Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
অবৈধভাবে প্রাণী সংগ্রহের অভিযোগ; তদন্তের মুখে আম্বানিপুত্রের চিড়িয়াখানা ‘বনতারা’, উদ্বোধন করেছিলেন মোদি

আন্তর্জাতিক

বিবিসি
28 August, 2025, 12:30 pm
Last modified: 28 August, 2025, 12:32 pm

Related News

  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স
  • ভারত রাশিয়ার তেল কেনায় মুনাফা করে ফুলে-ফেঁপে উঠছেন যেসব ধনকুবের
  • কাতারের লুসাইল প্রাসাদে ট্রাম্পের সঙ্গে দেখা করলেন মুকেশ আম্বানি, ছিলেন মাস্কও
  • বিশ্বের ১০০ বিলিয়ন ডলারের ক্লাব থেকে ছিটকে গেলেন ভারতের ধনকুবেররা

অবৈধভাবে প্রাণী সংগ্রহের অভিযোগ; তদন্তের মুখে আম্বানিপুত্রের চিড়িয়াখানা ‘বনতারা’, উদ্বোধন করেছিলেন মোদি

এশিয়ার অন্যতম ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি পরিচালিত এই ‘বনতারা’ চিড়িয়াখানায় প্রায় ২ হাজার প্রজাতির প্রাণী রয়েছে। চিড়িয়াখানাটির বিরুদ্ধে বন্যপ্রাণী আইন লঙ্ঘন, আর্থিক কেলেঙ্কারি ও অর্থ পাচারের অভিযোগও খতিয়ে দেখা হবে। 
বিবিসি
28 August, 2025, 12:30 pm
Last modified: 28 August, 2025, 12:32 pm
লতি বছরের মার্চ মাসে ‘বনতারা’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এক্স

অবৈধভাবে প্রাণী সংগ্রহ এবং তাদের প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগের প্রেক্ষিতে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি পরিচালিত চিড়িয়াখানা 'বনতারা' তদন্ত শুরু হয়েছে। 

পাশাপাশি বনতারার বিরুদ্ধে বন্যপ্রাণী আইন লঙ্ঘন, আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগও খতিয়ে দেখা হবে। 

সুপ্রিম কোর্ট অবশ্য বলেছে, অভিযোগগুলোর সমর্থনে কোনো প্রমাণ পাওয়া না গেলেও, কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার অভিযোগ ওঠায় এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

এশিয়ার অন্যতম ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি পরিচালিত এই 'বনতারা' চিড়িয়াখানায় প্রায় ২ হাজার প্রজাতির প্রাণী রয়েছে। এর মধ্যে প্রায় ২০০ হাতি; চিতাবাঘ, বাঘ ও সিংহ মিলিয়ে ৩০০টি বড় শিকারি প্রাণী ১ হাজার ২০০টি সরীসৃপ রয়েছে।

বনতারা কর্তৃপক্ষ অভিযোগগুলো নিয়ে সরাসরি মন্তব্য না করলেও এক বিবৃতিতে বলেছে, 'আইনের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রাখতে বনতারা প্রতিশ্রুতিবদ্ধ। প্রাণীদের উদ্ধার, পুনর্বাসন এবং পরিচর্যাই আমাদের প্রধান লক্ষ্য।' 

‘বনতারা’ চিড়িয়াখানায় প্রায় ২ হাজার প্রজাতির প্রাণী রয়েছে। ছবি: বনতারার ইন্সটাগ্রাম পেইজ থেকে

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'বনতারা' উদ্বোধন করে এক্স (সাবেক টুইটার)-এ এই উদ্যোগকে 'সত্যিই প্রশংসনীয়' বলে অভিহিত করেন। গত বছর অনন্ত আম্বানির জমকালো প্রাক-বিবাহ অনুষ্ঠানের অন্যতম একটি আয়োজনস্থলও ছিল এই 'বনতারা'। আম্বানিদের তেল পরিশোধনাগারের পাশেই এই প্রাণী সংগ্রহশালাটি স্থাপন করা হয়েছে।

তবে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয়, পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী কর্মী ও সংরক্ষণবাদীদের সমালোচনার শিকার হয়ে আসছে। 

মঙ্গলবার শুনানির সময় সুপ্রিম কোর্ট চারজন অবসরপ্রাপ্ত বিচারকের সমন্বয়ে গঠিত চার সদস্যের বিশেষ তদন্ত দল (এসআইটি)-কে ১২ সেপ্টেম্বরের মধ্যে বন্তরা সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে। 

আগের অভিযোগের সাথে এসআইটি 'জলবায়ু পরিস্থিতি' সংক্রান্ত অভিযোগ এবং শিল্পাঞ্চলের কাছে সুবিধাটি অবস্থিত হওয়ার অভিযোগগুলোও খতিয়ে দেখবে।

এই মামলার পরবর্তী শুনানি ১৫ সেপ্টেম্বর নির্ধারিত রয়েছে।

Related Topics

টপ নিউজ

আম্বানি / মুকেশ আম্বানি / অনন্ত আম্বানি / বনতারা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • জ্যাকব অ্যান্ড কোংয়ের ১৫ লাখ ডলারের ঘড়িতে অনন্ত আম্বানির প্রতিকৃতি
  • আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স
  • ভারত রাশিয়ার তেল কেনায় মুনাফা করে ফুলে-ফেঁপে উঠছেন যেসব ধনকুবের
  • কাতারের লুসাইল প্রাসাদে ট্রাম্পের সঙ্গে দেখা করলেন মুকেশ আম্বানি, ছিলেন মাস্কও
  • বিশ্বের ১০০ বিলিয়ন ডলারের ক্লাব থেকে ছিটকে গেলেন ভারতের ধনকুবেররা

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net