Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
২০২৭ সাল থেকে শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক, থাকছে ১০০ নম্বরের পরীক্ষা: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 August, 2026, 08:15 pm
Last modified: 25 August, 2026, 09:57 pm

Related News

  • ২০২৮ সালের মধ্যে নতুন শিক্ষাক্রম চালু করা হবে: শিক্ষামন্ত্রী
  • ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী
  • জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর
  • প্রাথমিক শিক্ষার সংস্কার শুরু; ২০২৮ সালের শিক্ষাক্রমে গুরুত্ব পাবে পাঠদক্ষতা ও গণিত দক্ষতা
  • লন্ডনের কুয়াশা থেকে বিশ্ববাসীর পায়ের জাদু: ফুটবল যেভাবে ছড়াল বিশ্বজুড়ে

২০২৭ সাল থেকে শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক, থাকছে ১০০ নম্বরের পরীক্ষা: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, ‘ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ প্রথম আসরে যে আটটি ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টগুলোর ওপরেই বই লেখা হয়েছে’।
টিবিএস রিপোর্ট
25 August, 2026, 08:15 pm
Last modified: 25 August, 2026, 09:57 pm
ছবি: সংগৃহীত

২০২৭ সালের নতুন শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে এবং এ লক্ষ্যে চতুর্থ শ্রেণি থেকে একটি পাঠ্যবই তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার (২৫ আগস্ট) মুন্সীগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, 'ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে 'নতুন কুঁড়ি স্পোর্টসের' প্রথম আসরে যে আটটি ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টগুলোর ওপরেই বই লেখা হয়েছে। সেই বইয়ের ওপর ৪০ নম্বরের লিখিত পরীক্ষা এবং খেলার মাঠে ৬০ নম্বরের পরীক্ষা থাকবে। এই নম্বর না পেলে কোনো শিক্ষার্থী পাস করতে পারবে না।'

তিনি আরও বলেন, 'সরকার পড়ালেখাকে যেভাবে গুরুত্ব দিচ্ছে, তেমনি আমাদের সন্তানরা যেন সুস্থভাবে বেড়ে ওঠে এবং মাদক থেকে দূরে থাকে—এটি করার মূল উদ্দেশ্য তাই।'

প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে বিকেএসপিতে সুযোগ দেওয়া হচ্ছে। এ সময় তিনি দলমত নির্বিশেষে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুবসহ জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Related Topics

টপ নিউজ

ক্রীড়া প্রতিমন্ত্রী / আমিনুল ইসলাম / শিক্ষাক্রম / খেলাধুলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ছবি: রয়টার্স
    আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

Related News

  • ২০২৮ সালের মধ্যে নতুন শিক্ষাক্রম চালু করা হবে: শিক্ষামন্ত্রী
  • ২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী
  • জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর
  • প্রাথমিক শিক্ষার সংস্কার শুরু; ২০২৮ সালের শিক্ষাক্রমে গুরুত্ব পাবে পাঠদক্ষতা ও গণিত দক্ষতা
  • লন্ডনের কুয়াশা থেকে বিশ্ববাসীর পায়ের জাদু: ফুটবল যেভাবে ছড়াল বিশ্বজুড়ে

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net