Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
রহস্যময় বানর বাহিনীর তাণ্ডবের সঙ্গে লড়ছে এক জাপানি শহর

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক   
26 July, 2022, 11:25 am
Last modified: 26 July, 2022, 11:45 am

Related News

  • আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের আশপাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ জাপান
  • ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • পৃথিবীতে কি এখন আগের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা বলছে সাম্প্রতিক উপাত্ত

রহস্যময় বানর বাহিনীর তাণ্ডবের সঙ্গে লড়ছে এক জাপানি শহর

বিগত কয়েক সপ্তাহে ইয়ামাগুশি শহরে বানরের আক্রমণে শিশু ও প্রাপ্তবয়স্ক মিলিয়ে ৪২ জন আহত হয়েছেন। শহরের বাসিন্দাদের বন্য বানরের আক্রমণ থেকে বাঁচাতে ট্রাঙ্কুইলাইজার বন্দুকের সাহায্য নিচ্ছে জাপানের পুলিশ।
টিবিএস ডেস্ক   
26 July, 2022, 11:25 am
Last modified: 26 July, 2022, 11:45 am
আক্রমণের পেছনে জাপানের ম্যাকাক প্রজাতির বানর দায়ী বলে মনে করছে নগর কর্তৃপক্ষ। ছবি: বিবিসি

সম্প্রতি জাপানে বানর হয়ে উঠেছে এক আতঙ্কের নাম। শহরের বাসিন্দাদের বন্য বানরের আক্রমণ থেকে বাঁচাতে ট্রাঙ্কুইলাইজার বন্দুকের সাহায্য নিচ্ছে জাপানের পুলিশ।

বিগত কয়েক সপ্তাহে ইয়ামাগুশি শহরে বানরের আক্রমণে শিশু ও প্রাপ্তবয়স্ক মিলিয়ে ৪২ জন আহত হয়েছেন। এর পেছনে জাপানের ম্যাকাক প্রজাতির বানর দায়ী বলে মনে করা হচ্ছে। 

জাপানের বিভিন্ন অঞ্চলে বানরের আনাগোনা খুবই পরিচিত একটি দৃশ্য হলেও, বানরের আক্রমণে আহত হওয়ার মতো ঘটনা সচরাচর ঘটে না। 

ইয়ামাগুশি নগর কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, "এত অল্প সময়ে বানরের আক্রমণে এতজন আহত হওয়ার ঘটনা খুব বিরল। প্রথমে একজন শিশু এবং একজন নারীর উপর হামলা করেছিল বানর। কিন্তু সম্প্রতি বয়স্ক ব্যক্তি ও প্রাপ্তবয়স্ক পুরুষদেরও টার্গেট করছে তারা।"

এদিকে বানরদের ধরার প্রাথমিক সব চেষ্টা ব্যর্থ হয়েছে। শুরুতে তাদের ফাঁদ পেতে ধরার চেষ্টা ব্যর্থ হয়। জুলাইয়ের শুরুর দিকে প্রথম হামলার পর শহরে পুলিশি পাহারার মাধ্যমেও বানরদের নিরস্ত করা সম্ভব হয়নি।

তাছাড়া, এটি শুধুমাত্র একটি পাগলা বানরের কাজ নাকি তারা দলবেঁধে আক্রমণ করছে, তাও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বানরেরা খামচি দেওয়া থেকে শুরু করে হাতে-পায়ে কামড় বসানো, ঘাড় ও পেটে কামড়ে দেওয়ার মাধ্যমে মানুষকে আহত করেছে। এদের মধ্যে ৪ বছরের একটি মেয়ে শিশুকে ঘরে ঢুকে খামচে দিয়েছে বানর। আবার একটি কিন্ডারগার্টেন স্কুলে ঢুকেও শিশুদের আহত করেছে বানর।

শহরের বাসিন্দারা জানিয়েছেন, ঘরের খোলা জানালা দিয়ে বা স্লাইডিং দরজা দিয়ে ঢুকে প্রায়ই মানুষের উপর হামলে পড়ছে এসব বানর। একজন বাবা জাপানি প্রেসকে বলেন, "আমি নিচতলা থেকে কান্নার শব্দ শুনে ছুটে গিয়ে দেখি একটা বানর আমার বাচ্চাকে ধরে খামচি দিচ্ছে।"

একসময় বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে চিহ্নিত জাপানি ম্যাকাক বানরের সংখ্যা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাদের সংখ্যাবৃদ্ধির ফলে ম্যাকাক বানর ও মানুষের মধ্যে গুরুতর সংঘাত তৈরি হয়েছে বলে জানিয়েছে ইয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা।

মানুষ এবং ম্যাকাকের মধ্যে দূরত্ব হ্রাস পাওয়াকে এই সংঘাতের কারণ হিসেবে দায়ী করা হয়েছে গবেষণায়। এছাড়াও, ম্যাকাক বানরের প্রতি সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন, মানুষের আচরণ পরিবর্তন এবং বনের পরিবেশের পরিবর্তনকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। 

সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ

বানর কাণ্ড / হামলা / জাপান / বন্দুক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের আশপাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ জাপান
  • ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিক লীগ নেতা ‘হাতকাটা কাশেম’ কারাগারে
  • পৃথিবীতে কি এখন আগের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা বলছে সাম্প্রতিক উপাত্ত

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net