Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
গ্যাস সংকট মোকাবিলায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ ৬ দাবি বিকেএমইএ’র

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 August, 2026, 08:50 pm
Last modified: 22 August, 2026, 09:13 pm

Related News

  • গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি
  • বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী   

গ্যাস সংকট মোকাবিলায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ ৬ দাবি বিকেএমইএ’র

বিকেএমইএ সভাপতি বলেন, তিতাস বলছে, তাদের ৮ থেকে ১০ পার্সেন্ট সিস্টেম লস হয়। অর্থাৎ, এই পরিমাণ গ্যাস প্রতিনিয়ত চুরি হচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের অনেকেই ঋণ পরিশোধে ব্যর্থ হবে। তাদের যেন ঋণখেলাপি হিসেবে অন্তর্ভুক্ত করা না হয়, সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ জানান তিনি।  
টিবিএস রিপোর্ট
22 August, 2026, 08:50 pm
Last modified: 22 August, 2026, 09:13 pm
ছবি: টিবিএস

চলমান সংকট মোকাবিলায় সরকারের কাছে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ ছয়টি দাবি জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। সেই সঙ্গে এই সংকটে শিল্প মালিকেরা কী করবেন, সেই বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট নির্দেশনা চেয়েছে সংগঠনটি।  

চলমান গ্যাস সংকট ও শিল্পখাতে এর প্রভাব নিয়ে আজ শনিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়। নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সংগঠনটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম এসব দাবি উত্থাপন করেন।

মোহাম্মদ হাতেম বলেন, 'গত মাসের ২০ তারিখ থেকে গ্যাস সংকট শুরু হয়েছে। যা প্রায় এক মাস অতিবাহিত হয়েছে। এই সময়ে সম্পূর্ণরূপে উৎপাদন বন্ধ ছিল। আমাদের জ্বালানি মন্ত্রী আশ্বস্ত করেছিলেন, ১০ তারিখ থেকে স্বাভাবিক হবে। দুইদিন গ্যাস আসার পর এরপর আবারও গ্যাস বন্ধ। এমন পরিস্থিতিতে আমাদের রপ্তানি আদেশ শিপমেন্ট করতে পারছি না। অনেক অর্ডার অন্যত্র চলে যাচ্ছে। বায়াররাও শঙ্কিত যে আমরা তাদের দেওয়া অর্ডার সময়মতো দিতে পারব কি না। এই কারণে তারা আগামী সিজনের বেশ কিছু অর্ডার অন্যত্র সরিয়ে নিয়েছে।'

তিনি আরও বলেন, 'গ্যাস সংকটের কারণে আমরা শ্রমিকদের বেতন দিতে পারছি না।' 

মোহাম্মদ হাতেম বলেন, তিতাস বলছে, তাদের ৮ থেকে ১০ পার্সেন্ট সিস্টেম লস হয়। অর্থাৎ এই পরিমাণ গ্যাস প্রতিনিয়ত চুরি হচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের অনেকেই ঋণ পরিশোধে ব্যর্থ হবে। তাদের যেন ঋণখেলাপি হিসেবে অন্তর্ভুক্ত করা না হয়, সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ জানান তিনি।  

মোহাম্মদ হাতে সংগঠনের পক্ষ থেকে যেসব দাবি তুলে ধরেন, সেগুলো হলো- জুন জুলাই মাসের গ্যাস, বিদ্যুৎ বিল আগামী ১২ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া, কোনো শিল্প প্রতিষ্ঠান গ্যাস বিল পরিশোধ করতে ব্যর্থ হলে তাদের লাইন কেটে না দেওয়া, গ্যাস সংকটের মধ্যে শিল্প মালিকেরা কী করতে পারেন, সে বিষয়ে সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া, প্রতি সপ্তাহে ব্রিফিং করে সর্বশেষ পরিস্থিতির বিষয়ে তথ্য প্রদান করা, পাবলিক ট্রান্সপোর্ট ব্যতীত অন্যান্য যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধ করা এবং অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে কঠোর ব্যবস্থা নেওয়া। 

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, বিকেএমইএ'র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহসভাপতি মোর্শেদ সারওয়ার সোহেল, সহসভাপতি আশিকুর রহমান প্রমুখ।

Related Topics

টপ নিউজ

বিকেএমইএ / বিকেএমইএ সভাপতি / গ্যাস / সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স
    বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

Related News

  • গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ
  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি
  • বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্তত ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী   

Most Read

1
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ

2
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net