Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
রাষ্ট্রের বিরুদ্ধে ইমরান খান কতদূর যেতে পারবেন?

আন্তর্জাতিক

দ্য ডন, সম্পাদকীয় কলাম
03 November, 2022, 09:20 pm
Last modified: 03 November, 2022, 09:28 pm

Related News

  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি

রাষ্ট্রের বিরুদ্ধে ইমরান খান কতদূর যেতে পারবেন?

চলছে রাজধানী ইসলামাবাদ অভিমুখে তেহরিক- ই- ইনসাফ (পিটিআই)- এর লংমার্চ। বলা ভুল হবে না, বেসামরিক কোনো (রাজনৈতিক) নেতা ইতঃপূর্বে ইমরানের মতো করে রাষ্ট্রশক্তিকে চ্যালেঞ্জ জানাননি। তার অদম্য আঘাতের মোকাবিলায় সম্পূর্ণ অসহায় বোধ করছে তার বিরোধী শিবির। কোনো সতর্কতা, হুমকি বা আইনি চ্যালেঞ্জও তাকে থামানোর পক্ষে যথেষ্ট শক্তিশালী হয়নি। 
দ্য ডন, সম্পাদকীয় কলাম
03 November, 2022, 09:20 pm
Last modified: 03 November, 2022, 09:28 pm
২১ এপ্রিল, ২০২২; লাহোরে এক জনসভায় সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: মোহসিন রাজা/ রয়টার্স

ইমরান খানকে থামায় এমন সাধ্য কার! তার রাজনৈতিক ক্যারিয়ারে এমন কম সময়ই আছে, যখন তিনি ক্ষণিকের জন্য সংযত হয়েছিলেন। তাহলে, সামরিক আইনের (মার্শাল ল) মাধ্যমে? জারি কর সে বিধিনিষেধ; হুঙ্কার ছেড়েছেন তিনি। পদস্থ (সামরিক) কর্মকর্তাদের সংবাদ সম্মেলন (আর সেখানে দেওয়া হুমকি)? জবাবে ইমরান তাদের প্রতি জনসম্মুখে ইঙ্গিত দিয়ে তুলোধুনো করতে পিছ পা হননি। রাজপথে রক্তের বন্যা? সেখানেও ইমরানের হুঁশিয়ারি, নির্বাচন না হলে শান্ত হবে না তার বিপ্লব; আর রক্তপাতও হয়ে উঠবে অবশ্যসম্ভাবী। বিশ্লেষণ দ্য ডনের 

এসব প্রেক্ষাপটে চলছে রাজধানী ইসলামাবাদ অভিমুখে তেহরিক- ই- ইনসাফ (পিটিআই)- এর লংমার্চ। বলা ভুল হবে না, বেসামরিক কোনো (রাজনৈতিক) নেতা ইতঃপূর্বে ইমরানের মতো করে রাষ্ট্রশক্তিকে চ্যালেঞ্জ জানাননি। তার অদম্য আঘাতের মোকাবিলায় সম্পূর্ণ অসহায় বোধ করছে তার বিরোধী শিবির। কোনো সতর্কতা, হুমকি বা আইনি চ্যালেঞ্জও তাকে থামানোর পক্ষে যথেষ্ট শক্তিশালী হয়নি। 

পাকিস্তানী জনতা আজ এই ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে, কারণ পাকিস্তান নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কারণ আজ খুবই কম। সাধারণ মানুষের মাথায় আজ কোমড়ভাঙ্গা মূল্যস্ফীতির ভার– কেড়ে নিচ্ছে সামান্য যেটুকু স্বাচ্ছন্দ্যও ছিল তাদের। জনতা এই দুর্ভোগের জন্য কাউকে না কাউকে দোষী করতে চায়– আর তাদের রোষকে সফলভাবে রাষ্ট্রযন্ত্রের দিকে চালিত করছেন জনাব খান। 

অথচ, ক্রমবর্ধমান এই জনপ্রিয়তার জোয়ারে হারাচ্ছে তার বিচারবুদ্ধি। পিটিআই নেতার এবার অন্তত এক কদম পিছিয়ে আসা উচিত। ভাবা উচিত, এই লড়াইকে কতদূর পর্যন্ত টেনে নিতে আগ্রহী হবেন তিনি। বর্তমান সরকার ও ইস্টাব্লিশমেন্ট (সামরিক বাহিনীর পোশাকি নাম পাকিস্তানে) চায় তিনি ভুল করুন, সেজন্যই তারা অধীর হয়ে অপেক্ষা করছে। এরমধ্যেই তারা প্রভাবশালী দুই পিটিআই নেতা আজম সোয়াতি এবং শাহবাজ গিলের করা ভুলের সুযোগ নিয়েছে। যদিও তাতে সফল হয়নি। কূটনৈতিক বার্তা নিয়ে ইমরান ক্ষমতাবানদের জিম্মি করে ক্ষমতায় ফেরার যে অভিসন্ধি করেছিলেন– তাও তার এক রেকর্ডকৃত বক্তব্য ফাঁস হয়ে যাওয়ার মাধ্যমে বানচাল হয়ে গেছে। এ ধরনের অপরিণামদর্শী ঔদ্ধত্যের জন্য পিটিআই চেয়ারম্যানকে চড়া মূল্য দিতে হতে পারে। 

দ্বিতীয়ত, ইমরান যখন সফলভাবে সামরিক বাহিনীর সাথে বেসামরিক রাজনীতির নিয়মনীতিকে নতুন করে লিখছেন, তখন তাকে এটাও অনুধাবন করতে হবে যে, ইসলামাবাদের মসনদ হাসিল করতে গিয়ে– তিনি (ফিরে যাওয়ার) সব সেতুতে ধবংস করতে পারেন না। সব তরী ডুবাতে পারেন না। এককালে নওয়াজ শরীফও সামরিক বাহিনীর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, ফলাফল তার জন্য শুভ হয়নি মোটেও।

নওয়াজ-ও জনসম্মুখে সেনাবাহিনী ও গোয়েন্দা প্রধানদের বিরুদ্ধে তাকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। কিন্তু, অচিরেই পাকিস্তান মুসলীম লীগ (নওয়াজ) বা পিএমএল-এন অনুধাবন করে, সামরিক বাহিনীর বিরুদ্ধাচারণ করে টিকে থাকার শক্তি নেই তাদের।  তাই যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল, দিনশেষে জয়ের হাসি তারাই হেসেছে। শেষপর্যন্ত হাঁটু মুড়ে জেনারেল বাজওয়ার মেয়াদ বাড়াতে বাধ্য হয়েছে পিএমএল-এন নেতৃত্বাধীন সরকার। 

পিটিআই ও তাদের পৃষ্ঠপোষক (সামরিক বাহিনী) এর মধ্যে যেদিন থেকে সম্পর্কের অবনতি, সেদিন থেকেই পিএমএল-এন ইস্টাব্লিশমেন্টের 'বি-টিম' হয়ে রাজনীতির ময়দানে খেলছে। এই মুহূর্তে ইমরান খানের কোনোপ্রকার সমঝোতার মনোভাব নেই, কিন্তু ছায়াশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে তিনিও ক্ষমতায় ফেরার চূড়ান্ত লক্ষ্যটি অর্জন করতে পারবেন না। ফলে আপোষের পথে তাকেও আসতে হতে পারে। হয়তো সেটা এই মুহূর্তেই হবে না– কিন্তু রাওয়ালপিন্ডির সেনাসদরে অন্য কেউ মূল দ্বাররক্ষীর ভূমিকায় অবতীর্ন হলে– হয়তো আপোষের সুযোগও তৈরি হবে। 

আর যদি তা না হয়, তখন তার ভাষায় "বিপ্লব" ছাড়া অন্য কোনো উপয়ান্তর থাকবে না সাবেক প্রধানমন্ত্রীর সামনে। তাই একমাত্র আসছে সময়ই বলে দেবে তিনি এই উদ্দেশ্যের জন্য (বিপ্লবে) কতোটা আন্তরিক; অথবা যারা তাকে ক্ষমতা থেকে সরিয়েছে– তাদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের চেষ্টা তিনি চালিয়ে যাবেন কিনা। 
 
 
 

Related Topics

টপ নিউজ / মতামত

ইমরান খান / পাকিস্তান / রাষ্ট্র / ক্ষমতার লড়াই / রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাঁচাতে পাকিস্তানে সপ্তাহে ৪ দিন অফিস
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net