Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
জেন্ডায়া, সিডনি সুইনিকে পেছনে ফেলে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী এখন এই ৫৭ বছর বয়সী তারকা

বিনোদন

ফোর্বস
08 March, 2025, 09:45 am
Last modified: 08 March, 2025, 09:46 am

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ১৯ বছরের দাম্পত্য জীবনের পর বিবাহবিচ্ছেদের আবেদন করলেন নিকোল কিডম্যান
  • লতা মঙ্গেশকর: ৩৬ ভাষায় গান গেয়েছেন, পারিশ্রমিক পেতেন সুপারস্টারদের চেয়েও বেশি
  • ১১০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরের ৪৯তম ধনী আজিজ খান
  • রাশিয়ার শীর্ষ ধনীদের সম্পদ রেকর্ড ৬২৫.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে 

জেন্ডায়া, সিডনি সুইনিকে পেছনে ফেলে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী এখন এই ৫৭ বছর বয়সী তারকা

বছরে ৩১ মিলিয়ন ডলার নিট (এবং ৪১ মিলিয়ন ডলার গ্রস) আয় করে এই অস্ট্রেলিয়ান অভিনেত্রী বিশ্বের সব নারী তারকাকে পেছনে ফেলেছেন।
ফোর্বস
08 March, 2025, 09:45 am
Last modified: 08 March, 2025, 09:46 am
নিকোল কিডম্যান। ছবি: রয়টার্স

ফোর্বস সম্প্রতি বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় পুরুষদের সংখ্যাই বেশি। এবার তালিকার শীর্ষ ২০ জনের মধ্যে তিনজন নারী তারকা স্থান পেয়েছেন। কিন্তু এ তিন নারীর কেউই তরুণ তারকা নন। 

২০২৪ সালের বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর বয়স ৫৭। এখনও প্রধান চরিত্রে অভিনয় করা নারীরা বড় বাজেটের চলচ্চিত্রে তেমন সুযোগ পান না। তবে এই সুপারস্টার শুধু তার মর্যাদা ধরে রাখতে সক্ষম হননি, বরং নিজের শর্তে চলচ্চিত্রও নির্মাণ করেছেন।

ফোর্বসের তালিকা অনুসারে, ২০২৪ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন নিকোল কিডম্যান। বছরে ৩১ মিলিয়ন ডলার নিট (এবং ৪১ মিলিয়ন ডলার গ্রস) আয় করে এই অস্ট্রেলিয়ান অভিনেত্রী বিশ্বের সব নারী তারকাকে পেছনে ফেলেছেন। তিনি তালিকার অষ্টম স্থান অধিকার করেন।

সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকা তিনি উইল স্মিথ ও অ্যাডাম স্যান্ডলারের চেয়ে এগিয়ে এবং জর্জ ক্লুনি ও ব্র্যাড পিটের ঠিক পিছনে। ফোর্বস তাকে 'এএমসি থিয়েটারের রাজকীয় রানী' বলে অভিহিত করেছে এবং উল্লেখ করেছে যে তিনি বর্তমানে 'টিভি মিনিসিরিজ জগতের অন্যতম বাণিজ্যিকভাবে সফল তারকা'।

২০২৪ সালে নিকোল কিডম্যান একাধিক হাই-প্রোফাইল প্রকল্পে কাজ করেছেন, যা তার তারকাখ্যাতিকে আরও সুসংহত করেছে। তিনি তিনটি শোতে অভিনয় করেছেন, দ্য পারফেক্ট কাপল (নেটফ্লিক্স), লায়নেস (প্যারামাউন্ট+), এবং এক্সপ্যাটস (অ্যামাজন প্রাইম ভিডিও)। প্রতিটিতে তিনি প্রতি পর্বে ১ মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়েছেন। এছাড়াও, তিনি দুটি রোমান্টিক চলচ্চিত্র বেবিগার্ল ও এ ফ্যামিলি অ্যাফেয়ার-এ অভিনয় করেছেন, যা বক্স অফিসে সফল হয়েছে। উভয় ছবিতেই তার চরিত্রের বিপরীতে তুলনামূলকভাবে কম বয়সী পুরুষ অভিনেতাদের নেওয়া হয়। 

দীর্ঘ ১৭ বছর পর, এই সাফল্য তাকে আবারও সর্বোচ্চ পারিশ্রমিক আয় করা অভিনেত্রীর শীর্ষ স্থানে পৌঁছে দেয়। এর আগে, ২০০৭ সালে তিনি ২৮ মিলিয়ন ডলার আয় করে একই তালিকার শীর্ষে ছিলেন।

তালিকায় শীর্ষস্থানে কোনো তরুণ অভিনেত্রীদের নাম দেখা যায়নি। তালিকায় স্থান পাওয়া অন্য দুই নারী তারকা হলেন মারিস্কা হারগিটে (৬১) ও স্কারলেট জোহানসন (৪০)। তারা দুজনই ২০২৪ সালে ২৫ মিলিয়ন ডলারের বেশি উপার্জন করেছেন। তবে জেন্ডায়া, সিডনি সুইনি ও ফ্লোরেন্স পিউয়ের মতো তারকারা তালিকায় স্থান পাননি, কারণ তারা মূলত সহকারী চরিত্রে অভিনয় করেছেন বা এখনও 'বাণিজ্যিকভাবে লাভবান' তারকা হিসেবে বিবেচিত হন না।

হলিউডের বিভিন্ন প্রতিনিধিরা বলছেন, "ভবিষ্যৎ প্রকল্পের জন্য তাদের পারিশ্রমিক বেড়েছে এবং তারা বর্তমানে সবচেয়ে ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে রয়েছেন। তবে, তারা ভবিষ্যতে সর্বোচ্চ আয়কারী তারকার তালিকায় স্থান পেতে পারেন কি না, তা তাদের বক্স অফিস সাফল্যের উপর নির্ভর করবে বলে জানিয়েছেন ফোর্বস।"

Related Topics

টপ নিউজ

নিকোল কিডম্যান / ফোর্বস / সবচেয়ে বেশি / পারিশ্রমিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি
  • মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
    মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
  • চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
    ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
    ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ১৯ বছরের দাম্পত্য জীবনের পর বিবাহবিচ্ছেদের আবেদন করলেন নিকোল কিডম্যান
  • লতা মঙ্গেশকর: ৩৬ ভাষায় গান গেয়েছেন, পারিশ্রমিক পেতেন সুপারস্টারদের চেয়েও বেশি
  • ১১০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরের ৪৯তম ধনী আজিজ খান
  • রাশিয়ার শীর্ষ ধনীদের সম্পদ রেকর্ড ৬২৫.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে 

Most Read

1
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

2
মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
অর্থনীতি

মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের

3
চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
অর্থনীতি

৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

5
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

6
৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
বাংলাদেশ

৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net