Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন সুনাক, বরিসের পর সরে দাঁড়ালেন মর্ডন্টও

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 October, 2022, 07:15 pm
Last modified: 24 October, 2022, 08:18 pm

Related News

  • ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তি হতে দেননি বরিস জনসন, অভিযোগ চেক প্রধানমন্ত্রীর
  • মাইক্রোসফট ও এআই প্রতিষ্ঠানে যোগ দিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক
  • যুক্তরাজ্যের নতুন ফার্স্ট লেডি কে এই ভিক্টোরিয়া স্টারমার?
  • সুনাকের মহা বাজি কনজারভেটিভ দলের ইতিহাসের সবচেয়ে খারাপ পরাজয় দিয়ে শেষ হলো
  • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে স্টারমারকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিলেন রাজা চার্লস

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন সুনাক, বরিসের পর সরে দাঁড়ালেন মর্ডন্টও

বরিস জনসনের পর প্রধানমন্ত্রীত্ব পদের লড়াই থেকে সরে দাঁড়ালেন পেনি মর্ডন্ট। এতে করে নতুন কনজারভেটিভ নেতা এবং প্রধানমন্ত্রীর পদ নিশ্চিত করলেন ঋষি সুনাক।
টিবিএস ডেস্ক
24 October, 2022, 07:15 pm
Last modified: 24 October, 2022, 08:18 pm
ঋষি সুনাক। ছবি: পিটার নিকোলস/রয়টার্স

বরিস জনসনের পর নিজেকে প্রধানমন্ত্রীত্ব পদের লড়াই থেকে সরিয়ে নিলেন পেনি মর্ডান্ট। এতে করে নতুন কনজারভেটিভ নেতা এবং প্রধানমন্ত্রীর পদ নিশ্চিত করলেন ঋষি সুনাক। খবর দ্য গার্ডিয়ান-এর।

আজ সোমবার (২৪ অক্টোবর) সকাল নাগাদ সংসদীয় দলের অর্ধেকেরও বেশি সমর্থন নিশ্চিত করেছেন সুনাক। সাবেক এ অর্থমন্ত্রী এর আগে প্রধানমন্ত্রীত্বের পদের লড়াইয়ে লিজ ট্রাসের কাছে হেরে গিয়েছিলেন।

প্রধানমন্ত্রীত্বের জন্য লড়াইয়ের যোগ্যতা হিসেবে সোমবার স্থানীয় সময় দুপুর দুইটা নাগাদ ন্যূনতম ১০০ এমপির মনোনয়ন জমাদানের শর্ত ছিল প্রার্থীদের। এর আগের দিন রবিবার রাতেই সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেকে লড়াই থেকে সরিয়ে নেন। তিনি বলেছেন, প্রয়োজনীয় মনোনয়ন পেলেও দলকে একতাবদ্ধ করার জন্য তা পর্যাপ্ত ছিলনা।

এরপর পেনি মর্ডন্ট সরে দাঁড়ালে একমাত্র প্রার্থী বনে যান সুনাক। তাই নিয়ম অনুযায়ী দেড় লাখ টোরি সদস্যরা চাইলেও তাকে বাধা দিতে পারবেননা।

মাত্র ৪৪ দিন ক্ষমতায় থাকার পর নানা সমালোচনার মুখে গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) লিজ ট্রাসের পদত্যাগের পর কতিপয় কনজারভেটিভ এমপি সুনাকের প্রতি তাদের সমর্থন পরিষ্কার করেন।

১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সবচেয়ে উচ্চ পদে আসীন হওয়া সুনাকের জন্য উল্লেখযোগ্য একটি উত্থান। এর আগে তিনি কেবল সাত বছর এমপি এবং মন্ত্রীসভায় দুই বছর দায়িত্ব পালন করেছিলেন। করোনা মহামারির ঠিক আগে বরিস তাকে চ্যান্সেলর পদে নিয়োগ দেন।

এরপর কর্মসংস্থান রক্ষার্থে সাময়িক ছুটি প্রকল্প বাস্তবায়ন এবং সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী করা বিতর্কিত 'ইট আউট টু হেল্প আউট' উদ্যোগ সমর্থন করায় আলোচনায় আসেন সুনাক।

গোল্ডম্যান স্যাক্স-এর সাবেক বিশ্লেষক সুনাককে ব্রিটেনের সবচেয়ে ধনী এমপি হিসেবে ধরা হয়। মন্ত্রী থাকাকালীন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড থাকার তথ্য প্রকাশ্যে আসা এবং তার স্ত্রীর কর ফাঁকি বিতর্কের জের ধরে গত প্রধানমন্ত্রীত্বের দৌঁড়ে প্রার্থীতা প্রায় হারাতে বসেছিলেন সুনাক।

Related Topics

টপ নিউজ

ঋষি সুনাক / বরিস জনসন / ব্রিটেনের প্রধানমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তি হতে দেননি বরিস জনসন, অভিযোগ চেক প্রধানমন্ত্রীর
  • মাইক্রোসফট ও এআই প্রতিষ্ঠানে যোগ দিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক
  • যুক্তরাজ্যের নতুন ফার্স্ট লেডি কে এই ভিক্টোরিয়া স্টারমার?
  • সুনাকের মহা বাজি কনজারভেটিভ দলের ইতিহাসের সবচেয়ে খারাপ পরাজয় দিয়ে শেষ হলো
  • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে স্টারমারকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিলেন রাজা চার্লস

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net