Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা ডিএসসিসির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 August, 2026, 07:40 pm
Last modified: 25 August, 2026, 07:47 pm

Related News

  • ফুটপাত দখল করে হকার বসানো বা কোনো ব্যবসা পরিচালনা করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
  • মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না, নীতিমালা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে: ডিএসসিসি প্রশাসক
  • শাহবাগে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি  
  • ডিএসসিসির ৪ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, সর্বোচ্চ বরাদ্দ সড়ক ও অবকাঠামো উন্নয়নে
  • ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা ডিএসসিসির

মঙ্গলবার (২৫ আগস্ট) নগর ভবনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সভাপতিত্বে ‘সায়েদাবাদ এসি বাস টার্মিনাল ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বাস মালিক সমিতির সাথে পর্যালোচনা করে এই নতুন নকশা প্রস্তুত করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
25 August, 2026, 07:40 pm
Last modified: 25 August, 2026, 07:47 pm
ছবি: সংগৃহীত

রাজধানীতে যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থা সুশৃঙ্খল করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার প্রেক্ষিতে সায়দাবাদ বাস টার্মিনালে এসি বাস ও সাধারণ যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সড়ক ও টার্মিনালের আশপাশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসি বাসের কাউন্টারগুলোর কারণে সৃষ্ট যানজট কমাতে টার্মিনালটির আধুনিকায়ন ও নতুন নকশা প্রণয়ন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) নগর ভবনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সভাপতিত্বে 'সায়েদাবাদ এসি বাস টার্মিনাল ব্যবস্থাপনা' সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বাস মালিক সমিতির সাথে পর্যালোচনা করে এই নতুন নকশা প্রস্তুত করা হয়েছে।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন পরিকল্পনা অনুযায়ী, সায়দাবাদে অতিরিক্ত জায়গা নির্ধারণসহ এসি বাস সার্ভিসিং ব্যবস্থা, যাত্রী ওঠানামা এবং টার্মিনাল ব্যবস্থাপনার আধুনিক নকশা করা হয়েছে। সভায় ডিএসসিসি প্রশাসক দ্রুততম সময়ের মধ্যে এই কাজ বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।

সভায় ডিএসসিসির প্রধান প্রকৌশলী জানান, প্রচলিত টেন্ডার পদ্ধতির মাধ্যমে কাজ বাস্তবায়ন সময়সাপেক্ষ। তাই দ্রুত কাজ সম্পাদন করতে বাস মালিক সমিতি স্বল্প সময়ে বাস্তবায়নের একটি প্রস্তাবনা তৈরি করে দাখিল করবে, যেন দ্রুততম সময়ে যানজট নিরসন করা সম্ভব হয়।

সায়দাবাদ বাস টার্মিনালে যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে—টার্মিনালের অভ্যন্তরে অবস্থিত পুরাতন মোটর গ্যারেজের স্থানে নির্মাণাধীন ভবনটি সম্প্রসারণ করে এসি বাস কাউন্টার স্থাপনের উপযোগী করা হবে। এসি বাস কাউন্টারের প্রবেশপথ প্রশস্ত করার পাশাপাশি সেখানে পার্কিং শেড ও যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের জন্য 'ওয়াকওয়ে' নির্মাণ করা হবে।

এছাড়া খুলনা বিভাগীয় কাউন্টার শেডের দক্ষিণ পাশে একই ধরনের আরও একটি নতুন কাউন্টার শেড নির্মাণ করা হবে। বর্ষাকালে যেসব কাউন্টার শেডে বৃষ্টির পানি প্রবেশ করে, সেগুলোতে পানি নিরোধক কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে টার্মিনালের অভ্যন্তরে ড্রেনেজ বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নত করা এবং যাত্রীদের বিশ্রামের জন্য পর্যাপ্ত সংখ্যক বেঞ্চ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

সায়দাবাদ / বাস টার্মিনাল / ডিএসসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • ফুটপাত দখল করে হকার বসানো বা কোনো ব্যবসা পরিচালনা করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
  • মূল সড়কে হকার বসতে দেওয়া হবে না, নীতিমালা অনুযায়ী তাদের পুনর্বাসন করা হবে: ডিএসসিসি প্রশাসক
  • শাহবাগে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালু করল ডিএসসিসি  
  • ডিএসসিসির ৪ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, সর্বোচ্চ বরাদ্দ সড়ক ও অবকাঠামো উন্নয়নে
  • ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net