Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
চীনের মুদ্রা ইউয়ান ব্যবহারে বিশ্বে তৃতীয় রাশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 August, 2022, 12:10 pm
Last modified: 20 August, 2022, 03:33 pm

Related News

  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  
  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা
  • চীনের রপ্তানি সক্ষমতা, যুক্তরাষ্ট্রের সাথে স্থিতিশীল সম্পর্কে চাঙ্গা ইউয়ান; পূর্বাভাস বাড়াল বিশ্বখ্যাত ব্যাংকগুলো

চীনের মুদ্রা ইউয়ান ব্যবহারে বিশ্বে তৃতীয় রাশিয়া

পশ্চিমা বিশ্লেষকদের মতে, হঠাৎ করেই ইউয়ান ব্যবহারের তালিকায় রাশিয়ার নাম উঠে আসার অর্থ হলো, পশ্চিমের দেওয়া নিষেধাজ্ঞাগুলো কাজ করছে। তবে পশ্চিমের নিষেধাজ্ঞার জেরে রাশিয়ার ইউয়ান ব্যবহার মস্কো-বেইজিং সম্পর্ককে আরও দৃঢ় করার সুযোগ করে দিয়েছে। 
টিবিএস ডেস্ক
20 August, 2022, 12:10 pm
Last modified: 20 August, 2022, 03:33 pm
ছবি: সংগৃহীত

চীনের বাইরে চীনা মুদ্রা ইউয়ানের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন সম্পন্নের ক্ষেত্রে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, এটি পশ্চিমের নিষেধাজ্ঞারই ফল। 

ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের আগে বৈশ্বিক আর্থিক বার্তা সংস্থা সুইফটের মাসিক তালিকায়ও ছিলনা রাশিয়া; তবে বৃহস্পতিবার (১৮ আগস্ট) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, ইউয়ান ব্যবহারে রাশিয়ার আগে রয়েছে কেবল হংকং এবং ব্রিটেন।

সুইফটের তথ্যমতে, চলতি বছরের জুলাইয়ে আন্তর্জাতিক ইউয়ান পেমেন্টের প্রায় ৪ শতাংশের সঙ্গেই জড়িত ছিল বিভিন্ন রুশ প্রতিষ্ঠান এবং ব্যাংক। এর আগের মাসে রাশিয়ার ইউয়ান ব্যবহারের হার ছিল ১.৪২ শতাংশ এবং ইউক্রেনে সামরিক অভিযান চালানোর আগে এই হার ছিল শূন্যের কোঠায়। 

চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকংয়ের ইউয়ান লেনদেনে হার ৭৩.৮ শতাংশ, যা তালিকায় শীর্ষ। এরপর ৬.৪ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটেন। 

পশ্চিমা বিশ্লেষকদের মতে, হঠাৎ করেই ইউয়ান ব্যবহারের তালিকায় রাশিয়ার নাম উঠে আসার অর্থ হলো, পশ্চিমের দেওয়া নিষেধাজ্ঞাগুলো কাজ করছে। এর ফলে মার্কিন ডলার-ভিত্তিক বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা থেকে ছিটকে পড়েছে রাশিয়া। তবে এখানেও রয়েছে আরেকটি শঙ্কা। পশ্চিমের নিষেধাজ্ঞার জেরে রাশিয়ার ইউয়ান ব্যবহার মস্কো-বেইজিং সম্পর্ককে আরও দৃঢ় করার সুযোগ করে দিয়েছে। 

পশ্চিমের নিষেধাজ্ঞা রাশিয়ার ব্যাংকিং ও আর্থিক খাতে প্রভাব রাখার পাশাপাশি, যুদ্ধের প্রতিক্রিয়ায় বড় বড় পশ্চিমা সংস্থাগুলো রাশিয়া থেকে তাদের ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নিয়েছে। 

তবে রাশিয়াও বিকল্প ব্যবস্থা তৈরি করেছে। সুইফটের বিকল্প হিসেবে নিজস্ব আর্থিক বার্তাপ্রেরণ ব্যবস্থা তৈরি করেছে রাশিয়া। যার মাধ্যমে চীন, ভারত ও তুরস্কের মতো দেশগুলোর সঙ্গে তেল রপ্তানি বাণিজ্য চালিয়ে যাচ্ছে দেশটি। 

  • সূত্র: রয়টার্স  

Related Topics

টপ নিউজ

ইউয়ান / রাশিয়া / পশ্চিমা নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  
  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা
  • চীনের রপ্তানি সক্ষমতা, যুক্তরাষ্ট্রের সাথে স্থিতিশীল সম্পর্কে চাঙ্গা ইউয়ান; পূর্বাভাস বাড়াল বিশ্বখ্যাত ব্যাংকগুলো

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net