Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
ব্রিটেনের রানির নামে ওমরাহ পালন, ইয়েমেনি গ্রেপ্তার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 September, 2022, 12:35 pm
Last modified: 15 September, 2022, 02:26 pm

Related News

  • ইরান যুদ্ধে এখনই কেন সরাসরি নামছে না ইয়েমেনের হুথিরা?
  • দীর্ঘদিনের ভ্রাতৃত্ব ছাপিয়ে যেভাবে স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়ল সৌদি আরব ও আরব আমিরাত
  • ২০২৫ সালে ছুটিতে শীর্ষে ইয়েমেন, বাংলাদেশে ৪০ দিন
  • মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে ৬ দেশে হামলা চালিয়েছে ইসরায়েল
  • ইসরায়েলের হামলায় ইয়েমেনের হুথি সরকারের প্রধানমন্ত্রী নিহত

ব্রিটেনের রানির নামে ওমরাহ পালন, ইয়েমেনি গ্রেপ্তার

তার ব্যানারটিতে লেখা ছিল- ‘রাণী দ্বিতীয় এলিজাবেথের আত্মার জন্য ওমরাহ; প্রার্থনা করছি, আল্লাহ যেনো তাকে (রানি দ্বিতীয় এলিজাবেথ) বেহেশতে এবং ধার্মিকদের মধ্যে গ্রহণ করেন।’
টিবিএস ডেস্ক
15 September, 2022, 12:35 pm
Last modified: 15 September, 2022, 02:26 pm
ছবি: সংগৃহীত

ব্রিটেনের সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের নামে ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় ইয়েমেনের এক নাগরিক গ্রেপ্তার হয়েছেন। 

গত সোমবার (১২ সেপ্টেম্বর) ওই ব্যক্তি ইসলামের পবিত্রতম স্থান মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে নিজের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন, যেখানে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ। ভিডিওটি সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। 

ভিডিওতে দেখা যায়, তিনি একটি ব্যানার ধরে আছেন, তাতে লেখা- 'রাণী দ্বিতীয় এলিজাবেথের আত্মার জন্য ওমরাহ; প্রার্থনা করছি, আল্লাহ যেনো তাকে (রানি দ্বিতীয় এলিজাবেথ) বেহেশতে এবং ধার্মিকদের মধ্যে গ্রহণ করেন।'

ফুটেজটি সৌদি আরবের সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। টুইটার ব্যবহারকারীরা ওই ব্যক্তির গ্রেপ্তারের দাবি জানায়। 

সৌদি আরব মক্কায় তীর্থযাত্রীদের ব্যানার বহন বা স্লোগান দেওয়া নিষিদ্ধ করেছে। যদিও প্রয়াত মুসলিমদের জন্য ওমরাহ পালনের নিয়ম রয়েছে, কিন্তু ব্রিটেনের রানির মতো ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য এটি কোনোভাবেই প্রযোজ্য নয়। রানি শুধু ভিন্ন ধর্মের মানুষই নন, তিনি 'চার্চ অফ ইংল্যান্ডের' সর্বোচ্চ গভর্নর ছিলেন।

সোমবার রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে মক্কার গ্র্যান্ড মসজিদের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানায়, "ইয়েমেনি ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গ্র্যান্ড মসজিদের ভিতরে ব্যানার বহন করেছেন ও ওমরাহ পালনের প্রবিধান এবং নির্দেশাবলী লঙ্ঘন করেছেন।" 

"তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তাকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে," উল্লেখ করা হয় বিবৃতিতে।

রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারের অংশে ঘটনাটির ভিডিও ক্লিপটি দেখানো হলেও ব্যানারের লেখাগুলো অস্পষ্ট করে দেওয়া হয়।

  • সূত্র: দ্য গার্ডিয়ান 

Related Topics

টপ নিউজ

রানি দ্বিতীয় এলিজাবেথ / ওমরাহ হজ / ইয়েমেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ইরান যুদ্ধে এখনই কেন সরাসরি নামছে না ইয়েমেনের হুথিরা?
  • দীর্ঘদিনের ভ্রাতৃত্ব ছাপিয়ে যেভাবে স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়ল সৌদি আরব ও আরব আমিরাত
  • ২০২৫ সালে ছুটিতে শীর্ষে ইয়েমেন, বাংলাদেশে ৪০ দিন
  • মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে ৬ দেশে হামলা চালিয়েছে ইসরায়েল
  • ইসরায়েলের হামলায় ইয়েমেনের হুথি সরকারের প্রধানমন্ত্রী নিহত

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net