Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
ট্রায়াল শেষে ৪ দিনের কর্মসপ্তাহ স্থায়ী হবে যুক্তরাজ্যে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 September, 2022, 12:20 pm
Last modified: 22 September, 2022, 12:32 pm

Related News

  • ক্ষেপণাস্ত্রের গোপন নকশা ইউক্রেনকে দেয়ার ঘোষণা, রাশিয়া বলল যুক্তরাজ্য আগুনে ঘি ঢালছে
  • দক্ষিণ কোরিয়া ও যুুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার 
  • কয়েক হাজার যৌন অপরাধীকে যৌনাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের ওষুধ দেওয়ার পরিকল্পনা ইংল্যান্ড ও ওয়েলসের
  • মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • ফসলহানি, শস্য ফলানোর অর্থাভাব; কয়েক মাসের মধ্যেই খাদ্যসংকটে পড়বে ব্রিটেন: কৃষকদের সতর্কবার্তা

ট্রায়াল শেষে ৪ দিনের কর্মসপ্তাহ স্থায়ী হবে যুক্তরাজ্যে

জরিপে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ৮৬ শতাংশই বলেছে, পরীক্ষামূলক ট্রায়াল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা ৪ দিনের কর্মসপ্তাহ স্থায়ীভাবে চালু করবে। 
টিবিএস ডেস্ক
22 September, 2022, 12:20 pm
Last modified: 22 September, 2022, 12:32 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

চলতি বছরের জুনে যুক্তরাজ্যের বেশ কয়েকটি প্রতিষ্ঠান কর্মীদের জন্য সপ্তাহে ৪ কর্মদিবসের ট্রায়াল শুরু করেছিল। ৬ মাসের সেই ট্রায়ালের মাঝামাঝি এসেই প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, পরীক্ষামূলক ট্রায়ালের সময়সীমা শেষ হতেই ৪ কর্মদিবসের সপ্তাহ স্থায়ীভাবে চালু করবে তারা।

যুক্তরাজ্যের ৭০টিরও বেশি প্রতিষ্ঠান এই পরিকল্পনায় অংশ নিয়েছে, যেখানে কর্মরত  প্রায় সাড়ে ৩ হাজার কর্মী তাদের স্বাভাবিক কর্মঘণ্টার ৮০ শতাংশ সময় কাজ করে শতভাগ বেতন পাচ্ছেন।

৬ মাসের ট্রায়ালের ৩ মাসের কিছু বেশি সময় পেরিয়ে দেখা গেছে, বেশিরভাগ সংস্থাগুলোতে কাজের স্বাভাবিক প্রবণতা বা উৎপাদনশীলতা বজায় আছে। কিছু কিছু সংস্থায় স্বাভাবিক সময়ের চেয়ে উৎপাদনশীলতা আরও বেড়েছে। 

যদিও ট্রায়ালে অংশ নেওয়া কিছু পুরনো ধাঁচের সংস্থা ৪ কর্মদিবসের সপ্তাহ বাস্তবায়ন 'কঠিন' হবে বলে মনে করেছিল। তবে এখন ট্রায়াল শেষ হতেই তারা কাজের এই ধারাকে স্থায়ী করতে চায়। 

এ বিষয়ে ফোর উইক গ্লোবালের প্রধান নির্বাহী জো ও'কনর বলেন, "অনেকের জন্য এই পরিবর্তন অনেকটাই সহজ; আবার কারো কারো কাছে এটি কিছুটা কঠিন, বিশেষ করে যারা অভ্যাস, সংস্কৃতি এবং প্রথার ক্ষেত্রে তুলনামূলকভাবে স্থির বা অনমনীয় স্বভাবের।" 

তবে, পরিবর্তনের এই ধারা কর্মোৎপাদনশীলতাকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে মন্তব্য করেন তিনি।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বোস্টন কলেজের গবেষকদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই প্রোগ্রামটি অলাভজনক ফোর ডে উইক গ্লোবাল (থিঙ্ক ট্যাঙ্ক) ও ফোর ডে উইক ইউকে ক্যাম্পেইন দ্বারা পরিচালিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে সপ্তাহে ৪ কার্যদিবসের স্কিম পরিচালনা করছে ফোর উইক গ্লোবাল নামের এই অলাভজনক প্রতিষ্ঠান। 

ট্রায়ালে থাকা ৭৩টি সংস্থার মধ্যে ৪১টি সংস্থা স্কিমের অধীনে একটি সমীক্ষায় অংশ নিয়েছে। জরিপে তাদের ৮৬ শতাংশই বলেছে, পরীক্ষামূলক ট্রায়াল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা ৪ দিনের কর্মসপ্তাহ স্থায়ীভাবে চালু করবে। 

বেশিরভাগ প্রতিষ্ঠানেরই দাবি, এটি তাদের ব্যবসার জন্য ভালো কাজ করছে। ৯৫ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, পরীক্ষামূলক এই সময়ের মধ্যে কর্মঘণ্টা ২০ শতাংশ কমে আসলেও কর্মোৎপাদনশীলতা স্বাভাবিক সময়ের মতো একই ছিল বা ক্ষেত্রবিশেষে তারচেয়েও উন্নত ছিল।

৩ হাজার ৩০০জনেরও বেশি কর্মী বর্তমানে এই ট্রায়ালের অংশ হিসেবে সপ্তাহে ৩ দিন ছুটি এবং ৪ দিন অফিসের কাজে সময় দিচ্ছেন। তবে তাদের বেতনে কোনো ধরনের কাটছাঁট করা হচ্ছে না। নির্ধারিত সময়ের চেয়ে ২০ শতাংশ সময় কম কাজ করেও এই প্রতিষ্ঠানগুলোতে কর্মীরা শতভাগ বেতন ভোগ করছেন।

  • সূত্র: বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

সপ্তাহে চারদিন অফিস / যুক্তরাজ্য / কর্মদিবস কমানো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
    হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’
  • নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
    আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

Related News

  • ক্ষেপণাস্ত্রের গোপন নকশা ইউক্রেনকে দেয়ার ঘোষণা, রাশিয়া বলল যুক্তরাজ্য আগুনে ঘি ঢালছে
  • দক্ষিণ কোরিয়া ও যুুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার 
  • কয়েক হাজার যৌন অপরাধীকে যৌনাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের ওষুধ দেওয়ার পরিকল্পনা ইংল্যান্ড ও ওয়েলসের
  • মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • ফসলহানি, শস্য ফলানোর অর্থাভাব; কয়েক মাসের মধ্যেই খাদ্যসংকটে পড়বে ব্রিটেন: কৃষকদের সতর্কবার্তা

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

4
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’

5
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net