Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
প্রতিযোগিতা-বিরোধী চর্চার জন্য ভারতে ১,৩৩৭ কোটি রুপি জরিমানার মুখে পড়ল গুগল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 October, 2022, 09:20 pm
Last modified: 20 October, 2022, 09:38 pm

Related News

  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব

প্রতিযোগিতা-বিরোধী চর্চার জন্য ভারতে ১,৩৩৭ কোটি রুপি জরিমানার মুখে পড়ল গুগল

‘অ্যান্ড্রয়েড মোবাইল ইকোসিস্টেমের বিভিন্ন বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করার কারণে' এ জরিমানার মুখে পড়তে হয়েছে গুগলকে।
টিবিএস ডেস্ক
20 October, 2022, 09:20 pm
Last modified: 20 October, 2022, 09:38 pm
ছবি: এনডিটিভি

ভারতে ১,৩৩৭ কোটি রুপি জরিমানা'র সম্মুখীন হয়েছে প্রযুক্তি-জায়ান্ট গুগল। দেশটির প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা গুগলকে এ জরিমানা করেছে। খবর এনডিটিভি'র।

অ্যান্ড্রয়েড অপারেটিং ব্যবস্থাচালিত স্মার্টফোন বিষয়ে প্রতিযোগিতা-বিরোধী চর্চার জন্য এ জরিমানার শিকার হয়েছে অ্যালফাবেট ইনক-এর প্রতিষ্ঠান গুগল।

কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই) এক টুইটে জানিয়েছে 'অ্যান্ড্রয়েড মোবাইল ইকোসিস্টেমের বিভিন্ন বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করা'র কারণে তারা গুগলকে এ জরিমানা করেছে।

স্মার্টফোনের অন্যতম জনপ্রিয় অপারেটিং ব্যবস্থা অ্যান্ড্রয়েড ওএস পরিচালনা ও ব্যবস্থাপনা করে গুগল। এছাড়া নিজস্ব মালিকানাধীন বিভিন্ন অ্যাপ্লিকেশনের লাইসেন্সও প্রদান করে এটি। অন্যান্য বিভিন্ন মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান তাদের ফোনে গুগলের অ্যান্ড্রয়েড ওএস এবং অ্যাপগুলো ব্যবহার করে।

এর জন্য গুগল ও এর সেবা নেওয়া প্রতিষ্ঠানগুলো; দু'পক্ষকেই বিভিন্ন চুক্তি ও সমঝোতায় পৌঁছাতে হয়। এসবের মধ্যে একটি হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্ট (মাডা)।

বৃহস্পতিবার (অক্টোবর ২০) এক বিবৃতিতে সিসিআই জানিয়েছে, 'মাডা অনুযায়ী ইন্টারনেটে সার্চ করার বিভিন্ন অ্যাপ, ওয়াইজেট, ক্রোম ব্রাউজার ইত্যাদি আগে থেকেই অ্যান্ড্রয়েড ফোনগুলোতে ইনস্টল করা থাকে। এর ফলে বিভিন্ন প্রতিযোগী প্রতিষ্ঠানের তুলনায় গুগল সার্চ ব্যবস্থা বেশি সুবিধা পেয়ে থাকে।'

এছাড়া ইউটিউবের মতো অর্থ আয় করা অ্যাপগুলোর কারণেও গুগল বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে বেশি সুবিধা পায় বলেও জানিয়েছে ভারতীয় এ নিয়ন্ত্রক সংস্থা।

Related Topics

টপ নিউজ

গুগল / জরিমানা / ভারত / প্রযুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য
  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net