Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
দুবাইয়ের সবচেয়ে দামি বাড়ির গোপন ক্রেতা মুকেশ আম্বানি!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 August, 2022, 06:40 pm
Last modified: 27 August, 2022, 06:41 pm

Related News

  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স
  • অবৈধভাবে প্রাণী সংগ্রহের অভিযোগ; তদন্তের মুখে আম্বানিপুত্রের চিড়িয়াখানা ‘বনতারা’, উদ্বোধন করেছিলেন মোদি
  • ভারত রাশিয়ার তেল কেনায় মুনাফা করে ফুলে-ফেঁপে উঠছেন যেসব ধনকুবের
  • উগান্ডায় বিলাসবহুল বাড়িতে তিন দিনব্যাপী বিবাহ উৎসবের আয়োজন মামদানির

দুবাইয়ের সবচেয়ে দামি বাড়ির গোপন ক্রেতা মুকেশ আম্বানি!

৮০ মিলিয়ন ডলারে দুবাইয়ের সবচেয়ে দামি বাড়ি কিনে নিয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
টিবিএস ডেস্ক
27 August, 2022, 06:40 pm
Last modified: 27 August, 2022, 06:41 pm
ছবি: এএফপি

৮০ মিলিয়ন ডলারে দুবাইয়ের সবচেয়ে দামি বাড়ি কিনে নিয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাড়িটি দুবাইয়ের উপকূলবর্তী একটি ভিলা।

পাম জুমেইরার বাড়িটি চলতি বছরের শুরুর দিকে মুকেশ আম্বানির কনিষ্ঠ ছেলে অনন্ত আম্বানির জন্য কেনা হয়। তবে গোপন থাকার পর এবার বাড়িটির মালিকের নাম প্রকাশ্যে এল।

হাতের তালু আকৃতির কৃত্রিম দ্বীপপুঞ্জটির উত্তর অংশে অবস্থিত এই ভিলা। বাড়িটিতে ১০টি বেডরুম, একটি ব্যক্তিগত স্পা এবং ইনডোর ও আউটডোর পুল রয়েছে। 

ধনকুবেরদের প্রিয় বিনিয়োগ-গন্তব্য হয়ে উঠেছে দুবাই। সংযুক্ত আরব আমিরাত সরকার অতিধনীদের দীর্ঘমেয়াদে 'গোল্ডেন ভিসা' দিচ্ছে। বিদেশিদের বাড়ি কেনার ক্ষেত্রে বিধিনিষেধও শিথিল করা হচ্ছে। ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম ও বলিউড তারকা শাহরুখ খান হবেন আম্বানির নতুন প্রতিবেশী।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, ৯৩.৩ বিলিয়ন ডলার সম্পদের মালিক মুকেশ আম্বানির তিন উত্তরাধিকারীর একজন অনন্ত আম্বানি। বিশ্বের ১১শতম শীর্ষ ধনী মুকেশ আম্বানি। ৬৫ বছর বয়সি এই শিল্পপতি ধীরে ধীরে সন্তানদের হাতে ব্যবসা ছেড়ে দিচ্ছেন। 

আম্বানি পরিবার বিদেশের রিয়েল এস্টেট খাতে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে। তিন ভাইবোনের বসবাসের জন্য পশ্চিমা দেশগুলোকে পছন্দ। 

গত বছরই বড় ছেলে আকাশ আম্বানির জন্য ব্রিটেনে স্টোক পার্ক লিমিটেড কিনতে ৭৯ মিলিয়ন ডলার খরচ করেছে রিলায়েন্স। সম্প্রতি রিলায়েন্স টেলিকম অপারেটর রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান হয়েছেন আকাশ। 

আকাশের যমজ বোন ইশা নিউইয়র্কে বাড়ি খুঁজছেন বলেও জানা গেছে। 

দুবাইয়ের বিলাসবহুল ভিলা কেনার বিষয়টি গোপন রাখা হয়েছে। মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে বাড়িটির নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। 

পাম জুমেইরার এই সম্পত্তি কেনার বিষয়ে রিলায়েন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য জানা যায়নি।

জানা গেছে, এই বিলাসবহুল বাড়ির মালিকানা সরাসরি অনন্তের হাতে থাকবে না। আম্বানি পরিবারের দীর্ঘদিনের সহযোগী এবং রিলায়েন্স গোষ্ঠীর কর্পোরেটবিষয়ক পরিচালক পরিমল নাথওয়ানি বাড়িটির রক্ষণাবেক্ষণ করবেন।

  • সূত্র: ব্লুমবার্গ

Related Topics

টপ নিউজ

মুকেশ আম্বানি / বিলাসবহুল বাড়ি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স
  • অবৈধভাবে প্রাণী সংগ্রহের অভিযোগ; তদন্তের মুখে আম্বানিপুত্রের চিড়িয়াখানা ‘বনতারা’, উদ্বোধন করেছিলেন মোদি
  • ভারত রাশিয়ার তেল কেনায় মুনাফা করে ফুলে-ফেঁপে উঠছেন যেসব ধনকুবের
  • উগান্ডায় বিলাসবহুল বাড়িতে তিন দিনব্যাপী বিবাহ উৎসবের আয়োজন মামদানির

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net