Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
নিউজিল্যান্ডে নিলামে কেনা স্যুটকেসে মিললো মানব দেহাবশেষ, তদন্তে নেমেছে পুলিশ  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 August, 2022, 08:40 pm
Last modified: 16 August, 2022, 08:45 pm

Related News

  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • গত ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১,০০০: এইচআরএসএস-এর প্রতিবেদন
  • সাভারে ৬ খুন: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন গ্রেপ্তার ‘ভবঘুরে’ সম্রাট 
  • মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের
  • চড়ের ‘বদলা’ নিতে কারখানার কর্মচারীকে খুন, গ্রেপ্তার মূল আসামি

নিউজিল্যান্ডে নিলামে কেনা স্যুটকেসে মিললো মানব দেহাবশেষ, তদন্তে নেমেছে পুলিশ  

অকল্যান্ড পুলিশ ধারণা করছে, এটি হত্যাকাণ্ডের ঘটনা। তারা ইতোমধ্যে খুনের তদন্ত শুরু করেছে। দেহাবশেষটি কার ছিল তা শনাক্ত করার চেষ্টা করছে।
টিবিএস ডেস্ক
16 August, 2022, 08:40 pm
Last modified: 16 August, 2022, 08:45 pm
ফাইল ছবি: বিবিসি

স্থানীয় একটি গুদামের নিলাম থেকে বেশ কয়েকটি স্যুটকেস কিনেছিল নিউজিল্যান্ডের একটি পরিবার। অন্যান্য আরও জিনিসের সাথে পাইকারিভাবে কেনা স্যুটকেসগুলিকে সাধারণই ভেবেছিলেন তারা। কিন্তু, পরে সেগুলো খুলে পেয়েছেন মানব দেহাবশেষ।

এই আবিষ্কারে পিলে চমকে গেছে পরিবারটির। তাদের বাড়ি নিউজিল্যান্ডের দক্ষিণ অকল্যান্ডে। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি স্থানীয় পুলিশকে জানিয়েছেন।

অকল্যান্ড পুলিশ ধারণা করছে, এটি হত্যাকাণ্ডের ঘটনা। তারা ইতোমধ্যে খুনের তদন্ত শুরু করেছে। দেহাবশেষটি কার ছিল তা শনাক্ত করার চেষ্টা করছে।

পুলিশের প্রাথমিক ধারণা, তাদের কাছে রিপোর্ট করা পরিবারটির কোনো সদস্য এই খুনের সাথে যুক্ত নয়। নেহাত দুর্ভাগ্যক্রমে স্যুটকেসগুলি কিনেছে তারা।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক তোফিলো ফামানুইয়া ভায়ালুয়া জানান, জানতে পেরেছি গত বৃহস্পতিবার পরিবারটি স্থানীয় একটি গুদামের ডাকা নিলামে অংশ নেয়। সেখান থেকে তারা এক ট্রেইলার বোঝাই মালামাল কেনে। বাড়ি নিয়ে এসে মালামাল খুলে পরীক্ষা করার সময়েই এই ভয়ঙ্কর আবিষ্কার করে তারা।

পরিবারটির কয়েকজন প্রতিবেশী বলেছেন, পুলিশ আসার আগেই বাড়িটি থেকে তারা এক ধরনের পূতিগন্ধ পেয়েছিলেন।

একজন প্রতিবেশী জানান, ভয়াবহ দুর্গন্ধ শুঁকেই বোঝা যাচ্ছিল এটি কোনো পচা শবদেহের।

'সঙ্গে সঙ্গে কোথায় থেকে গন্ধ আসছে–তাও বুঝতে পারি– আমার প্রতিবেশীর বাড়ি থেকেই ছড়াচ্ছিল'।

পুলিশের ফরেনসিক টিম, বাড়িটির সামনেই একটি ভ্রাম্যমাণ পরীক্ষাগার স্থাপন করেছে।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, 'মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করাকেই তারা সবার আগে গুরুত্ব দিচ্ছেন। তার পরিচয় জানা গেলেই, কীভাবে মরদেহটি স্যুটকেসে এলো– সেই রহস্যের জট অনেকটাই কাটবে'।

  • সূত্র: বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

স্যুটকেসে লাশ / নিউজিল্যান্ড / খুন / নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • গত ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১,০০০: এইচআরএসএস-এর প্রতিবেদন
  • সাভারে ৬ খুন: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন গ্রেপ্তার ‘ভবঘুরে’ সম্রাট 
  • মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের
  • চড়ের ‘বদলা’ নিতে কারখানার কর্মচারীকে খুন, গ্রেপ্তার মূল আসামি

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net