Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
হাজারীবাগ আধুনিক পশু জবাইখানার কার্যক্রম উদ্বোধন; ছাগল-ভেড়ার জন্য রাজস্ব ২৫, গরু-মহিষের ১০০ টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 August, 2026, 02:25 pm
Last modified: 31 August, 2026, 02:26 pm

Related News

  • ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য
  • ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল শোভাযাত্রা
  • ফুটপাত দখল করে হকার বসানো বা কোনো ব্যবসা পরিচালনা করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
  • সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা ডিএসসিসির
  • ২ বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচের অনুমতি; নৌকায় সাউন্ডসিস্টেম বাজানো ও নাচানাচি নিষিদ্ধ

হাজারীবাগ আধুনিক পশু জবাইখানার কার্যক্রম উদ্বোধন; ছাগল-ভেড়ার জন্য রাজস্ব ২৫, গরু-মহিষের ১০০ টাকা

ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, জবাইখানাটিতে চিলিং ও কোল্ড স্টোরেজ সুবিধা থাকায় মাংসের সতেজতা ও গুণগত মান দীর্ঘসময় ধরে বজায় রাখা সম্ভব হবে।
টিবিএস রিপোর্ট
31 August, 2026, 02:25 pm
Last modified: 31 August, 2026, 02:26 pm
হাজারীবাগে আধুনিক পশুজবাইখানা উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। ছবি: টিবিএস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) হাজারীবাগ আধুনিক পশু জবাইখানায় আনুষ্ঠানিকভাবে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাত কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে এক অনুষ্ঠানে কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় আধুনিক পশু জবাইখানাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে লাইভস্টক বিশেষজ্ঞ বা ভেটেরিনারি সার্জনের মাধ্যমে পশুর স্বাস্থ্য পরীক্ষা করে স্বয়ংক্রিয় ও স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস প্রক্রিয়াজাত করা হবে।

তিনি বলেন, জবাইখানাটিতে চিলিং ও কোল্ড স্টোরেজ সুবিধা থাকায় মাংসের সতেজতা ও গুণগত মান দীর্ঘসময় ধরে বজায় রাখা সম্ভব হবে।

এ ছাড়া পশুর রক্ত, হাড় ও খুর প্রক্রিয়াজাত করে সার ও পশুখাদ্য তৈরির ব্যবস্থা রয়েছে। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চামড়া ছাড়ানোর ফলে এর সঠিক বাজারমূল্য নিশ্চিত করার ব্যবস্থাও রাখা হয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, জবাইখানায় রক্ত ও দূষিত পানি পরিশোধনের জন্য পরিবেশবান্ধব বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দুর্গন্ধ ও পরিবেশদূষণ কমানো সম্ভব হবে।

এদিকে হাজারীবাগ ও কাপ্তান বাজার আধুনিক পশু জবাইখানার কার্যক্রম পরিচালনার জন্য গঠিত একটি সাব-কমিটি সাময়িকভাবে রাজস্ব আদায়ের দায়িত্ব পালন করছে।

ডিএসসিসির আদর্শ কর তফসিল এবং 'হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা ২০২৫' অনুযায়ী, প্রতিটি ছাগল ও ভেড়া জবাইয়ের জন্য ২৫ টাকা এবং প্রতিটি গরু ও মহিষের জন্য ১০০ টাকা হারে দৈনিক রাজস্ব আদায় করা হবে।

হাজারীবাগ আধুনিক পশু জবাইখানায় প্রতিদিন ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাত কার্যক্রম চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ডিএসসিসি / আধুনিক পশু জবাইখানা / ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন / আনু্ষ্ঠানিক / উদ্বোধন / জেলা প্রশাসক / মো. আবদুস সালাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • ঢাকায় বর্জ্যের বিনিময়ে বাজার: বর্জ্য জমা দিলেই মিলবে ভাত-মাছ-চালসহ নিত্যপণ্য
  • ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ডিএসসিসির বর্ণিল শোভাযাত্রা
  • ফুটপাত দখল করে হকার বসানো বা কোনো ব্যবসা পরিচালনা করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
  • সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা ডিএসসিসির
  • ২ বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচের অনুমতি; নৌকায় সাউন্ডসিস্টেম বাজানো ও নাচানাচি নিষিদ্ধ

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net