Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
মূল্যস্ফীতির চাপে দ্বিতীয় চাকরি নেওয়ার কথা ভাবছে অর্ধেকের বেশি আমেরিকান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 October, 2022, 09:25 pm
Last modified: 21 October, 2022, 09:26 pm

Related News

  • লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
  • চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
  • ইরাকে ইরানি ড্রোন হামলায় মার্কিন সেনা নিহত, জর্ডানে মিসাইল হামলায় নিহত আরও একজনের দেহাবশেষ উদ্ধার
  • ট্রাম্পের কাছে আবেদনের পর যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলার হোয়ান ক্যাপদেভিলা
  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

মূল্যস্ফীতির চাপে দ্বিতীয় চাকরি নেওয়ার কথা ভাবছে অর্ধেকের বেশি আমেরিকান

আমেরিকার প্রায় ৩৮ শতাংশ কর্মী ইতিমধ্যে দ্বিতীয় চাকরি খুঁজছেন। আর ১৪ শতাংশ কর্মী দ্বিতীয় চাকরি খোঁজার পরিকল্পনা করছেন। এছাড়া ১৮ শতাংশ কর্মজীবী প্রাপ্তবয়স্করা বলেছেন, ব্যয় কমানোর জন্য তারা এমন এলাকায় চলে গেছেন যেখানে জীবনযাত্রার খরচ কম। আরও ১৩ শতাংশ কর্মজীবী এমন এলাকায় চলে যাওয়ার পরিকল্পনা করেছেন।
টিবিএস ডেস্ক
21 October, 2022, 09:25 pm
Last modified: 21 October, 2022, 09:26 pm
আমেরিকার স্যান ফ্রান্সিসকোতে প্যাকেজ ডেলিভারি দিতে যাচ্ছেন একজন কর্মী | ছবি: ব্লুমবার্গ

সেপ্টেম্বরেও চড়া ছিল মূল্যস্ফীতি, যার জেরে কমে গেছে মানুষের প্রকৃত আয়। ফলে জীবনযাত্রার ব্যয় মেটাতে একাধিক চাকরি করার কথা ভাবছেন অর্ধেকের বেশি মার্কিন কর্মজীবী। খবর ব্লুমবার্গের।

অভিজ্ঞতা ব্যবস্থাপনা সংস্থা কোয়ালট্রিকস ইন্টারন্যাশনাল ইনক-এর তৈরি করা সফটওয়্যার ব্যবহার করে ১৬ হাজার প্রতিষ্ঠান। সম্প্রতি কোয়ালট্রিকস যুক্তরাষ্ট্রের ১ হাজারের বেশি পূর্ণকালীন চাকরিজীবীর ওপর একটি জরিপ চালায়।

কোয়ালট্রিকসের জরিপে দেখা গেছে, প্রায় ৩৮ শতাংশ কর্মী ইতিমধ্যে দ্বিতীয় চাকরি খুঁজছেন। আর ১৪ শতাংশ কর্মী দ্বিতীয় চাকরি খোঁজার পরিকল্পনা করছেন।

এছাড়া ১৮ শতাংশ কর্মজীবী প্রাপ্তবয়স্করা বলেছেন, ব্যয় কমানোর জন্য তারা এমন এলাকায় চলে গেছেন যেখানে জীবনযাত্রার খরচ কম। আরও ১৩ শতাংশ কর্মজীবী এমন এলাকায় চলে যাওয়ার পরিকল্পনা করেছেন।

সবচেয়ে শোচনীয় অবস্থায় আছেন কর্মজীবী বাবা-মায়েরা। ৭০ শতাংশ কর্মজীবী বাবা-মা জানিয়েছেন, তাদের বর্তমান বেতন দিয়ে ক্রমবর্ধমান ব্যয় মেটানো যাচ্ছে না।

গবেষণা সংস্থা ব্রুকিংস ইন্সটিটিউশনের সাম্প্রতিক এক সমীক্ষা অনুসারে, যেভাবে পণ্যমূল্য বেড়েছে তাতে একটি শিশুকে ১৭ বছর বয়স পর্যন্ত লালনপালন করতে ৩ লাখ ডলারের বেশি ব্যয় হবে। মূল্যস্ফীতি শুরু হওয়ার আগে একটি শিশুকে ১৭ বছর বয়স পর্যন্ত লালনপালন করতে এরচেয়ে ২৬ হাজার ডলার কম ব্যয় হতো।

প্রায় অর্ধেক কর্মজীবী বাবা-মা দ্বিতীয় চাকরি খুঁজছেন এবং তাদের কম ব্যয়ের শহরে চলে যাওয়ার সম্ভাবনা সন্তানহীন কর্মচারীদের তুলনায় প্রায় দ্বিগুণ।

চাপে আছেন কর্মজীবীরা

কোয়ালট্রিকসের চিফ ওয়ার্কপ্লেস সাইকোলজিস্ট বেঞ্জামিন গ্রেঞ্জার বলেছেন, বাজেট কমে আসায় কর্মীরা নতুন চাকরি খোঁজাসহ জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মেটানোর উপায় খুঁজছেন। অন্যদিকে কোন কর্মচারীর চাকরি ছাড়ার সম্ভাবনা আছে এবং কেন, তা বোঝা কোম্পানিগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুই বা ততোধিক চাকরি করা নতুন নয়। বিশেষ করে নিম্ন আয়ের যেসব কর্মী মৌলিক জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খান, তারা প্রায়ই একাধিক চাকরি করেন। তবে অনেক ওয়ার্ক-ফ্রম-হোম ব্যবস্থা অনেক অফিসকর্মীর সামনে অতিরিক্ত উপার্জনের অভিনব সুযোগ খুলে দিয়েছে। 

প্রযুক্তি সংস্থা জ্যাপিয়ার-এর মে মাসের একটি সমীক্ষা অনুসারে, ৪০ শতাংশ আমেরিকান দ্বিতীয় চাকরি করেন, যা মহামারিপূর্বকালের চেয়ে বেশি। মহামারির আগে একাধিক চাকরি করতেন প্রায় ৩৩ শতাংশ মার্কিন।

তবে সব নিয়োগদাতা কর্মীদের দ্বিতীয় চাকরি সমর্থন করেন না। বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে দ্বিতীয় পূর্ণকালীন চাকরি করার জন্য ইকুইফ্যাক্স নামক একটি প্রতিষ্ঠান দুই ডজন কর্মচারীকে বরখাস্ত করেছে। 

এছাড়া সম্প্রতিক অনেক নিয়োগদাতা কর্মীদের সশরীরে অফিসের কাজে ফিরতে নির্দেশ দিয়েছে। এর ফলে কর্মীদের যাতায়াত, দুপুরের খাবার, চাইল্ড কেয়ার প্রভৃতি খাতে ব্যয় বেড়ে গেছে। হোম অফিস করার সময় এসব খরচ বেঁচে যেত।

স্যান অ্যান্টোনিও নামক প্রতিষ্ঠানে ৯টা-৫টার চাকরি করেন ২৮ বছর বয়সি জর্ডান পার্কার। তুলনামূলক ভালো বেতনই পান এই মার্কেটিং কর্মী। কিন্তু তা দিয়েও জীবন চালাতে এখন হিমশিম খেতে হচ্ছে তাকে। ফলে জর্ডান এখন তার ডিজিটাল-মিডিয়া সেবা বাজারজাত করার জন্য নিজের ব্যবসা শুরু করার কথা ভাবছেন। 

তিনি বলেন, পূর্ণকালীন চাকরির বেতন দিয়েও আমি কুলাতে পারছি না। কোনো সঞ্চয়ও করতে পারছি না। 

তাই এই মুহূর্তে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কোম্পানি তার বেতন না বাড়ালে জর্ডান হতাশ হবেন বলে জানান।

Related Topics

টপ নিউজ

আমেরিকা / যুক্তরাষ্ট্র / চাকরি / একাধিক চাকরি / মূল্যস্ফীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
  • চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
  • ইরাকে ইরানি ড্রোন হামলায় মার্কিন সেনা নিহত, জর্ডানে মিসাইল হামলায় নিহত আরও একজনের দেহাবশেষ উদ্ধার
  • ট্রাম্পের কাছে আবেদনের পর যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলার হোয়ান ক্যাপদেভিলা
  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net