Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
ইউরোপে আকাশছোঁয়া দাম আর রাশিয়া পুড়িয়ে ফেলছে গ্যাস

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
26 August, 2022, 01:20 pm
Last modified: 26 August, 2022, 01:31 pm

Related News

  • রাশিয়া-ইউক্রেন আকাশযুদ্ধে দীর্ঘতর হচ্ছে বেসামরিক প্রাণহানির মিছিল
  • মার্কিন সিনেটে রুশ নিষেধাজ্ঞা বিল পাশ, ১০০ শতাংশ শুল্কারোপ হতে পারে ভারত-চীনের ওপর
  • কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া, মার্কিন গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা
  • গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
  • আংশিক চালু হয়েছে মহেশখালীর এলএনজি টার্মিনাল, আজ রাতেই বাড়বে গ্যাস সরবরাহ

ইউরোপে আকাশছোঁয়া দাম আর রাশিয়া পুড়িয়ে ফেলছে গ্যাস

সবকিছু ঠিক থাকলে গ্যাসগুলো হয়তো নর্ডস্ট্রিম-১ বা অন্য মাধ্যমে ইউরোপে রপ্তানি হতো। আর তাতে মুহূর্তেই নেমে আসত জ্বালানির দাম।
টিবিএস ডেস্ক
26 August, 2022, 01:20 pm
Last modified: 26 August, 2022, 01:31 pm
ছবি: সংগৃহীত

ইউরোপে জ্বালানির দাম যখন আকাশচুম্বী, তখন বিপুল পরিমাণে প্রাকৃতিক গ্যাস খরচ করছে রাশিয়া। ফিনল্যান্ডের সীমান্তের কাছে অবস্থিত একটি প্ল্যান্টে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ডলারের সমপরিমাণ গ্যাস পোড়ানো হচ্ছে।

বিপুল পরিমাণের এই গ্যাস পোড়ানো নিয়ে বিজ্ঞানীরা উদ্বিগ্ন। তারা বলছেন এরফলে নিঃসৃত কার্বন ডাই অক্সাইডের ফলে আর্কটিক বরফ গলে যাওয়ার হার বাড়বে।

রিস্ট্যাড এনার্জির বিশ্লেষণ অনুযায়ী প্রতিদিন প্রায় ৪.৩৪ মিলিয়ন ঘনমিটার গ্যাস পোড়ানো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই গ্যাস আগে জার্মানিতে রপ্তানি করা হতো।

সেন্ট পিটার্সবার্গের উত্তর-পশ্চিমে পোর্তোভায়ায় নতুন একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-র প্ল্যান্টে পোড়ানো হচ্ছে এই গ্যাস।

গরমের শুরুতে সীমান্তের কাছাকাছি অবস্থানরত ফিনল্যান্ডের নাগরিকদের নজরে বিষয়টি প্রথম আসে। দূর দিগন্তে বিশাল কিছু জ্বালানো হচ্ছে এমনটাই আভাস পান তারা।

সমুদ্রের পাদদেশ দিয়ে জার্মানিতে গ্যাস বহনকারী পাইপলাইন নর্টস্ট্রিম-১ এর শুরুর পয়েন্টের কম্প্রেসার স্টেশন পোর্তোভায়ার নিকটেই অবস্থিত।

জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে পাইপলাইনটিতে গ্যাস সরবরাহ কমানো হয়েছে। রাশিয়ানদের দাবি প্রযুক্তিগত সমস্যার কারণেই গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না। অন্যদিকে জার্মানি বলছে পুরোটাই রাশিয়ার রাজনৈতিক চাল।

কিন্তু জুন থেকেই গবেষকরা নর্ডস্ট্রিম প্ল্যান্টটির কাছাকাছি অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করেন। প্রথমে তারা একে প্রাকৃতিক গ্যাসের স্বাভাবিক প্রজ্বলন ধরে নেন। গ্যাস প্রজ্বলন প্রসেসিং প্ল্যান্টের স্বাভাবিক বিষয়। সাধারণত প্রযুক্তিগত বা নিরাপত্তাজনিত জটিলতায় প্ল্যান্টে গ্যাস পোড়ানো হয়ে থাকে।

কিন্তু এত বিপুল পরিমাণে গ্যাস পোড়ানো নিয়ে বিভ্রান্তিতে পড়ে গবেষকরা।

গ্যাস ফ্লেয়ারিং নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্যাপটেরিও-র সিইও মার্ক ডেভিস বলেন, এই প্রজ্বলন কোনো দুর্ঘটনা নয়, বরং ইচ্ছাকৃতভাবেই কোনো কাজে তা জ্বালিয়ে রাখা হয়েছে।

তিনি বলেন, 'অপারেটররা প্রায়ই এধরনের গ্যাস ফ্যাসিলিটিগুলো বন্ধ করতে ভয় পায়, কেননা পুনরায় চালু করা আরও বেশি কঠিন ও ব্যয়বহুল হতে পারে। আর সেজন্যই হয়তো এখানে গ্যাসগুলো পোড়ানো হচ্ছে'।

বিশেষজ্ঞদের আরেকটি দলের মতে, নর্ডস্ট্রিম পাইপলাইনে যে বিপুল পরিমাণ গ্যাস সরবরাহ করা হতো সেগুলোর ব্যবস্থা করাই রাশিয়ার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

রাশিয়ার জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম সম্ভবত সেই গ্যাস থেকে নতুন প্ল্যান্টে এলএনজি প্রস্তুত করছে। কিন্তু সম্ভবত সেটা করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে। আর সে কারণেই নিরাপদ বিকল্প হিসেবে গ্যাসগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে।

তবে নিশ্চিতভাবে আসল কারণটা বলা না গেলেও রাশিয়ার কাছে যে বিপুল গ্যাসের মজুদ রয়েছে তা পরিষ্কার। সবকিছু ঠিক থাকলে গ্যাসগুলো হয়তো নর্ডস্ট্রিম-১ বা অন্য মাধ্যমে ইউরোপে রপ্তানি হতো। আর তাতে মুহূর্তেই নেমে আসত জ্বালানির দাম।

বিজ্ঞানীরা এই বিপুল পরিমাণ জ্বালানি খরচ করার পরিবেশগত প্রভাব নিয়ে দুশ্চিন্তা করছেন।

তবে গবেষকদের মতে, গ্যাসের মূল উপাদান মিথেন নিঃসরণের চেয়ে গ্যাস প্রজ্বলন ভালো কেননা মিথেন বৈষ্ণিক উষ্ণতা বৃদ্ধির শক্তিশালী উপাদান।

কিন্তু তারপরও দৈনিক প্রায় ৯ হাজার টনের সমপরিমান কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণও প্রকৃতিতে মারাত্মক হুমকির সৃষ্টি করতে পারে।

এছাড়া, আর্কটিক অক্ষাংশে জ্বালানি পোড়ানোর মূল উদ্বেগের কারণ হচ্ছে এখান থেকে কার্বন নির্গত হয়ে উত্তরের তুষার ও বরফের ওপর গিয়ে জমবে যা আর্কটিক অঞ্চলের বরফ গলাকে আরও ত্বরান্বিত করবে, যার ভুক্তভোগী হবে সমগ্র বিশ্ব।


  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

রাশিয়া / গ্যাস / রাশিয়ার গ্যাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
    ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
  • বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
    ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Related News

  • রাশিয়া-ইউক্রেন আকাশযুদ্ধে দীর্ঘতর হচ্ছে বেসামরিক প্রাণহানির মিছিল
  • মার্কিন সিনেটে রুশ নিষেধাজ্ঞা বিল পাশ, ১০০ শতাংশ শুল্কারোপ হতে পারে ভারত-চীনের ওপর
  • কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে রাশিয়া, মার্কিন গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা
  • গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
  • আংশিক চালু হয়েছে মহেশখালীর এলএনজি টার্মিনাল, আজ রাতেই বাড়বে গ্যাস সরবরাহ

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা দল বা সরকারের কাউকে বিশ্বাস করতেন না, এনটিএমসি’র মাধ্যমে ফোনকল নজরদারি করতেন: প্রসিকিউশন  

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 
অর্থনীতি

ভর্তুকি কমাতে লাভজনক পণ্যের ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে সাবান, চা, লবণ, আটা, ভোজ্য তেল 

6
বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফ (বায়েঁ) এবং ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net