Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
চে গুয়েভারার ছেলে ক্যামিলো মারা গেছেন 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 September, 2022, 01:40 pm
Last modified: 01 September, 2022, 01:50 pm

Related News

  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩
  • ২ বছর প্রেমের পর নার্সকে বিয়ে করলেন রাজা চার্লসের ভাগ্নে পিটার ফিলিপস
  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

চে গুয়েভারার ছেলে ক্যামিলো মারা গেছেন 

বলিভিয়ায় চে গুয়েভারাকে গুলি করে হত্যার সময় ক্যামিলোর বয়স ছিল মাত্র পাঁচ বছর। ক্যামিলো তার জীবনের বেশিরভাগ সময় বাবার রেখে যাওয়া দলিলপত্রাদি ও স্মারক দেখাশোনার কাজে ব্যয় করেছেন।
টিবিএস ডেস্ক
01 September, 2022, 01:40 pm
Last modified: 01 September, 2022, 01:50 pm
২০০৭ সালে একটি প্রদর্শনীতে বাবার পোট্রেইটের সামনে দাঁড়িয়ে ক্যামিলো গুয়েভারা। ছবি: ইপিএ

আর্জেন্টাইন বংশোদ্ভূত বিপ্লবী নেতা আর্নেস্তো চে গুয়েভারার ছেলে ক্যামিলো গুয়েভারা মার্চ মারা গেছেন। কিউবার কর্মকর্তারা জানিয়েছেন, ফুসফুসে রক্ত জমাট বাঁধার কারণে হার্ট অ্যাটাকে ক্যামিলোর মৃত্যু হয়েছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ক্যামিলো গুয়েভারা তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন বাবার জীবনকে তুলে ধরার কাজে। কিউবার বিপ্লবে ফিদেল ক্যাস্ত্রোর সাথে একসঙ্গে লড়াই করেছিলেন চে গুয়েভারা।

কিউবান আলোকচিত্রী আলবার্তো কর্দার তোলা চে'র ছবি বাণিজ্যিক কাজে ব্যবহারের বিরোধীতা করেছিলেন ক্যামিলো। চে গুয়েভারা ও তার দ্বিতীয় স্ত্রী আলেইদা মার্চের চার সন্তানের একজন ক্যামিলো।

ক্যামিলোর বড় বোন যখন তাদের পরিবারের মুখপাত্রের দায়িত্ব নেন, ক্যামিলো তখন কিউবার রাজধানী হাভানায় অবস্থিত চে গুয়েভারা স্টাডিজ সেন্টার পরিচালনার দায়িত্ব নেন। চে গুয়েভারা স্টাডিজ সেন্টারে চে'র ব্যক্তিগত আর্কাইভ রয়েছে এবং এর মাধ্যমে এই বিপ্লবী নেতার জীবন, কাজ ও চিন্তাধারা প্রচার করা হয়।

ছবি তোলার দিকে আকর্ষণ ছিল ক্যামিলো গুয়েভারার। ছবি: বিবিসি

এদিকে কিউবার কর্মকর্তারা জানিয়েছেন, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সফরের সময় মৃত্যু হয়েছে ক্যামিলোর। ক্যামিলোর মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। টুইট বার্তায় তিনি লেখেন, "আজ অত্যন্ত দুঃখের সাথে আমরা চে গুয়েভারার ছেলে এবং তার চিন্তাধারা-আদর্শের প্রচারক ক্যামিলোকে বিদায় জানাচ্ছি।"

কিউবার বিপ্লবে ফিদেল ক্যাস্ত্রো ও রাউল ক্যাস্ত্রো ভ্রাতৃদ্বয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে ফুলজেন্সিও বাতিস্তা সরকারের পতন ঘটানোর পর কিউবার অন্যতম বিখ্যাত মুখ হয়ে ওঠেন চে গুয়েভারা।

চে গুয়েভারা ও ফিদেল ক্যাস্ত্রো। ছবি: সংগৃহীত

১৯৬৭ সালের অক্টোবরে বলিভিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত গেরিলাদের একটি ছোট দলের নেতৃত্ব দেওয়ার সময় বলিভিয়ার সেনাবাহিনীর হাতে বন্দী হন চে গুয়েভারা এবং তাকে গুলি করে হত্যা করা হয়। সে সময় ক্যামিলোর বয়স ছিল মাত্র পাঁচ বছর।

বড় হয়ে ক্যামিলো আইন নিয়ে পড়াশোনা করলেও, জীবনের বেশিরভাগ সময় তিনি বাবার রেখে যাওয়া দলিলপত্রাদি ও স্মারক দেখাশোনায় ব্যয় করেছেন।

সূত্র: বিবিসি  

Related Topics

টপ নিউজ

চে গুয়েভারা / ক্যামিলো গুয়েভারা / ছেলে / মৃত্যু / বিপ্লবী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩
  • ২ বছর প্রেমের পর নার্সকে বিয়ে করলেন রাজা চার্লসের ভাগ্নে পিটার ফিলিপস
  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net