Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
বিশ্বের সর্বাধিক ট্র্যাক করা ফ্লাইটেই হয়তো তাইওয়ান যাচ্ছেন পেলোসি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 August, 2022, 06:45 pm
Last modified: 02 August, 2022, 06:58 pm

Related News

  • তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ বলল চীন; বেইজিংকে ‘ঝগড়াটে মাছ ব্যবসায়ী’ বলে পাল্টা খোঁচা তাইপে-র
  • ২০৩১ সালের মধ্যে তাইওয়ানের নিকটবর্তী দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান
  • তাইওয়ান যুদ্ধে জিততে কত ক্ষেপণাস্ত্র লাগবে, তার হিসাব কষছে চীন
  • চীন-জাপান সম্পর্কের অবনতি; অশ্রুসিক্ত চোখে দুই পান্ডাকে বিদায় জানালো জাপানিরা
  • নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: চীন-যুক্তরাষ্ট্রের যুদ্ধ কীভাবে শুরু হতে পারে!

বিশ্বের সর্বাধিক ট্র্যাক করা ফ্লাইটেই হয়তো তাইওয়ান যাচ্ছেন পেলোসি

মার্কিন স্পিকারের তাইওয়ান সফর নিয়ে ক্ষুদ্ধ চীন। তাইওয়ানকে বেইজিং নিজস্ব ভূখণ্ড হিসেবেই বিবেচনা করে। এই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র সীমা ছাড়িয়ে যাচ্ছে বলেই মনে করছে এশীয় পরাশক্তিটি। যুক্তরাষ্ট্রকে এর পরিণতি নিয়েও হুঁশিয়ারি দিয়েছে। 
টিবিএস ডেস্ক
02 August, 2022, 06:45 pm
Last modified: 02 August, 2022, 06:58 pm
ছবি- ব্লুমবার্গ

কুয়ালামপুর থেকে উড্ডয়ন করেছে মার্কিন বিমানবাহিনীর একটি বিশেষ পরিবহন বিমান। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি খুব সম্ভবত স্পার-১৯ নামক এ ফ্লাইটেই যাচ্ছেন তাইওয়ান সফরে। বোয়িং কোম্পানির সি-৪০সি মডেলের এই জেটটির গতিবিধিই বর্তমানে সবচেয়ে বেশি অনুসরণ করছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। 

বিমান চলাচল ট্র্যাককারী ওয়েবসাইট ফ্ল্যাইটরেডার২৪ জানাচ্ছে, বর্তমানে তাদের প্রায় ৩ লাখ ব্যবহারকারী বিমানটির গতিপথ অনুসরণ করছে।  

এর আগে তাইওয়ানের একটি সংবাদপত্র লিবার্টি টাইমস জানায়, স্থানীয় সময় রাত ১০.২০ মিনিটে পেলোসিকে বহনকারী বিমানটি সেদেশে পৌঁছাতে পারে। তবে রাজধানী তাইপের কাছে সোংশান বিমানবন্দরে পেলোসি বেসামরিক বিমানে চেপে আসবেন বলে জানানো হয় তাদের প্রতিবেদনে। ওই বিমানবন্দরে একটি সামরিক ঘাঁটিও রয়েছে। 

যদিও পেলোসি কোন বিমানে করে যাচ্ছেন এমন কোনো তথ্য নিশ্চিত করেনি মার্কিন সরকারের সূত্র। 

মার্কিন স্পিকারের তাইওয়ান সফর নিয়ে ক্ষুদ্ধ চীন। তাইওয়ানকে বেইজিং নিজস্ব ভূখণ্ড হিসেবেই বিবেচনা করে। এই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্র সীমা ছাড়িয়ে যাচ্ছে বলেই মনে করছে এশীয় পরাশক্তিটি। যুক্তরাষ্ট্রকে এর পরিণতি নিয়েও হুঁশিয়ারি দিয়েছে। 

ফ্ল্যাইটরেডার২৪ একটি বিমান চলাচল অনুসরণকারী ওয়েবসাইট। সাধারণত কয়েক হাজার ব্যবহারকারী এই সাইটে এসে যে বিমানটির গতিবিধি সম্পর্কে তাদের আগ্রহ–সেটিকে অনুসরণ করেন। অনুসরণ করা হয় জরুরি অবতরণ বা উদ্বোধনী ফ্লাইটের মতো বিশেষ ঘটনাও। 

সে তুলনায়, পেলোসির সফর ঘিরে বিপুল পরিমাণ ব্যবহারকারীর আগ্রহের কথাই জানিয়েছে ওয়েবসাইটটি। 

তাদের সূত্রে ব্লুমবার্গ জানিয়েছে, স্পার-১৯ ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩:৪০ মিনিটে কুয়ালালামপুরের সুবাং বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে; তবে সরাসরি উত্তরপূর্বে তাইওয়ানের পথ ধরার পরিবর্তে বাঁক নিয়েছে বোর্নিও দ্বীপের অভিমুখে।

ফ্ল্যাইটরেডার২৪ এর তথ্যমতে, বিশ্বের সবচেয়ে অনুসরণ করা ১০টি জেট বিমানের গন্তব্যও ছিল তাইওয়ান। স্পার-১৯ এর পর আজ মঙ্গলবার (২ আগস্ট) দ্বিতীয় সর্বোচ্চ  ট্র্যাক করা বিমানটি ছিল চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইট, যেটি জার্কাতা থেকে তাইপে যাচ্ছিল। এটিকে প্রায় ২০ হাজার ব্যবহারকারী অনুসরণ করে।   

  • সূত্র: ব্লুমবার্গ  

Related Topics

টপ নিউজ

ন্যান্সি পেলোসি / তাইওয়ান / ফ্লাইট ট্র্যাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ বলল চীন; বেইজিংকে ‘ঝগড়াটে মাছ ব্যবসায়ী’ বলে পাল্টা খোঁচা তাইপে-র
  • ২০৩১ সালের মধ্যে তাইওয়ানের নিকটবর্তী দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান
  • তাইওয়ান যুদ্ধে জিততে কত ক্ষেপণাস্ত্র লাগবে, তার হিসাব কষছে চীন
  • চীন-জাপান সম্পর্কের অবনতি; অশ্রুসিক্ত চোখে দুই পান্ডাকে বিদায় জানালো জাপানিরা
  • নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: চীন-যুক্তরাষ্ট্রের যুদ্ধ কীভাবে শুরু হতে পারে!

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net