Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
আর লুকিয়ে নয়, অবশেষে 'প্রকাশ্যে ডেট’ করছেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো

বিনোদন

সিএনএন
28 October, 2025, 11:45 am
Last modified: 28 October, 2025, 11:49 am

Related News

  • ইরান হামলার ভিডিওতে নিজের গান: হোয়াইট হাউসের ওপর চটলেন কেটি পেরি
  • ‘প্রেমিকের দায়িত্ব পালন করতে’ কানাডার ম্যাচ বাদ দিয়ে কেটি পেরি-র পারফরম্যান্স দেখতে গেলেন ট্রুডো
  • ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
  • ইনস্টাগ্রামে সম্পর্ক প্রকাশ্যে আনলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো
  • জাস্টিন ট্রুডোর সাথে কেটি পেরির প্রেম, অবশেষে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি

আর লুকিয়ে নয়, অবশেষে 'প্রকাশ্যে ডেট’ করছেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো

কেটি পেরি ও জাস্টিন ট্রুডোকেবল হাত ধরে রাখেননি, বরং সম্ভবত পার্টি একসঙ্গে ছেড়েও যান। তাদের একসঙ্গে সত্যিই দুর্দান্ত দেখাচ্ছিল।
সিএনএন
28 October, 2025, 11:45 am
Last modified: 28 October, 2025, 11:49 am
পার্টি শেষে কেটি পেরি ও জাস্টিন ট্রুডোকে প্রথম প্রকাশে দেখা যায়। ছবি: ব্যাকগ্রিড

কয়েক মাস ধরে তাদের দেখা মিলছিল অস্পষ্ট ও দূর থেকে—যেন আর্কটিক অঞ্চলের কোনো বন্যপ্রাণীর ছবি। জুলাই মাসে তাদেরকে প্রথমে কুকুরকে বাইরে হাঁটাতে নিয়ে যাওয়ার সময় এবং পরে মন্ট্রিলের একটি রেস্টুরেন্টে একসঙ্গে খাবার খেতে দেখা যায়। এরপর নেমে আসে সেই জল্পনা-কল্পনা—তারা কি সত্যিই নতুন প্রেমিক-প্রেমিকা?

অবশেষে সেপ্টেম্বর মাসে ক্যালিফোর্নিয়ায় এক তিমি দেখতে যাওয়া ভ্রমণ থেকেই আসে সবচেয়ে বড় 'সাক্ষ্য'—এক যাত্রী দূর থেকে একটি ইয়টে জড়িয়ে থাকা এক রোমান্টিক যুগলের ছবি তুলেছিলেন।

ছবিটি বড় করে দেখার পর ফটোগ্রাফার বুঝতে পারেন, ছবির একজন আসলে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার হাতে থাকা আদিবাসী নকশার উল্কিটি তাঁকে চেনাতে সাহায্য করে। তবে আশ্চর্যের বিষয়, তিনি বুঝতে পারেননি যে ট্রুডোর সঙ্গে ঘনিষ্ঠ ভঙ্গিতে থাকা নারীটি আর কেউ নন, বিশ্ববিখ্যাত পপ তারকা কেটি পেরি। তারা ছিলেন কেটির নিজস্ব ৭৮ ফুট লম্বা, নান্দনিক মোটর ইয়ট ক্যারাভেলে।

বছরটা দুজনের জন্যই ছিল বেশ অদ্ভুত। জাস্টিন ট্রুডো জানুয়ারিতে তার পদত্যাগের ঘোষণা দেন, ফলে কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বন্দ্ব সামলাতে হয় তার অনুপস্থিতিতে। এপ্রিলে তার স্থলাভিষিক্ত হন নতুন নেতা।

অদ্ভুতভাবে, ঠিক সেই একই মাসেই কেটি পেরি পৃথিবী ত্যাগ করেন—অর্থাৎ এক অস্বাভাবিক ও কিছুটা অদ্ভুত ভাবেই সেলিব্রিটি মহাকাশভ্রমণে বের হন। তিনি, গেইল কিং এবং তৎকালীন বেজোস-বাগদত্তা লরেন সানচেজ একসঙ্গে বেজোসের ব্লু অরিজিন রকেটে চড়ে পৃথিবীর একেবারে প্রান্তসীমায়, থার্মোস্ফিয়ার পর্যন্ত উড়ে যান।

কোনও অস্পষ্ট কারণে, এই মহাকাশভ্রমণ কেটি পেরিকে হাসির খোরাক বানিয়ে দিয়েছে। সম্ভবত মহাকাশ থেকে ফেরার আসার পর মাটিতে চুম্বন দেওয়ার মুহুর্ত, কিংবা পুরোপুরি মহিলা ক্রু-সহ "গার্ল-বস" ভাবের যাত্রা, যা কিছুটা পুরনো বা প্রহসনসুলভ মনে হতে পারে। নাকি এসব নেতিবাচক অনুভূতি ব্যক্তিগতভাবে পেরির ওপর চাপানো হয়েছিল—সম্ভবত ওরল্যান্ডো ব্লুম-নেতৃত্বাধীন কোনো নেতিবাচক পাবলিসিটি প্রচারণাও হতে পারে?

কারণ আমরা শীঘ্রই জানব, পেরি তার বাগদত্তা 'লেগোলাসের' কাছ থেকে আলাদা হচ্ছেন।

যে কোনো কারণেই হোক, মুহূর্তের মধ্যে তিনি "পপ প্রিন্সেস থেকে আমেরিকার প্রিয় হাস্যরসের প্রতীক" হয়ে উঠলেন।

তবে তার পরবর্তী রোমান্টিক উত্তরণের ধীরগতি তার ব্র্যান্ডকে গভীর সংকট থেকে রক্ষা করেছে। মিডিয়া এই সম্পর্ককে গুরুতরভাবে নয় বরং মজার ছলে দেখছে। উদাহরণস্বরূপ, দ্য অনিয়ন কৌতুক করে বলেছে, "কেটি পেরি প্রকাশ করলেন নতুন গান, যেখানে কানাডিয়ান উৎপাদনের শ্রেষ্ঠত্বের প্রশংসা করা হয়েছে।" এটিকে তারা একে মনের "বাণিজ্য যুদ্ধ" হিসেবে বর্ণিত করেছে, সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ট্রুডোর সঙ্গে তার সম্পর্ক তার ব্র্যান্ডের জন্য লাভজনক।

এখন তারা আনুষ্ঠানিকভাবে সম্পর্কটি স্বীকার করেছেন এবং পপ ক্রেভ বলছে, "কেটি পেরি ও জাস্টিন ট্রুডো আনুষ্ঠানিকভাবে ডেট করছেন।"

এবং এখান দেখা যাচ্ছে, কেটি পেরি সব সেরা ইংরেজি ট্যাবলয়ডের প্রথম পাতায় জায়গা করে নিয়েছেন। শনিবার পেরির জন্মদিন ছিল। তিনি প্যারিসের ক্রেজি হর্স ক্যাবারে বড় একটি পার্টির আয়োজন করেছিলেন। তিনি ও ট্রুডো কেবল হাত ধরে রাখেননি, বরং সম্ভবত পার্টি একসঙ্গে ছেড়েও যান। তাদের একসঙ্গে সত্যিই দুর্দান্ত দেখাচ্ছিল।

Related Topics

টপ নিউজ

কেটি পেরি / জাস্টিন ট্রুডো / প্রকাশ্যে ডেট করছেন / পপ তারকা / কানাডার সাবেক প্রধানমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • ইরান হামলার ভিডিওতে নিজের গান: হোয়াইট হাউসের ওপর চটলেন কেটি পেরি
  • ‘প্রেমিকের দায়িত্ব পালন করতে’ কানাডার ম্যাচ বাদ দিয়ে কেটি পেরি-র পারফরম্যান্স দেখতে গেলেন ট্রুডো
  • ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
  • ইনস্টাগ্রামে সম্পর্ক প্রকাশ্যে আনলেন কেটি পেরি ও জাস্টিন ট্রুডো
  • জাস্টিন ট্রুডোর সাথে কেটি পেরির প্রেম, অবশেষে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net