Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 October, 2022, 06:55 pm
Last modified: 22 October, 2022, 04:16 pm

Related News

  • ইরান ইস্যুতে নিজের অবস্থান থেকে সরে আসব না, ব্রিটেন এই যুদ্ধে অংশ নেবে না: কিয়ার স্টারমার
  • জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, ২০০৯ সালের আইন পুনর্বহালে উদ্বেগ
  • নিজেদের তেল নিজেরাই জোগাড় করুন: মিত্রদের হরমুজ প্রণালি দখলের পরামর্শ ট্রাম্পের
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস

দায়িত্ব নেয়ার মাত্র দেড় মাসের মাথায়ই সরে দাঁড়ালেন তিনি।
টিবিএস ডেস্ক
20 October, 2022, 06:55 pm
Last modified: 22 October, 2022, 04:16 pm

লিজ ট্রাস। ছবি: রয়টার্স

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস পদত্যাগ করেছেন। খবর বিবিসির।

দায়িত্ব নেয়ার মাত্র দেড় মাসের মাথায়ই সরে দাঁড়ালেন তিনি।

বৃহস্পতিবার ট্রাস বলেছেন, তিনি কনজারভেটিভ পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত রাজা তৃতীয় চার্লসকে জানিয়েছেন।

গত কয়েকদিন ধরেই ট্রাসের প্রশাসনে ব্যাপক তোলপাড় চলছিল। কনজারভেটির পার্টিরই কয়েকজন এমপি ট্রাসের পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন।

১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া বিবৃতিতে ট্রাস বলেন, তিনি নির্বাচনী ম্যানডেট পূরণ করতে ব্যর্থ হয়েছেন।

ট্রাসের বদলে কে নেতৃত্বে আসবেন, তা নির্ধারিত হবে আগামী সপ্তাহের মধ্যে ভোটাভুটির মাধ্যমে। 

ছয় সপ্তাহ আগে ট্রাস প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তার সরকারের আর্থিক কর্মসূচি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছে। এ পর্যন্ত তার সরকারের দুজন মন্ত্রী পদত্যাগ করেছেন। আর তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যয়ার জন্য আহ্বান জানিয়ে আসছিলেন তার নিজ দলেরই অন্তত ১৩ জন এমপি।

২০১০ সালে এমপি হিসেবে পার্লামেন্টে আসেন ট্রাস। চার বছর এমপির দায়িত্ব পালন করার পর মন্ত্রিসভায় স্থান পান। 

ডেভিড ক্যামেরন ও টেরেসা মে সরকারে গুরুত্বপূর্ণ পদে ছিলেন ট্রাস। ২০২১ সালে তিনি পররাষ্ট্র সচিব হন।

বর্তমানে রক্ষণশীল দলের রাজনীতি করলেও ট্রাসের মা-বাবা ছিলেন বামপন্থী। ট্রাস ছিলেন মধ্যপন্থী লিবারেল ডেমোক্র্যাটদের কিশোরী সদস্য। 

মাত্র ১৯ বছর বয়সে রাজতন্ত্রের বিলুপ্তির আহ্বান জানিয়ে আলোচনায় আসেন লিজ ট্রাস।

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে থেকে যাওয়ার পক্ষে ছিলেন ৪৭ বছর বয়সী  ট্রাস। এজন্য ২০১৬ সালে ইইউয়ে থেকে যাওয়া নিয়ে আয়োজিত গণভোটে বরিস জনসনের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তিনি।

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে কম সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রীর রেকর্ড এখন লিজ ট্রাসের। এর আগে দেশটিতে সবচেয়ে কম সময় প্রধানমন্ত্রীর পদে ছিলেন ছিলেন জর্জ ক্যানিং। ১৯২৭ সালে ১১৯ দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

গত ২৩ সেপ্টেম্বর ট্রাস সরকারের প্রথম অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ার্তেং সংক্ষিপ্ত বাজেট উপস্থাপন করার পরই অস্থিরতার সূত্রপাত। বাজেটে কর কমানোর ঘোষণা দেওয়া হয়। এতে যুক্তরাজ্যের বাজারে শুরু হয় অস্থিরতা। ব্রিটিশ পাউন্ডের দাম কমে যায়। এর জেরে কাওয়াসি কোয়ার্তেংকে অর্থমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন লিজ ট্রাস। কিন্তু তারপরও ট্রাসের পদত্যাগের দাবি জানাতে থাকেন কনজারভেটিভ পার্টির অনেক নেতা।

Related Topics

টপ নিউজ

লিজ ট্রাস / যুক্তরাজ্য / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

Related News

  • ইরান ইস্যুতে নিজের অবস্থান থেকে সরে আসব না, ব্রিটেন এই যুদ্ধে অংশ নেবে না: কিয়ার স্টারমার
  • জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, ২০০৯ সালের আইন পুনর্বহালে উদ্বেগ
  • নিজেদের তেল নিজেরাই জোগাড় করুন: মিত্রদের হরমুজ প্রণালি দখলের পরামর্শ ট্রাম্পের
  • রাষ্ট্রপতি পদে লড়তে মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের পদত্যাগ 
  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net