবে। 

এছাড়াও বর্তমানে যাত্রীদের কাছে থাকা ট্যাব, ল্যাপটপ ও তরল পদার্থগুলো নিরাপত্তার স্বার্থে সিকিউরিটি চেক পয়েন্টে বের করে তল্লাশি করা হয়। কিন্তু থ্রিডি স্ক্যানার স্থাপনের পর পণ্যগুলো চেক করার জন্য ব্যাগ থেকে বের করতে হবে না। বরং অত্যাধুনিক থ্রিডি স্ক্যানার বাইরে থেকেই পণ্যগুলো স্ক্যান করে এর নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করতে পারবে। 

বিমানবন্দরে থ্রিডি এ স্ক্যানারগুলো স্থাপনের কাজ ২০২৪ সালের জুনের মধ্যে মধ্যে শেষ করার লক্ষমাত্রা নির্ধারণ করেছে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্যের পরিবহণ সেক্রেটারি মার্ক হারপার জানান, বিমানবন্দরে থ্রিডি স্ক্যানার প্রতিস্থাপনের মাধ্যমে একদিকে যেমন যাত্রীদের সময় বাঁচবে তেমনি অন্যদিকে নিরাপত্তা সম্পর্কিত সম্ভাব্য হুমকিগুলো নিরসন করা যাবে। 

যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানবন্দরে যে থ্রিডি স্ক্যানারগুলো স্থাপণ করা হবে সেগুলো কাজ হবে অনেকটা হাসপাতালের সিটি স্ক্যান যন্ত্রের মতো। এই প্রযুক্তিটি যুক্তরাষ্ট্রের আটলান্টা ও শিকাগো বিমানবন্দরে কয়েক বছর আগে থেকেই শুরু করা হয়েছে। এ সম্পর্কে যুক্তরাজ্যের এয়ারপোর্ট অপারেশন এ্যাসোসিয়েশনের পলিসি ডিরেক্টর ক্রিস্টোফার স্লেনিং বলেন, "বিমানবন্দরে থ্রিডি প্রযুক্তির ব্যবহার আমাদের দেশের বিমান যাত্রায় এক যুগান্তকারী পদক্ষেপ হবে। এর ফলে যাত্রীদের বিমান যাত্রা আরও সহজ ও আনন্দদায়ক হবে।"

এখানে উল্লেখ্য যে, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ২০২২ সালের মধ্যেই স্ক্যানার স্থাপনের কার্যক্রম শেষ করার কথা বিমানবন্দর কর্তৃপক্ষকে বলেছিল। কিন্তু তখন করোনা মহামারীর কারনে বিমানবন্দরে যাত্রী সংখ্যা ব্যাপকভাবে কমে যায় এবং স্ক্যানারগুলো স্থাপনের কার্যক্রমও পিছিয়ে পড়ে।

সূত্র: বিবিসি

Related Topics

বিমানবন্দর / তরল পরিবহন / যুক্তরাজ্য / ইংল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • ক্ষেপণাস্ত্রের গোপন নকশা ইউক্রেনকে দেয়ার ঘোষণা, রাশিয়া বলল যুক্তরাজ্য আগুনে ঘি ঢালছে
  • দক্ষিণ কোরিয়া ও যুুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার 
  • কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন অক্টোবরে: বিমানমন্ত্রী
  • কয়েক হাজার যৌন অপরাধীকে যৌনাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের ওষুধ দেওয়ার পরিকল্পনা ইংল্যান্ড ও ওয়েলসের
  • মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net