Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
৫০০০ থেকে ৪০,০০০ কোটির সাম্রাজ্য! ভারতের ‘ওয়ারেন বাফেট’ খ্যাত রাকেশ ঝুনঝুনওয়ালার প্রয়াণ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 August, 2022, 12:20 pm
Last modified: 14 August, 2022, 03:17 pm

Related News

  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?
  • কী হবে...যদি পৃথিবী থেকে সব বিলিয়নেয়ারদের সরিয়ে দেওয়া হয়?
  • কেন আজকাল বিলিয়নেয়ারদের কথা এত বেশি শোনা যায়?
  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো

৫০০০ থেকে ৪০,০০০ কোটির সাম্রাজ্য! ভারতের ‘ওয়ারেন বাফেট’ খ্যাত রাকেশ ঝুনঝুনওয়ালার প্রয়াণ

তিনি একজন চলচ্চিত্র প্রযোজকও। 'ইংলিশ-ভিংলিশ', 'শমিতাভ', 'কি অ্যান্ড কা'-এর মতো সিনেমা নির্মাণ করেছেন।
টিবিএস ডেস্ক
14 August, 2022, 12:20 pm
Last modified: 14 August, 2022, 03:17 pm
ছবি- সংগৃহীত

মারা গেছেন ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা। অসুস্থবোধ করায় সকালে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে এই ব্যবসায়ীর বয়স হয়েছিল ৬২ বছর। খবর হিন্দুস্তান টাইমসের।

সম্প্রতি রাকেশ ঝুনঝুনওয়ালার পৃষ্ঠপোষকতায় ভারতে যাত্রা শুরু করেছিল আকাসা এয়ারলাইনস। বিভিন্ন রুটে সস্তায় বিমান পরিষেবা দেওয়ার উদ্দেশ্য ছিল এই সংস্থা্র। 

রাকেশ ঝুনঝুনওয়ালার পরিচিতি ছড়িয়ে পড়েছিল তার বিনিয়োগের জন্য। শেয়ার বাজারে অঙ্ক কষা বিনিয়োগ তাকে 'ভারতীয় ওয়ারেন বাফেট' হিসেবে পরিচিতি দিয়েছিল। এছাড়াও তিনি ছিলেন একজন চার্টার্ড অ্যাকাউন্ট। 

ফোর্বস ম্যাগাজিনের সর্বশেষ আপডেট অনুযায়ী রাকেশ ঝুনঝুনওয়ালা ৫.১ বিলিয়ন ডলারের মালিক। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৪০ হাজার কোটি রূপি।

রাকেশ ঝুনঝুনওয়ালার উত্থান

১৯৬০ সালের ৫ জুলাই মুম্বাইতে জন্মগ্রহণ করেন রাকেশ ঝুনঝুনওয়ালা। রাকেশের বাবা ছিলেন একজন আয়কর কর্মকর্তা। বাবার কাছ থেকেই শেয়ারবাজারে আগ্রহ জন্মায় রাকেশের।

পরবর্তীতে নিজের একটি শেয়ার ট্রেডিং সংস্থা চালু করেন রাকেশ ঝুনঝুনওয়ালা। সংস্থার নাম ছিল 'রেয়ার' (RARE)। নিজের এবং স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালার নামের প্রথম দুই অক্ষর মিলিয়ে এই নাম রেখেছিলেন তিনি।

১৯৮৭ সালে রেখা ঝুনঝুনওয়ালাকে বিয়ে করেন রাকেশ। তাদের এক কন্যা এবং যমজ পুত্র রয়েছে।

জীবদ্দশায় বহু মাল্টিব্যাগার শেয়ারে বিনিয়োগ করেছেন রাকেশ ঝুনঝুনওয়ালা। ২০০২ সালে রাকেশ টাইটান সংস্থার শেয়ার কিনেছিলেন মাত্র ৩ রূপি দরে। আজ এই সংস্থার শেয়ারের দর ২১৪০ রূপি। রাকেশ ঝুনঝুনওয়ালা সংস্থাটির ৪.৪ কোটি শেয়ার বা ৫.১ শতাংশের মালিক।

ভারতের অনেক বড় বড় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। 

তিনি একজন চলচ্চিত্র প্রযোজকও। 'ইংলিশ-ভিংলিশ', 'শমিতাভ', 'কি অ্যান্ড কা'-এর মতো সিনেমা নির্মাণ করেছেন। হাঙ্গামা ডিজিটাল মিডিয়া এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ছিলেন রাকেশ।

১৯৮৫ সালে মাত্র ৫ হাজার রূপি বিনিয়োগ করে তার যাত্রা শুরু হয়েছিল। টাটা টি-এর শেয়ারে বিনিয়োগ করেছিলেন তিনি। মৃত্যুকালে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি রূপি। 

Related Topics

টপ নিউজ

রাকেশ ঝুনঝুনওয়ালা / বিলিয়নিয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • ২০২৫ সালে বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে রেকর্ড ২.২ ট্রিলিয়ন ডলার
  • শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা—শেষ পর্যন্ত কি শুধু বিলিয়নিয়ারদের দখলেই চলে যাবে গোটা মহাকাশ?
  • কী হবে...যদি পৃথিবী থেকে সব বিলিয়নেয়ারদের সরিয়ে দেওয়া হয়?
  • কেন আজকাল বিলিয়নেয়ারদের কথা এত বেশি শোনা যায়?
  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net