Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
অতীতে হামলা ও গুপ্তহত্যার শিকার হয়েছিলেন যেসব জাপানি নেতা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 July, 2022, 08:00 pm
Last modified: 08 July, 2022, 08:00 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
  • আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • জাপানের দাবিকৃত বিতর্কিত দ্বীপ ইতুরুপে পুতিনের প্রথম সফর; 'একেবারেই অগ্রহণযোগ্য': তাকাইচি
  • কুমিল্লায় মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ
  • রামপুরায় শীর্ষ সন্ত্রাসী পলাশ গুলিবিদ্ধ

অতীতে হামলা ও গুপ্তহত্যার শিকার হয়েছিলেন যেসব জাপানি নেতা

১৯৩২ সালে জাপানি নৌবাহিনীর কয়েকজন সশস্ত্র অফিসার প্রধানমন্ত্রী সুয়োশি ইনুকাই'র দফতরে গিয়ে তাকে গুলি করে হত্যা করে। এ হত্যাকাণ্ডটি এখন 'মে ১৫-এর ঘটনা' বলে পরিচিতি লাভ করেছে।
টিবিএস ডেস্ক
08 July, 2022, 08:00 pm
Last modified: 08 July, 2022, 08:00 pm
১৯৬০ সালে এক ডানপন্থী কিশোর জাপানিজ সোশালিস্ট পার্টির প্রধান ইনেজিরো আসানুমাকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে। ছবি: কিয়োডো ভায়া জাপান টাইমস

জাপানে উচ্চপদস্থ রাজনীতিবিদদের ওপর হামলা খুবই বিরল। তবে অতীতে একেবারেই যে এ ধরনের হামলা হয়নি, তাও নয়। বিভিন্ন সময়ে জাপানের অনেক নেতাই গুপ্তহত্যার শিকার হয়েছেন, কখনো বেঁচে গিয়েছেন।

১৯২১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী তাকাশি হারাকে টোকিও স্টেশনে জনৈক তরুণ রেলকর্মচারী ছুরি মেরে হত্যা করে। এর নয় বছর পরে প্রধানমন্ত্রী ওসাচি হামাগুচি একই স্টেশনে বন্দুক হামলার মুখে পড়েন। পরের বছর ওই গুলির আঘাতজনিত কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

১৯৩২ সালে জাপানি নৌবাহিনীর কয়েকজন সশস্ত্র অফিসার প্রধানমন্ত্রী সুয়োশি ইনুকাই'র দফতরে গিয়ে তাকে গুলি করে হত্যা করে। এ হত্যাকাণ্ডটি এখন 'মে ১৫-এর ঘটনা' বলে পরিচিতি লাভ করেছে।

শিনজো আবে'র দাদা (গ্র্যান্ডফাদার), প্রধানমন্ত্রী নবুসুকে কিশি ১৯৬০ সালে উরুতে ছুরির আঘাত গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর দফতরে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে, তিনি মারাত্মকভাবে আহত হন। একই বছর টোকিওর হিবিয়ায় একটি পাবলিক হলে বক্তৃতা দেওয়ার ১৭ বছর বয়সী এক ডানপন্থী কিশোর জাপানিজ সোশালিস্ট পার্টির প্রধান ইনেজিরো আসানুমাকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে।

১৯৭৫ সালে প্রধানমন্ত্রী তাকেও মিকি, ১৯৯২ সালে উপ প্রধানমন্ত্রী শিন কানেমারু, ও ১৯৯৪ সালে প্রধানমন্ত্রী মরিহিরো হোকোসাওয়া আততায়ীর আক্রমণ বা ছুরিকাঘাতের শিকার হন। তবে এদের সবাই ওই আক্রমণসমূহ থেকে প্রাণে বেঁচে যান।

জাপানে স্থানীয় পর্যায়ের রাজনীতিবিদদের আক্রমণের ঘটনাও রয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে সম্রাট হিরোহিতো'র দায়িত্ব বিষয়ে মন্তব্য করার দুই বছর পরে, ১৯৯০ সালে নাগাসাকির মেয়র হিতোশি মতোশিমা ডানপন্থী একটি গোষ্ঠীর এক জ্যেষ্ঠ নেতা কর্তৃক গুলিবিদ্ধ হন।

১৯৯৫ সালে টোকিয়োর গভর্নর হিসেবে দায়িত্ব পালন করার সময় একটি পার্সেল বোমা পৌঁছেছিল ইউকিও আওশিমা'র কাছে। এতে আওশিমার কোনো ক্ষতি না হলেও অপর একজন ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছিলেন।

অতি সম্প্রতি, ২০০৭ সালে নাগাসাকির মেয়র ইতচো ইতো ক্যাম্পেইন পরিচালনার সময় একটি অপরাধী সংগঠনের জ্যেষ্ঠ এক সদস্য তাকে গুলি করে হত্যা করে।

সূত্র: জাপান টাইমস

Related Topics

টপ নিউজ

জাপানের প্রধানমন্ত্রী / গুপ্তহত্যা / শিনজো আবে / গুলিবিদ্ধ / আততায়ীর গুলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
  • আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • জাপানের দাবিকৃত বিতর্কিত দ্বীপ ইতুরুপে পুতিনের প্রথম সফর; 'একেবারেই অগ্রহণযোগ্য': তাকাইচি
  • কুমিল্লায় মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ
  • রামপুরায় শীর্ষ সন্ত্রাসী পলাশ গুলিবিদ্ধ

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net