Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
ভারতে গুলি করা হত্যা করা হলো ‘চম্পারনের নরখাদককে’

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
09 October, 2022, 10:20 pm
Last modified: 09 October, 2022, 10:23 pm

Related News

  • বনের রানি বনে ফিরে গেল
  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  
  • সুন্দরবন থেকে উদ্ধার বাঘটির অবস্থা সংকটাপন্ন
  • স্বামীকে কেড়েছে বাঘ, এখন সেই বাঘের বন বাঁচাতে লড়ছেন এই নারীরা

ভারতে গুলি করা হত্যা করা হলো ‘চম্পারনের নরখাদককে’

স্থানীয় সূত্রে বিবিসি জানিয়েছে, বাঘটি থাকতো বাল্মিকী ব্যাঘ্র রিজার্ভে। এর আশেপাশের এলাকায় মানুষের মধ্যে সে ত্রাসের সঞ্চার করেছিল নরখাদক হয়ে ওঠার পর। 
টিবিএস ডেস্ক 
09 October, 2022, 10:20 pm
Last modified: 09 October, 2022, 10:23 pm
ফাইল ছবি: বিবিসি

পুরুষ বাঘটি প্রাণ কেড়ে নিয়েছিল ৯ জনের। হয়ে উঠেছিল বিহার রাজ্যের চম্পারন এলাকাবাসীর কাছে এক আতংক।

শনিবার সন্ধ্যায় (৯ অক্টোবর) বাঘটিকে গুলি করে হত্যা করা হয়েছে। শিকার অভিযানে অংশ নেয় ২০০ পুলিশ সদস্য ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। অনেক কর্মকর্তা হাতির পিঠে চেপে বাঘটির অনুসন্ধান করেছেন।

স্থানীয় সূত্রে বিবিসি জানিয়েছে, বাঘটি থাকতো বাল্মিকী ব্যাঘ্র রিজার্ভে। এর আশেপাশের এলাকায় মানুষের মধ্যে সে ত্রাসের সঞ্চার করেছিল নরখাদক হয়ে ওঠার পর। 

'চম্পারনের নরখাদক' নামের বাঘটিকে হত্যার অভিযানে নেতৃত্ব দেয় বিহার পুলিশ। এসময় বাঘটি শীতলতোলা বালুয়া নামক একটি গ্রামের আখ ক্ষেতে অবস্থান করছিল। পুলিশ বাঘটিকে শনাক্ত করার পর আখ ক্ষেতটি ঘিরে ফেলে, এরপর গুলি চালিয়ে তিন বছর বয়সী প্রাণীটিকে হত্যা করে। বনবিভাগের কাছে এটির সাংকেতিক নাম ছিল টি-১০৪।

স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষক কর্মকর্তা কুমার গুপ্তা টাইমস অব ইন্ডিয়া গণমাধ্যমকে বলেন, 'বাঘটিকে মানুষের জন্য বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছিল'।

বৈশ্বিক ব্যাঘ্র জনসংখ্যা রক্ষার ক্ষেত্রে নিঃসন্দেহে এটি একটি বিয়োগান্তক ঘটনা। কারণ ক্রমাগত বন উজার, চোরা শিকার ও আবাসস্থল হারানোয় দিনে দিনে কমছে বাঘের সংখ্যা। ভারতেই বাঘেরা যা একটু সুরক্ষিত কর্তৃপক্ষের আন্তরিক চেষ্টায়। দেশটিতে বিশ্বের মোট ব্যাঘ্র জনসংখ্যার ৭০ শতাংশ রয়েছে।

ভারতের ব্যাঘ্র রিজার্ভগুলি সুরক্ষিত বনাঞ্চল– যেগুলিকে বাঘ ও অন্যান্য বন্যপ্রাণির জন্য সংরক্ষিত রাখা হয়েছে। তবে এখানে আরেকটি বড় সমস্যাও হচ্ছে।

সুরক্ষিত বনে যে হারে বাঘের সংখ্যা বাড়ছে– তার সাথে তাল মেলাতে এসব অভয়ারন্যের পরিধি বাড়ানো দরকার। কিন্তু, তা করা সম্ভব না হওয়ায় অনেক বাঘ চলে আসছে বনের বাইরে। ঘটছে বাঘ ও মানুষে সহিংসতার ঘটনা। কারণ অনেকক্ষেত্রেই বাঘেরা স্থানীয়দের গৃহপালিত পশু শিকার করছে, অনেক সময় তাদের আক্রমণে মানুষও প্রাণ হারাচ্ছে।  

  • সূত্র: বিবিসি, লাইভ মিন্ট  
     
Related Topics

টপ নিউজ

বন্য প্রাণী / নরখাদক / বাঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • বনের রানি বনে ফিরে গেল
  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  
  • সুন্দরবন থেকে উদ্ধার বাঘটির অবস্থা সংকটাপন্ন
  • স্বামীকে কেড়েছে বাঘ, এখন সেই বাঘের বন বাঁচাতে লড়ছেন এই নারীরা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net