Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
এবছর বুকার পুরস্কার জিতলেন শ্রীলঙ্কার লেখক শেহান করুনাতিলকা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক   
18 October, 2022, 10:55 am
Last modified: 18 October, 2022, 11:28 am

Related News

  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • মার্কিন সাবমেরিন হামলার একদিন পর দ্বিতীয় ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিল শ্রীলঙ্কা
  • ভারত মহাসাগরে টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ 
  • বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবলের প্রস্তাব বিসিবির, আইসিসির 'না'
  • ৯০ বছর বয়সে মারা গেলেন একসময়ের সাড়া ফেলা লেখক এরিক ফন দানিকেন

এবছর বুকার পুরস্কার জিতলেন শ্রীলঙ্কার লেখক শেহান করুনাতিলকা

'দ্য সেভেন মুনস অব মালি আলমিদা' উপন্যাসের জন্য এ পুরস্কার লাভ করেছেন শেহান করুনাতিলকা। অতিপ্রাকৃত কাহিনী নিয়ে এই বিদ্রুপাত্মক উপন্যাসটি শ্রীলঙ্কার ১৯৯০ সালের গৃহযুদ্ধ-পরবর্তী প্রেক্ষাপটে লেখা।
টিবিএস ডেস্ক   
18 October, 2022, 10:55 am
Last modified: 18 October, 2022, 11:28 am
শেহান করুনাতিলকা। ছবি: সংগৃহীত

'দ্য সেভেন মুনস অব মালি আলমিদা' উপন্যাসের জন্য এবছর বুকার পুরস্কার লাভ করেছেন শ্রীলঙ্কার লেখক শেহান করুনাতিলকা। অতিপ্রাকৃত কাহিনী নিয়ে লেখা এই বিদ্রুপাত্মক উপন্যাস তাকে সাহিত্য জগতের সবচেয়ে বড় একটি সম্মাননা এনে দিয়েছে। এ উপন্যাসে এক 'মৃত আলোকচিত্রীর পরকালের মিশনের' গল্প বলেছেন তিনি।

ব্রিটেনের কুইন অব কনসোর্ট ক্যামিলা লন্ডনে এক অনুষ্ঠানে শেহান করুণাতিলকার হাতে এ পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে নিজেকে সম্মানিত ও গর্বিত মনে করছেন বলে জানান লেখক।

৫০ হাজার পাউন্ডের মর্যাদাপূর্ণ এই পুরস্কার, ইংরেজিতে যুক্তরাজ্যে প্রকাশিত একটি কথাসাহিত্যের জন্য এককভাবে দেওয়া হয়। সংক্ষিপ্ত তালিকায় থাকা অন্য পাঁচ লেখকদের প্রত্যেককে দেওয়া হবে আড়াই হাজার পাউন্ড করে। এবারের অনুষ্ঠানের তারকা অতিথি ছিলেন জনপ্রিয় গায়িকা ডুয়া লিপা।

কুইন কনসোর্ট ক্যামিলার সাথে কথা বলছেন ডুয়া লিপা। ছবি: বিবিসি

শেহান করুণাতিলকার উপন্যাসটি শ্রীলঙ্কায় ১৯৯০ সালের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে লেখা। একদিন ঘুম থেকে উঠে এক আলোকচিত্রী এবং জুয়ারি মালি আলমিদা দেখেন যে তারা মৃত। তবে মৃত্যুর পরেও মালির কাজ শেষ হয়নি। তিনি তার ভালোবাসার মানুষকে দেশের সংঘর্ষের নির্মম-হৃদয়বিদারক ছবি দেখাতে চান।

করুণাতিলকা জানান, ২০০৯ সালে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের অবসানের পর যখন কতজন বেসামরিক নাগরিক মারা গেল, এর পেছনে কে বা কারা দায়ী ছিল তা নিয়ে তুমুল বিতর্ক চলছিল, তখনই তিনি এমন একটি 'ভৌতিক গল্প লেখার সিদ্ধান্ত নেন যেখানে মৃত ব্যক্তিরা তাদের চিন্তাধারা ব্যক্ত করতে পারবে'। 

নিজের লেখা বই হাতে শেহান করুনাতিলকা। ছবি: সংগৃহীত

প্রধান বিচারক নিল ম্যাকগ্রেগর করুনাতিলকার বইটিতে নিহিত 'দক্ষতা, সাহস, স্ফূর্তি'র প্রশংসা করেন এবং বইটিকে 'আফটারলাইফ নয়্যার' বলে উল্লেখ করেন, যা পাঠককে মৃত্যুর পরবর্তী জীবনের চড়াই-উৎরাই সম্পর্কে ধারণা দেয়। তবে তিনি জানান, সংক্ষিপ্ত তালিকায় থাকা সবগুলো বইয়ের মূল উপজীব্য ছিল একটি প্রশ্ন- 'একজন ব্যক্তির জীবনের অর্থ কী?'

এদিকে বুকার পুরস্কার গ্রহণ করার পর করুণাতিলকা বলেন, 'শ্রীলঙ্কা বুঝতে পেরেছে যে এই দুর্নীতি, জাতি প্রলোভন এবং স্বজপোষণের ধারণাগুলো কাজ করেনি এবং কখনোই কাজ করবে না।'

তিনি আরও বলেন, "আমি আশা করবো এই বইয়ের মুদ্রিত সংস্করণ আগামী দশ বছর পরেও দেখতে পাবো, সেভেন মুনস থাকবে শ্রীলঙ্কার বইয়ের দোকানগুলোতে 'ফ্যান্টাসি' বিভাগের বইগুলোর পাশে। সেই সাথে আশা করছি, এ বইটিকে রাজনৈতিক বই ভেবে ভুল করবেন না কেউ।"

তবে শেহান করুনাতিলকা জানিয়েছেন, চলতি বছরের আগস্টে লেখক সালমান রুশদির উপর হামলার পর তিনি নিজেই তার বইয়ের কয়েকটি ছোটগল্প 'সেন্সর', অর্থাৎ কাটছাঁট করেছেন।

তিনি বলেন, "যখন সালমান রুশদির ওপর হামলা হয়, সেসময় আমার কিছু ছোটগল্প প্রকাশিত হওয়ার অপেক্ষায় ছিল। তখন আমার দুয়েকটা গল্প চোখে পড়লো যা আমার চোখে কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো বলে মনে হয়নি। কিন্তু আমার স্ত্রী বললো, আমাদের দুটি সন্তান আছে, তুমি দয়া করে এগুলো প্রকাশ কোরো না। এই গল্পগুলো ভালো না, এগুলো বাদ দিয়ে দাও।"

করুনাতিলকার ভাষ্যে, "দক্ষিণ এশিয়ার লেখকেরা যখনই কিছু লিখতে যাই, আমাদের মাথার ভেতর এই চিন্তাটাই ঘুরতে থাকে, বিশেষ করে যখন রাজনীতি ও ধর্ম নিয়ে লিখতে যাই।"

সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ / বিনোদন

বুকার পুরস্কার / শ্রীলঙ্কা / লেখক / শেহান করুনাতিলক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • মার্কিন সাবমেরিন হামলার একদিন পর দ্বিতীয় ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিল শ্রীলঙ্কা
  • ভারত মহাসাগরে টর্পেডো দিয়ে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ 
  • বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবলের প্রস্তাব বিসিবির, আইসিসির 'না'
  • ৯০ বছর বয়সে মারা গেলেন একসময়ের সাড়া ফেলা লেখক এরিক ফন দানিকেন

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net